শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
স্নিগ্ধা দে | ০২ অক্টোবর ২০২৫ ১২ : ৫৭Snigdha Dey
জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে সঙ্গীত জগতে শোকের ছায়া। শুধু অসম নয়, বাংলা সঙ্গীত জগতেও অপূরণীয় ক্ষতি। জবিনের গলায় রয়েছে একাধিক হিট বাংলা গান। যা আজও শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়। বোঝে না সে বোঝে না, পিয়া রে, চোখে চোখে এত কথা, মন মানে না-সহ একাধিক বাংলা গান গেয়েছেন জুবিন।
বছর দুয়েক আগে দুই বাঙালির সঙ্গে হাত মিলিয়ে একটি হিন্দি ছবির গান গেয়েছিলেন তিনি। এটাই ছিল গায়কের শেষ কাজ। অসমের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল হিন্দি ছবি 'শ্যাডো আসাসিং'। এই ছবির গান 'কভি ধুপ, কভি ছাঁও' গানের সঙ্গীত পরিচালনা করেছিলেন আশু চক্রবর্তী। গানের কথা লিখেছিলেন জনপ্রিয় পরিচালক রাজর্ষি দে। আর এই গানেই কণ্ঠ দিয়েছিলেন জুবিন গর্গ।
সঙ্গীত পরিচালক আশু চক্রবর্তী ও রাজর্ষি দে সেই কাজের অভিজ্ঞতা ভাগ করলেন আজকাল ডট ইন-এর সঙ্গে। আশু চক্রবর্তীর কথায়, "অসমের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। যখন গানের দায়িত্ব এসে পড়ল আমার উপর তখনই রাজর্ষিদার সঙ্গে যোগাযোগ করি। দু'জন একসঙ্গে গানটা তৈরি করি। অনেক কাটাছেঁড়া হয় গানটা নিয়ে, অনেক বদল আসে। তারপর যখন গানটা মোটামুটি দাঁড়ায়, তখন গায়কের খোঁজ পড়ে। অসমের প্রেক্ষাপটে তৈরি ছবির জন্য গান যখন, তখন এই গান জুবিন গর্গ ছাড়া আর কেউ গাইতে পারবেন না বলেই ভেবেছিলাম।"
তিনি আরও বলেন, "জুবিনদাদার সঙ্গে যোগাযোগ করার পর, খুব আন্তরিকতার সঙ্গে আমাদের কাজটা নেন তিনি। আশ্বাস দেন, গানটা গাইবেন। এখানে একটা মজার বিষয় ঘটে। রেকর্ডিংয়ের প্রথম দিন, প্রায় আট ঘণ্টা আমাদের অপেক্ষা করিয়ে নিজেই স্টুডিওতে আসেননি জুবিনদাদা। তারপরের দিন এসে রেকর্ড করেন গান। আমি যতটুকু চিনেছি, খুব খামখেয়ালী ছিলেন। তবে মনের দিক থেকে বড্ড ভাল মানুষ ছিলেন। ওঁর এভাবে চলে যাওয়াটা ইন্ডাস্ট্রির জন্য বিরাট ক্ষতির।"
আরও পড়ুন: প্রেমে মাখামাখি ছোটপর্দার 'কম্পাস', কোন নায়কের সঙ্গে পুজো মণ্ডপে দেখা গেল নায়িকাকে?
রাজর্ষি দের কথায়, "এই কাজটার কথা আশু প্রথম আমাকে বলে। যখন জানতে পারি মুবিনের মতো একজন শিল্পী গাইছেন এই গানটা তখন খুব স্বস্তি পাই। জুবিনের সঙ্গে যখন আলাপ হয়, তখন ও জানায়, একজন বাঙালি পরিচালক হিন্দি গান লিখেছে, এটা ওর কাছে দারুণ অভিজ্ঞতা। ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও খুব ভাল। জুবিন চলে যাওয়ার পর যখন জানতে পারি, দু'জন বাঙালির সঙ্গে এটাই ওর শেষ কাজ তখন খুব ভেঙে পড়ি। জুবিনের মৃত্যু আমাদের প্রত্যেকের জন্য খুব কষ্টের।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি