শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Rani Mukerji reacts on Deepika Padukone s 8 hours work shift debate

বিনোদন | স্রেফ ৮ ঘন্টাই হবে কাজের সময়! দীপিকার কাজের শিফট বিতর্কে এবার কটাক্ষ না সহমত জানালেন রানি?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০২ অক্টোবর ২০২৫ ১২ : ২২Rahul Majumder

বলিউডের অন্দরে এইমুহুর্তে সবচেয়ে বেশি চর্চা একটা বিষয়েই— দীপিকা পাড়ুকোনের পরপর দুই বড় ছবি থেকে সরে দাঁড়ানো। প্রথমে তিনি ছেড়েছিলেন সন্দীপ রেড্ডি ভঙ্গার 'স্পিরিট', কারণ হিসেবে উঠে এসেছিল তাঁর ৮ ঘণ্টার কাজের শিফটের দাবি। তারপর আসে আরও বড় খবর— 'কল্কি ২৮৯৮ এডি'-র সিক্যুয়েল থেকেও সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী!

 

স্বভাবতই বলিপাড়া এই সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত— কারও মতে দীপিকার দাবি যুক্তিযুক্ত, আবার কেউ বলছেন, এটা প্রযোজকদের জন্য অত্যন্ত সমস্যাজনক।

 

এই বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকার এই কাজের সময়ের প্রসঙ্গে রানি বলেন— “আমিও এরকম করেছি, কিছু ছবিতে নির্দিষ্ট সময় পর্যন্তই কাজ করেছি। আমার সোজা কথা, যদি প্রযোজক রাজি থাকেন, তাহলে ছবিটা করো। না হলে করো না! এটা একেবারেই ব্যক্তিগত পছন্দের ব্যাপার। কেউ কাউকে তো জোর করছে না।”

 

 

রানির মতে, সব ছবিরই আলাদা কিছু দাবি থাকে। পরিকল্পনা মেনে কাজ করলে সময়ের ভেতরেই সব কিছু সম্ভব।

 

 

দীপিকার এই কাজের শর্ত নিয়েই সম্প্রতি আরেক বিতর্কে নাম জড়ায় তাঁর সঙ্গে 'ওম শান্তি ওম'–এর পরিচালক ফারাহ খানের। ফারাহর এক ভ্লগে ৮ ঘণ্টার শিফট প্রসঙ্গ উঠে আসতেই অনেকেই ধরে নেন, সেটাই নাকি দীপিকাকে উদ্দেশ্য করে কটাক্ষ। গুঞ্জন আরও জোরালো হয় যখন খবর ছড়ায়— দু’জন নাকি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। তবে এই জল্পনা উড়িয়ে দিয়ে ফারাহ খান জানান— “প্রথম থেকেই আমরা একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করিনি। 'হ্যাপি নিউ ইয়ার' শুটের সময়ই ঠিক করেছিলাম— আমরা ইনস্টাগ্রামে নয়, সরাসরি ফোন বা মেসেজে কথা বলব। জন্মদিনের উইশও ওখানে দিই না, কারণ দীপিকা সেটা পছন্দ করে না।”

 

 

ফারাহ আরও স্পষ্ট করে দেন, তাঁর মন্তব্য আসলে এক সহ-অভিনেতাকে উদ্দেশ্য করেই করা, দীপিকার বিরুদ্ধে নয়। তিনি বলেন— “আমি তো দীপিকার মেয়ে দুয়া জন্মানোর পর প্রথম ছুটে গিয়ে দেখা করেছি। সব কিছু ইনস্টাগ্রামে দেখানোর জন্য করতে হয় না।” কথাশেষে ক্ষোভ প্রকাশ করে ফারাহ বলেন— “এভাবে অকারণ বিতর্ক বানানো বন্ধ হোক। কারণ এই ব্যাপারগুলো সত্যিই মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে।”

 

 

দীপিকার শুধুমাত্র ৮ ঘণ্টার কাজের শিফট চাওয়া বলিউডে একটা নতুন আলোচনার দিগন্ত খুলে দিয়েছে। রানি মুখোপাধ্যায়ের মতো শক্তিশালী ও বর্ষিয়ান অভিনেত্রী ব্যাপারটিকে সমর্থন জানানোয় অনেকে মনে করছেন, ইন্ডাস্ট্রিতে এবার থেকে তারকাদের কাজের সময় নির্দিষ্ট করার দাবি আরও জোরালো হবে। অন্যদিকে, ফারাহ খানের খোলসা করায় আপাতত বন্ধ হল দীপিকার সঙ্গে তাঁর ‘বন্ধুত্বে চিড়’ ধরার গুঞ্জন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া