শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০২ অক্টোবর ২০২৫ ১১ : ৪৭Snigdha Dey
স্টার জলসার ধারাবাহিক 'কম্পাস' শুরু থেকে বেশ পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। এই ধারাবাহিকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছেন নবাগতা অভিনেত্রী পর্ণা চক্রবর্তী। এর আগে মডেলিং জগতের চেনা মুখ ছিলেন পর্ণা। তবে জানেন কি তাঁর আরও একটি পরিচয় আছে? শোনা যাচ্ছে, টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতার বান্ধবী পর্ণা।
টলিপাড়ার সূত্র বলছে, তাঁরা সম্পর্কে রয়েছেন। বিভিন্ন ধারাবাহিকের চেনা মুখ অভিনেতা অরুণাভ দে। স্টুডিয়োপাড়ার অন্দরের ফিসফাস, অনেক দিনই তাঁরা সম্পর্কে রয়েছেন। ইনস্টাগ্রামের পাতায় ঢুঁ দিলে পর্ণা এবং অরুণাভের অনেক ছবিই দেখা যাবে। যদিও সেখানে কখনও তাঁরা নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেননি। তবে তাঁদের ঘনিষ্ঠদের দাবি, বহু দিন ধরেই তাঁরা সম্পর্কে রয়েছেন। সে কথা এবার নিজেরাই ফাঁস করলেন।
এ বছর পুজো জুটিতে কাটালেন তাঁরা। নবমীতে সমাজমাধ্যমে অরুণাভ ও পর্ণা একসঙ্গে ছবি ভাগ করেন। তাঁদের আদুরে পোস্টে লেখেন, 'অফিশিয়ালি প্রথম পুজো। হ্যাপি নবমী, পুজোয় একটু তো প্রেম পাবেই।' দু'জনের এই পোস্টেই স্পষ্ট যে এবার নিজেদের সম্পর্কে সিলমোহর দিয়েই দিলেন।

পর্ণা অভিনয় দুনিয়ায় একেবারে আনকোরা নন। এর আগে একাধিক মিউজিক ভিডিয়োয় কাজের অভিজ্ঞতা আছে তাঁর। সেই কারণেই নায়িকার ভূমিকায় তাঁকে বেছেছে টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজ। পর্দায় কম্পাসের জার্নি দেখতে ভালই পছন্দ করছেন দর্শক মহল। গল্পে এখন বিহানের সঙ্গে ঘটনাচক্রে বিয়ে হয়ে গিয়েছে তার। 'বিহান'-এর চরিত্রে অভিনেতা অর্কপ্রভ রায়। ধারাবাহিকে তাদের দু'জনের মোটেই বনিবনা নেই। তাদের মাঝে রয়েছে মোনালিসা। যার সঙ্গে বিহানের বিয়ে হওয়ার কথা ছিল। তাই এখন মোনালিসার চক্ষুশূল কম্পাস। নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে ধারাবাহিকের গল্প এগোচ্ছে।
আরও পড়ুন: ভাল কর্মের ফল সোহিনী! ‘রাজকন্যা’র জন্মদিনে ঘোষণা শোভনের, স্ত্রীকে কোন সওগাত দিলেন গায়ক
এদিকে, পুজোর সময় নিজের ভালবাসায় সিলমোহর দিয়ে দিলেন নবাগতা নায়িকা। অরুণাভ ও পর্ণার এই পোস্টে তাঁদের শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন নেটিজেন থেকে ইন্ডাস্ট্রির বন্ধুরা। প্রসঙ্গত, এই মুহূর্তে দর্শক অরুণাভকে দেখছেন জি বাংলার ধারাবাহিক 'ফুলকি'তে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি