রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সম্পূর্ণা চক্রবর্তী | ০১ অক্টোবর ২০২৫ ২০ : ২২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের ফাইনালের পর মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারতীয় দল। নিজেই ট্রফি নিয়ে চলে যান এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পিসিবির প্রধান। এখনও চ্যাম্পিয়নশিপ ট্রফি পায়নি টিম ইন্ডিয়া। তাঁর বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দায়ের করার হুমকি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই তাঁকে এসিসির পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে। এই ঘটনায় প্রশাসক হিসেবে নাকভির নাম খারাপ হয়েছে। জানা যাচ্ছে, শেষমেষ ট্রফি সংযুক্ত আরব আমিরশাহি বোর্ডকে ফিরিয়ে দিয়েছেন নাকভি। তবে সেই ট্রফি টিম ইন্ডিয়াকে কীভাবে পৌঁছে দেওয়া হবে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি।
পিসিবির প্রধানের বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, পদ ছাড়তে হতে পারে তাঁকে। ভারতীয় দলকে ট্রফি না দিয়ে হাঁটা মারেন এসিসির প্রধান। এবার তাঁকে একটি পদ বেছে নিতে বলা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে থেকে একটি পদ বেছে নিতে বলা হয়েছে। মনে করা হচ্ছে দুটো দিক তিনি সামলাতে পারছেন না। এশিয়া কাপের ফাইনালের ঘটনার পর শহিদ আফ্রিদি তাঁকে একটি পদ থেকে ইস্তফা দেওয়ার দাবি তোলেন। এই দুটো পদ ছাড়াও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নাকভি। জয় শাহ আইসিসিতে যাওয়ার পর এই পদে আসেন তিনি। এশিয়া কাপে পাকিস্তান রানার্স হলেও ভারতের কাছে তিনবার হারে। যার ফলে পিসিবির দূরদর্শিতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর বোর্ড পরিচালনা নিয়েও প্রশ্ন উঠেছে।
নাকভি প্রসঙ্গে আফ্রিদি বলেন, 'আমি নাকভি সাহেবকে বলতে চাই, তুমি দুটো গুরুত্বপূর্ণ পদে আছো। দুটো কাজেই পর্যাপ্ত সময় দরকার। স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে পিসিবি আলাদা। তাই সেটাকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। এটা একটা বড় সিদ্ধান্ত। যত তাড়াতাড়ি সম্ভব নিতে হবে। পাকিস্তান ক্রিকেটের বিশেষ সময় লাগবে। নাকভি তাঁর পরামর্শদাতাদের ওপর পুরোপুরি নির্ভর করতে পারবে না। তাঁরা কোনওদিকে নিয়ে যাচ্ছে না। উনি নিজেই বলেন, ক্রিকেট সম্বন্ধে বিশেষ কিছু জানেন না। তাঁকে এমন পরামর্শদাতা রাখতে হবে, যারা ক্রিকেট সম্বন্ধে জানে।' এখানেই থেমে থাকেননি আফ্রিদি। এমনকী পাকিস্তানের আর্মি প্রধানের কাছেও আবেদন করেন যাতে ক্রিকেটের স্বার্থে একটি পদ ছাড়ার সিদ্ধান্ত নেন পিসিবির প্রধান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি