শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলায় বড় স্বস্তি রিয়ার! কী নির্দেশ দিল আদালত

সংবাদ সংস্থা মুম্বই | ০১ অক্টোবর ২০২৫ ১৪ : ৩১Sanchari Kar

রিয়া চক্রবর্তীকে বড় স্বস্তি দিল বোম্বে হাই কোর্ট। মঙ্গলবার আদালত নির্দেশ দিয়েছে, ২০২০ সালের মাদক মামলায় বাজেয়াপ্ত করা অভিনেত্রীর পাসপোর্ট নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ফিরিয়ে দিতে হবে। 

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলায় শর্তসাপেক্ষ জামিনের অংশ হিসাবে রিয়ার পাসপোর্ট আগে জমা নেওয়া হয়েছিল। তবে আদালত জানিয়েছে, এত দিনে রিয়া সব নিয়ম মেনে চলেছেন, তাই বিচার প্রক্রিয়ার সময় তাঁর উপস্থিতি নিয়ে সন্দেহের কোনও কারণ নেই।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ সেপ্টেম্বর রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছিল এনসিবি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে যুক্ত মাদক মামলাতেই তাঁকে অভিযুক্ত করা হয়েছিল।

২০২০ সালের অক্টোবর মাসে রিয়ার জামিন মঞ্জুর করা হয়েছিল। তবে আদালত শর্ত দিয়েছিল যে, তাঁর পাসপোর্ট এনসিবির হেফাজতে থাকবে। পাশাপাশি বিদেশে ভ্রমণের জন্য তাকে প্রতিবার ট্রায়াল কোর্টের অনুমতি নিতে হত।

নিজের আইনজীবী আইয়াজ খানের মাধ্যমে রিয়া সম্প্রতি পাসপোর্ট মুক্তির জন্য নতুন আবেদন করেছেন। তাঁর আইনজীবী যুক্তি দেখিয়েছেন যে, পাসপোর্টটি তাঁর কাছে না থাকার কারণে পেশাগত জীবনে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, কারণ তাঁকে প্রায়ই শুটিং, অডিশন এবং মিটিংয়ের জন্য বিদেশে যেতে হতো।
আইনজীবী উল্লেখ করেছেন যে, আদালতের অনুমতি পাওয়ার দীর্ঘ প্রক্রিয়ার কারণে রিয়ার অনেক সুযোগ হাতছাড়া হয়েছে। এছাড়াও তিনি বলেছেন যে, জামিনের পর থেকে রিয়া আদালতের কোনও আদেশ লঙ্ঘন করেননি।

এনসিবি আবেদনটির বিরোধিতা করে বলেছিল যে, রিয়াকে বিশেষ সুবিধা দেওয়া উচিত নয় শুধুমাত্র তার তারকা তকমার কারণে। তারা উদ্বেগ প্রকাশ করেছে যে, সীমাহীন বিদেশ ভ্রমণ অনুমতি দিলে রিয়া হয়তো ভারত ফেরত আসবেন না।

যদিও আদালতের বেঞ্চ বিচারক নীলা গোখলে নেতৃত্বে রিয়ার পক্ষে রায় দিয়েছে। আদালত উল্লেখ করেছে যে, মামলার অন্যান্য অভিযুক্তদেরও একই ধরনের সুবিধা আগে দেওয়া হয়েছে। আরও জানিয়েছে যে, রিয়া প্রতিটি শুনানিতে উপস্থিত হয়েছেন এবং পূর্বে বিদেশ যাওয়ার অনুমতি পেলে সময়মতো ফেরত এসেছেন। তাই তাঁর উদ্দেশ্য নিয়ে কোনও সন্দেহ নেই।

নির্ধারিত শর্তাবলী:

রিয়াকে প্রতিটি শুনানিতে উপস্থিত থাকতে হবে, যদি ট্রায়াল কোর্ট তাকে অব্যাহতি না করে।
তাঁর সব ভ্রমণসূচি, যেমন ফ্লাইট এবং হোটেলের তথ্য, প্রোসিকিউশনকে যাত্রার চার দিন আগে জানাতে হবে।
তাঁর মোবাইল নম্বর শেয়ার করতে হবে, ফোন চালু রাখতে হবে এবং দেশে ফেরার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবিলম্বে জানান।
রিয়ার জন্য এই সিদ্ধান্ত স্বতি বলে গণ্য করা হচ্ছে। যা তার পেশাগত কাজ এবং ব্যক্তিগত স্বাধীনতা পুনরায় অর্জনে সহায়ক হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া