মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | আবার কীর্তি, অস্ট্রেলিয়ার মাটিতে এবার রেকর্ড শতরান বিস্ময় বালকের

সম্পূর্ণা চক্রবর্তী | ০১ অক্টোবর ২০২৫ ১৩ : ৫৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আবার রেকর্ড শতরান। এবার অস্ট্রেলিয়ার মাটিতে। আরও একবার ইতিহাসের পাতায় নাম লেখালেন বৈভব সূর্যবংশী। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথম ইউথ টেস্টে শতরান করলেন ১৪ বছরের বিস্ময় বালক। ৭৮ বলে ১০০ রান সম্পূর্ণ করেন। শেষপর্যন্ত ৮৬ বলে ১১৩ রানে আউট হন। ইনিংসে ছিল ৮টি ছয় এবং ৯টি চার। বেদান্ত ত্রিবেদীর সঙ্গে ১৫২ রানের জুটি বাঁধেন। হেডেন স্কিলারের বলে অ্যালেক্স লি ইয়ংয়ের হাতে ধরা পড়েন। ইতিমধ্যেই ক্রিকেটের সব ফরম্যাটে নজর কাড়েন‌ বৈভব। ইউথ একদিনের ক্রিকেটে উন্মুক্ত চাঁদের সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ভেঙে দেন। ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ম্যাচে এই নজির গড়েন। এর আগে উন্মুক্ত চাঁদের ছয়ের সংখ্যা ছিল ৩৮। 

২০২৩-২৪ রঞ্জি ট্রফিতে প্রথম দৃষ্টি আকর্ষণ করেন বৈভব। মাত্র ১২ বছর ২৮৪ দিনের মাথায় মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেটে হাতেখড়ি হয় বিস্ময় বালকের। টুর্নামেন্টের ইতিহাসে কনিষ্ঠ ক্রিকেটার। এরপর সর্বকনিষ্ঠ হিসেবে আইপিএলে খেলার সুযোগ পান। মাত্র ১৩ বছর বয়সে রাজস্থান রয়্যালসে যোগ দেন। আইপিএলে অভিষেক বছরেই বাজিমাত। মাত্র ৩৮ বলে শতরান করে।কোটিপতি টুর্নামেন্টে নেমেই রেকর্ডের মালিক হন। আইপিএলের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। তার আগে রয়েছেন ক্রিস গেইল। ২০১৩ সালে আরসিবির হয়ে এই কীর্তি স্থাপন করেন ক্যারিবিয়ান জায়ান্ট। তারপরই নিজের স্থান দখল করেন। ঘরোয়া ক্রিকেট থেকে আইপিএল। সেখান থেকে আন্তর্জাতিক ইউথ টেস্ট। রেকর্ডবুকে একাধিকবার নিজের নাম তোলেন বৈভব। বয়স যে কোনও বাধা নয়, সেটা আরও একবার প্রমাণ করলেন। 

বৈভব থামছেনই না। ছক্কা মারা তাঁর কাছে যে জলভাত, সেটা আবারও দেখা গেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় যুব ওয়ানডেতে বৈভব ছ'টি ছক্কা হাঁকান। ৬৮ বলে ৭০ রান করেন তিনি। ছটি ছক্কা মারার পাশাপাশি পাঁচটি বাউন্ডারিও মারেন তিনি। এই বিস্ফোরক ব্যাটিংয়ের মাধ্যমে যুব ওয়ানডেতে বৈভব উন্মুক্ত চাঁদের সর্বকালীন রেকর্ড ভেঙে দিলেন। উন্মুক্ত ৩৮টি ছক্কা মেরেছিলেন যুব ওয়ানডেতে। বৈভব সেখানে ৪১টি ছক্কা হাঁকান ১০টি ইনিংসে। তাঁর ছক্কা মারার ক্ষমতা দেখে দেশ অবাক। প্রাক্তন ক্রিকেটাররা তো বটেই এখনকার ক্রিকেটাররাও তাঁকে দেখে অবাক। ভারতের নতুন বিস্ময় বালক সূর্যবংশী। আইপিএলের দুনিয়াতেও তাক লাগিয়ে দিয়েছেন। এবার অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে চমকে দিয়েছেন। বৈভব সূর্যবংশীর ছটায় চোখ ঝলসে যাওয়ার জোগাড়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া