শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা মুম্বই | ০১ অক্টোবর ২০২৫ ১১ : ৪৩Sanchari Kar
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
অংশুলা কাপুরের বাগদান
সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব এবং প্রযোজক বনি কাপুরের কন্যা অংশুলা কাপুর এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। তাঁর বাগদান হতে চলেছে প্রেমিক চিত্রনাট্যকার রোহন ঠক্করের সঙ্গে। এক্সক্লুসিভ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ ২ অক্টোবর অনুষ্ঠিত হবে এই বিশেষ অনুষ্ঠান।
ঘনিষ্ঠ সূত্রের কথায়, “অংশুলা এবং রোহনের বাগদান হবে ২ অক্টোবর। সেই দিন একটি পুজোরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি একেবারেই সাধারণ এবং ব্যক্তিগত পরিসরের মধ্যে রাখা হচ্ছে। শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুরাই উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে থাকবেন তাঁর বাবা বনি কাপুর, দাদা অভিনেতা অর্জুন কাপুর এবং বোনেরা অর্থাৎ অভিনেত্রী খুশি কাপুর এবং জাহ্নবী কাপুর।”
অভিনেত্রীর সঙ্গে পরিচারিকার বিরোধ
হায়দরাবাদ পুলিশ দক্ষিণী অভিনেত্রী ডিম্পল হায়াথি এবং তাঁর স্বামী ডেভিডের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাঁদের গৃহকর্মী দম্পতির বিরুদ্ধে হয়রানি, শারীরিক নির্যাতন ও মানসিক অত্যাচারের অভিযোগ এনেছেন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অভিযোগকারিণী প্রিয়াঙ্কা বিবর। বয়স ২২। ওড়িশার রায়গড়া জেলার বাসিন্দা। তিনি ২২ সেপ্টেম্বর কাজের সন্ধানে হায়দরাবাদে আসেন শ্রী সাই গুডউইল সার্ভিস-এর মাধ্যমে। সেদিনই তাঁকে ডিম্পল এবং ডেভিডের বাসভবনে গৃহকর্মী হিসেবে রাখা হয়।
প্রিয়াঙ্কার অভিযোগ, কাজ শুরুর পর থেকেই তাঁকে লাগাতার অপমানের শিকার হতে হয়েছে। তিনি দাবি করেন, তাঁকে পর্যাপ্ত খাবার দেওয়া হত না, কথায় অপমান করা হত, এবং এমনকি তাঁকে নাকি বলা হয়েছে, “তোমার জীবনের দাম আমার জুতোর সমানও নয়।”
২৯ সেপ্টেম্বর ঘটনাটি বড় আকার নেয়। প্রিয়াঙ্কার অভিযোগ, সেদিন ডিম্পল এবং তাঁর স্বামী ডেভিড তাঁকে গালাগালি করেন, তাঁর বাবা-মাকে খুনের হুমকিও দেন। তিনি যখন ঘটনাটির ভিডিও রেকর্ড করতে যান, তখন ডেভিড তাঁর ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন এবং তাঁকে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করেন।
প্রিয়াঙ্কা আরও দাবি করেছেন, হাতাহাতির সময় তাঁর কাপড় ছিঁড়ে যায় এবং তিনি কোনও মতে পালাতে সক্ষম হন। এজেন্টের সহায়তায় তিনি পুলিশে পৌঁছে অভিযোগ দায়ের করেন। আরও চাঞ্চল্যকর অভিযোগ, তাঁর নগ্ন ভিডিও করারও চেষ্টা করা হয়েছিল। প্রিয়াঙ্কার অভিযোগের ডিম্পল এবং তাঁর স্বামীর বিরুদ্ধে ধারায় মামলা দায়ের করেছে।
‘বালিকা বধূ’ বিবাহিত
‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী অভীকা গোর এবং মিলিন্দ চাঁদওয়ানি এখন আনুষ্ঠানিকভাবে বিবাহিত! ২০২০ সাল থেকে একসঙ্গে থাকা এই জুটি তাঁদের শো ‘পতি, পত্নী অউর পঙ্গা’তে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুই পরিবারের সদস্যরাই এই জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন।
শোয়ের সেটেই সম্পন্ন হয় বিবাহের আচার—গায়ে হলুদ, মেহেন্দি থেকে শুরু করে সাতপাক ঘোরার মতো সব রীতি।
নবদম্পতি সেটের বাইরে এসে পাপারাজ্জিদের জন্য পোজ দেন। অভীকা সেজে উঠেছিলেন লাল লেহেঙ্গায়। আর মিলিন্দ পরেছিলেন শেরওয়ানি। দু’জনে মিলে ফোটোগ্রাফারদের জন্য পোজ এবং ঢোলের তালে নেচে তাঁদের মিলন উৎসবকে আনন্দে উদযাপন করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি