শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৩০Rahul Majumder
প্যারিস ফ্যাশন উইকের ব়্যাম্পে ঐশ্বর্য রাই বাজিমাত করেছেন শুধু সাজে–গোজেই নয়, বরং এক হৃদয়ছোঁয়া ঘটনায়, যা এখন ঝড় তুলেছে নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে হাঁ হয়ে নানান প্রতিক্রিয়া জানাচ্ছে নেটপাড়া। কারণ? এক সমকামী ইনফ্লুয়েন্সার আদিত্য মদিরাজু ভারতীয় অভিনেত্রীকে বলছেন, “আমার বিয়ে হয়েছে শুধু আপনার জন্যই!”

প্যারিস ফ্যাশন উইকের শো–এর ব্যাকস্টেজে ঐশ্বর্যের সঙ্গে দেখা হয় আদিত্যর। পরে সেই আলাপচারিতার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন— “আমাদের হৃদয়ের রানি… স্বপ্ন ছিল তোমার সঙ্গে দেখা করার... এখনও গোটা বিষয়টি অবিশ্বাস্য লাগছে।”
ভাইরাল হওয়া ওই ভিডিওতে শোনা যায়, আদিত্য বলছেন— “আমার স্বামী আর আমি একসঙ্গে আছি আপনার জন্যই। আমাদের প্রথম আলাপে আমরা দু’ঘণ্টা ধরে শুধু আপনাকে নিয়েই কথা বলেছিলাম। তখনই উনি বলেছিলেন— আমি তোমাকে বিয়ে করেছি কারণ তুমি ঐশ্বর্যকে ভালবাস। তাঁর নাম অমিত, আর এ আমাদের মেয়ে ইয়ানা।”
অবাক ঐশ্বর্য ছবির দিকে তাকিয়ে বলেন—
“আহা…ওহ ঈশ্বর… কর বয়স তোমাদের মেয়ের?” জবাবে আদিত্য বলেন, ইয়ানার বয়স আড়াই বছর। নামের অর্থ হিব্রু ভাষায়— “ঈশ্বর মঙ্গলময়”। এরপর তিনি আরও বলেন—“আপনাকে সামনাসামনি দেখা আমার স্বপ্ন ছিল। আপনি যেমন ভাল অভিনেত্রী, ততটাই দুর্দান্ত একজন নৃত্যশিল্পী, মানুষ— সব দিক থেকে অনন্য।”
ঐশ্বর্যও সমান আবেগে বলেন—“আপনার ভালবাসার জন্য ধন্যবাদ। যা বললেন, তা সত্যিই সুন্দর… আপনার মেয়ের জন্য আশীর্বাদ রইল, আপনাদের দু’জনের জন্য অগাধ ভালবাসা।” কথাশেষে নিজের লিপস্টিক তুলে দিয়ে বলেন—“তুমি মেকআপে ম্যাজিক করো। এটা তোমার ট্রেজার বাক্সে রাখো।”
নেটদুনিয়ায় ঝড় উঠেছে ঐশ্বর্যর এই ভিডিও দেখে। এই ভিডিও দেখে অনেকে লিখেছেন— “এটা অসাধারণ!! স্বপ্ন-দৃশ্যের মতন..,” কেউ বলেছেন, “দেখে মন ভরে গেল… যেন মনে হচ্ছে আমি নিজেই গোটা ঘটনাটা ওখানে দাঁড়িয়ে চোখের সামনে দেখতে পাচ্ছি। ” আরেকজনের মন্তব্য— “যতরকম আবেগ হয় সব মিলিয়েমিশয়ে যেন আটকে রয়েছে এই একটা ভিডিওতে!!!!”
প্যারিস ফ্যাশন উইকে ল’ওরিয়ালের প্রতিনিধি হয়ে ঐশ্বর্য হাঁটেন জনপ্রিয় বলি-ডিজাইনার মনীশ মলহোত্রার তৈরি বিশেষ শেরওয়ানিতে। তাতে ছিল হীরকখচিত ব্রোচ, ১০ ইঞ্চি লম্বা ডায়মন্ড কাফস আর পিছনে নবরত্ন হার–এর ঝলক।মনীশ লিখেছেন—“এই শেরওয়ানি আধুনিক কুটুর লেন্সে ভারতীয় ঐতিহ্যের নতুন সংজ্ঞা। কাফস আংশিক আর্মার, আংশিক অলঙ্কার— শক্তি ও ভঙ্গুরতা, দুইয়েরই প্রতীক।”
ঐশ্বর্যকে শেষ দেখা গিয়েছে ২০২৩ সালের ব্লকবাস্টার ‘পন্নিয়িন সেলভন ২’–এ। ছবিটি বিশ্বজুড়ে আয় করেছে ৩৪৪.৬৩ কোটিরও বেশি। তবে তাঁর পরবর্তী প্রজেক্ট এখনও ঘোষণা হয়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি