মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৩১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: মহসিন নকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হওয়ার পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানও তিনি। এই মানুষটিই এখন বিতর্কের কেন্দ্রে।
জানা যায় নকভি প্রথমে দেশের একটি প্রভিন্সের মুখ্যমন্ত্রী ছিলেন। পরে পাকিস্তানের মন্ত্রী হন। ক্রিকেটের সঙ্গে কোনও রকম সম্পর্ক ছাড়াই পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সর্বেসর্বা হয়েছেন মহসিন নকভি। বলা হয়, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের চর তিনি। পাকিস্তানের সেনাবাহিনীর নয়নের মণি নকভির বিরুদ্ধে রয়েছে ২৫ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগের প্রমাণ থাকলেও কোনও শাস্তি হয়নি নকভির। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে একের পর এক ভারত–বিরোধী মন্তব্য করেছেন। এশিয়া কাপেও বিতর্কের মুখ নকভিই।
লাহোরে জন্ম নকভির। পাকিস্তানে পড়াশোনা শেষ করে আমেরিকায় যান। সেখানে ওহায়ো বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেন। একটি বিদেশি চ্যানেলে সাংবাদিক হিসাবে চাকরিও করেছেন। পরে পাকিস্তানে ফিরে একটি সংবাদমাধ্যম চালু করেন তিনি।
বরাবরই পাক সেনার সঙ্গে ভাল সম্পর্ক ছিল নকভির পরিবারের। সেই সম্পর্ক আরও মজবুত হয় তাঁর তুতো দিদি সায়েদা ইরাম আসিমের বিয়ের পর। পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরের স্ত্রী সায়েদা। সেনাপ্রধানের শ্যালক হওয়ার পর থেকে ক্ষমতা আরও বাড়ে নকভির। মুনির সেনাপ্রধান হওয়ার পরেই পাঞ্জাব প্রভিন্সের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী হন নকভি। খুব বেশি দিন সেই দায়িত্বে না থাকলেও তার মাঝেই ইমরান খানের দলের কর্মীদের জোর করে জেলে ঢোকানোর অভিযোগ ওঠে নকভির বিরুদ্ধে। এমনও শোনা যায়, পাঞ্জাব প্রভিন্সে ইমরানের দলকে প্রায় শেষ করে দিয়েছেন নকভি।
সেই কারণেই পাঞ্জাব প্রভিন্সের মুখ্যমন্ত্রীর পদ যাওয়ার পর তাঁকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী চেয়ারম্যানও হন তিনি। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকাপাকি ভাবে সেই পদ পান। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সচিব তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান জয় শাহ আইসিসি–র চেয়ারম্যান হওয়ার পর এশীয় ক্রিকেটেরও মসনদে বসেছেন নকভি। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দেশের সুরক্ষার দায়িত্ব তাঁর। অভিযোগ, নিজের পদ ব্যবহার করে ইমরান–বিরোধিতা আরও বাড়িয়ে তুলেছেন নকভি।
শোনা গিয়েছে, পাক সেনাবাহিনীর সঙ্গে ভাল সম্পর্কের খাতিরে পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গেও যোগাযোগ রয়েছে নকভির। নিজের পদ ব্যবহার করে তিনি গোপনে আইএসআইয়ের অনেক সুবিধা করে দেন বলেও খবর। সূত্রের খবর, আইএসআইকে টাকার জোগান দেন তিনি। তাদের জন্য বেশ কয়েকটি আর্থিক দুর্নীতিও তিনি করেছেন বলে অভিযোগ। তার ফলও পেয়েছেন। সেনাপ্রধান মুনিরের নির্দেশ, প্রতিটি ক্ষেত্রে সেনা নকভিকে সমর্থন করবে। এমনও শোনা যায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের থেকেও ক্ষমতা বেশি নকভির। তাঁর বিরুদ্ধে অবশ্য কোনও দিন কোনও মন্তব্য করেননি নকভি।
অভিযোগ, পাক বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর পাক সেনার অধীনে থাকা দু’টি সংস্থাকে ২৫ হাজার কোটি টাকার বরাত দিয়েছিলেন নকভি। যার কোনও হিসাব নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লাহোরের গদ্দাফি, করাচির ন্যাশনাল স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামের সংস্কারের জন্য সেই টাকা দেওয়া হয়েছিল। তার জন্য কোনও রকম দরপত্র হয়নি। সরাসরি সেই দু’টি সংস্থাকে টাকা দেওয়া হয় বলে অভিযোগ। এই দুর্নীতির বিরুদ্ধে বেশ কয়েকটি প্রমাণ দিয়েছেন বিরোধীরা। শোনা গিয়েছে, নকভির বিরুদ্ধে ৫৩টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে কয়েকটিতে নকভির বিরুদ্ধে প্রমাণ থাকলেও তিনি শাস্তি পাননি।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ‘অপারেশন সিঁদুর’–এর পর ভারত–পাকিস্তানের সম্পর্ক উত্তপ্ত হয়েছে। সেই সময় একের পর এক ভারত–বিরোধী মন্তব্য করেছেন নকভি। সেই কারণেই তাঁর হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকার করে ভারত। নকভিও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের অভিযোগ, ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের পদক নিয়ে নিজের হোটেলের ঘরে পালিয়ে গিয়েছেন তিনি। নভেম্বরে আইসিসি–র বৈঠকে নকভির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানাবে বলে ঠিক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নকভিকে ট্রফি ভারতে ফিরিয়ে দেওয়ার কথাও বলেছে বিসিসিআই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি