মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | এশিয়া কাপে ব্যর্থতার জের, এই ক্রিকেটারকে ছেঁটে ফেরানো হল অভিজ্ঞ বাবর ও রিজওয়ানকে 

রজত বসু | ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৫৩Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ এশিয়া কাপে চরম ব্যর্থতা। পাকিস্তান দল থেকে বাদ পড়লেন সাইম আয়ুব। তরুণ অলরাউন্ডারকে রাখা হয়নি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে। সাফল্যের খোঁজে ফেরানো হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানকে।


এশিয়া কাপে আয়ুব নিয়ে অনেক আশা ছিল পাকিস্তানের নির্বাচকদের। কিন্তু তরুণ অলরাউন্ডার চূড়ান্ত হতাশ করেছেন তাঁদের। এশিয়া কাপের সাতটি ম্যাচ মিলিয়ে করেছেন ৩৭ রান। চারটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তিনি। যদিও বল হাতে ৮ উইকেট পেয়েছেন। তবু ক্ষুব্ধ পাক নির্বাচকেরা তাঁকে দল থেকে ছেঁটে ফেললেন। বিষয়টিকে শাস্তি হিসাবেই দেখা হচ্ছে পাকিস্তানের ক্রিকেট মহলে।

 

আরও পড়ুন:‌ অস্ট্রেলিয়া সিরিজে অনিশ্চিত হার্দিক, চাপে ভারত 


এটা ঘটনা, আয়ুবের ব্যাটিংয়ের দিকে তাকিয়েছিল পাকিস্তান শিবির। এশিয়া কাপে প্রথম তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর তাঁকে ওপেনিং থেকে সরিয়ে দিতে বাধ্য হন কোচ মাইক হেসন, অধিনায়ক সলমন আঘারা। তাঁর স্পিন বোলিংকে অতিরিক্ত হিসাবেই বিবেচনা করা হয় পাক শিবিরে। ব্যাটার হিসাবেই দলে তাঁর জায়গা। এশিয়া কাপ চলাকালীনই তাঁর ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সমালোচনা শুরু হয়। শেষে কঠোর সিদ্ধান্ত নিলেন পাক নির্বাচকরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য যে ১৮ জনের দল ঘোষণা করা হয়েছে তাতে রাখা হয়নি আয়ুবকে। অথচ গোড়ালিতে চোট পাওয়ার আগে পর্যন্ত ২৩ বছরের আয়ুব পাকিস্তানের টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন।


এশিয়া কাপে ব্যর্থতার পর লাল বলের ক্রিকেটে সাফল্যের রাস্তায় ফিরতে মরিয়া পাকিস্তান। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে পাকিস্তান–দক্ষিণ আফ্রিকা দুই টেস্টের সিরিজ। সেই সিরিজের দলে ফেরানো হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে। দুই প্রাক্তন অধিনায়ক বাবর এবং রিজওয়ানকে রেখে ১৮ জনের দল ঘোষণা করা হয়েছে। নেতৃত্ব দেবেন শান মাসুদই। আবদুল্লা শফিক, ইমাম–উল হক, কামরান গুলাম, নোমান আলি, সাজিদ আলির মতো টেস্ট দলের নিয়মিতরা জায়গা পেয়েছেন দলে। ১৮ জনের দলে রয়েছে তিন নতুন মুখও। তাঁরা হলেন বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি, রিস্ট স্পিনার ফয়জল আক্রম এব‌ং উইকেটরক্ষক–ব্যাটার রোহেল নাজির।


পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), আমির আজমল, আবদুল্লা শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়জল আক্রম, হাসান আলি, ইমাম–উল হক, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নোমান আলি, রোহেল নাজির (উইকেটরক্ষক), সাজিদ খান, সলমন আলি আঘা, সাউদ সাকিল এবং শাহিন আফ্রিদি।

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া