শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৩২Rahul Majumder
বলিউডের ব্লকবাস্টার ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’—যেখানে আলিয়া ভাটের দুর্দান্ত অভিনয় তাঁকে এনে দিয়েছে জাতীয় পুরস্কার। কিন্তু জানেন কি, এই চরিত্রে বনশালি প্রথমে ভেবেছিলেন অন্য কাউকে? হ্যাঁ, পরিচালক সঞ্জয় লীলা বনশালির প্রথম পছন্দ নাকি ছিলেন রানি মুখোপাধ্যায়!

সম্প্রতি একটি ইউটিউব শো-তে গায়ক-সঞ্চালক আদিত্য নারায়ণ নিজেই ফাঁস করলেন এই অজানা তথ্য। একসময় বনশালির সহকারী পরিচালক হিসেবে একাধিক ছবিতে কাজ করেছিলেন আদিত্য। তিনি জানান—শাপিত ছবির ব্যর্থতার পর কাজ হারিয়ে কার্যত স্পটলাইটের আড়ালে চলে গিয়েছিলেন তিনি। ঠিক সেই সময় সোনু নিগমের উৎসাহে বনশালির দলে ঢোকার সুযোগ পান তিনি।
আদিত্য নারায়ণ জানালেন, প্রথম সপ্তাহে বনশালি তাঁকে কোনও কাজই দেননি। ভেবেছিলেন হয়তো ছেড়ে দেবেন। কিন্তু ধীরে ধীরে তাঁকে জড়িয়ে নেন নিজের ছবি সম্পর্কিত সৃজনশীল আলোচনায়। তখনই বনশালি নাকি দুটি ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন—‘রামলীলা’ আর ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। চিত্রনাট্য পড়ে আদিত্য বেশি পছন্দ করেছিলেন রামলীলা। আর সেই সময়েই নাকি ‘গঙ্গুবাই’-এর চরিত্রে রানি মুখোপাধ্যায়কে ভেবে রেখেছিলেন বনশালি।
তবে সময় বদলালো। ছবির চাকা ঘুরল বছর কয়েক পরে। অবশেষে আলিয়া ভাটের হাতে এল ‘গঙ্গু’র চরিত্রটি। আর সেটাই হয়ে উঠল তাঁর ফিল্মি কেরিরিয়ারের টার্নিং পয়েন্ট। ২০২২ সালে মুক্তির পর ছবিটি শুধু বক্স অফিসেই নয়, সমালোচকদের কাছেও দারুণ সাড়া ফেলে। আলিয়ার পারফরম্যান্স তাঁকে এনে দেয় সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার।উল্লেখ্য, ছবিটি হুসেন জাইদির বই মাফিয়া ‘কুইন্স অফ মুম্বই’ থেকে অনুপ্রাণিত। গাঙ্গুবাই—যিনি কামাথিপুরার অন্ধকার গলিঘুঁজি থেকে উঠে এসে পরিণত হয়েছিলেন প্রভাবশালী নেত্রীতে।
এদিকে বনশালি এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে, যেখানে একসঙ্গে দেখা যাবে আলিয়া ভাট, রণবীর কাপুর আর ভিকি কৌশলকে। অন্যদিকে আদিত্য বর্তমানে আছেন রিয়ালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ, যার সঞ্চালক আশনীর গ্রোভার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি