মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | দেশে ফিরে নায়কের সম্মান পাচ্ছেন তিলক, কী বললেন হায়দরাবাদি ব্যাটার জানুন 

রজত বসু | ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ০৪Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ঘরে ফিরে নায়কের সম্মান পেলেন। তাঁর ব্যাটেই এশিয়া কাপ জিতেছে টিম ইন্ডিয়া। তারপর দেশে ফিরে কার্যত নায়কের সম্মান পাচ্ছেন তিলক বর্মা। বিমানবন্দর থেকে হুডখোলা গাড়িতে চাপিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। তরুণ ব্যাটারের নামে জয়ধ্বনি দিতে থাকেন ভিড় জমানো ক্রিকেটপ্রেমীরা। এশিয়া কাপ জেতার পর অবশ্য তিলকের কটাক্ষ, পাকিস্তানকে এখন তো আর মাঠে দেখতে পাচ্ছি না!


রবিবার দুবাইয়ে এশিয়া কাপ ফাইনালে প্রবল চাপ থেকে ভারতকে উদ্ধার করে পাকিস্তানের গ্রাস থেকে একা ফাইনাল ম্যাচ ছিনিয়ে নিয়ে চলে যান তিলক। মাত্র ৫৩ বলে অপরাজিত ৬৯ করেন। কিন্তু সেই ইনিংস খেলা খুব একটা সহজ ছিল না তিলকের পক্ষে। একে তো ভারত ২০–৩ হয়ে গিয়েছিল ইনিংস শুরুর চার ওভারের মধ্যে। তার উপর তিলক ক্রিজে আসা মাত্র পাকিস্তানি ক্রিকেটাররা তাঁকে কথা শোনাতে শুরু করেন। উত্যক্ত করতে শুরু করেন। গালিগালাজ করতে থাকেন।
তার মধ্যেও ম্যাচ জেতানো ইনিংস খেলেন তরুণ ব্যাটার। চ্যাম্পিয়ন হওয়ার পর তিলক বলেন, ‘‌আমি স্রেফ চেয়েছিলাম, আমার ব্যাট কথা বলুক। আমি নামার পর ওরা প্রচুর চেঁচামেচি করছিল। প্রচুর কথাবার্তা বলছিল। আমি শুধু ব্যাট দিয়ে উত্তর দিতে চেয়েছিলাম। কিন্তু কী ব্যাপার বলো তো? পাকিস্তানকে এখন তো আর মাঠে দেখতে পাচ্ছি না।’‌ স্টেডিয়ামজুড়ে বন্দেমাতরম ধ্বনিও তাঁকে প্রবলভাবে তাতিয়ে দিয়েছিল এটাও জানিয়েছেন তিলক।

 

আরও পড়ুন:‌ এশিয়া কাপে ভারতের কাছে হারের জের, ক্রিকেটারদের বড় শাস্তি দিল পাকিস্তান


এবার দারুণ ইনিংস খেলে দেশে ফেরার পর নায়কের সম্মান পাচ্ছেন হায়দরাবাদি ব্যাটার। সোমবার তাঁকে স্বাগত জানাতে হায়দরাবাদের শামসাবাদ বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। সেখানে তেলেঙ্গানার স্পোর্টস অথরিটির তরফে সংবর্ধনা দেওয়া হয় তিলককে। তারপর হুডখোলা গাড়িতে চেপে বিমানবন্দর ছাড়েন বাঁহাতি তারকা ব্যাটার, একেবারে নায়কের মেজাজে।

এদিকে, বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানকে বাংলাদেশের হয়ে আর খেলতে দেওয়া হবে না। এহেন মন্তব্য করেছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।


২৮ সেপ্টেম্বর নাম না করে শাকিব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, ‘‌যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হল না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালবাসি বাংলাদেশ।’‌ 


সেই দিনই হাসিনার সঙ্গে ছবি পোস্ট করে শাকিব লেখেন, ‘‌শুভ জন্মদিন।’‌ শাকিব ও আসিফ মাহমুদ সজীবের মধ্যে শুরু হয় বাকযুদ্ধ। এক প্রকার নিদান দিয়েই দিয়েছেন সজীব যে দেশের হয়ে খেলতে আর পারবেন না বাঁ হাতি অলরাউন্ডার। এভাবে যে তাঁর ক্রিকেট কেরিয়ার শেষ হবে, তা কেউ কল্পনাও করেননি।
বাসের ছাদে বসে ক্রিকেট খেলতে গিয়েছিল ছেলেটা। খেলতে নেমে প্রথম বলেই উইকেট নিয়েছিল। সেই ছেলেই পরে বিশ্বের একনম্বর অলরাউন্ডার হয়। বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের সম্পদ তিনি। তিনি শাকিব আল হাসান। বন্ধুমহলে যিনি ফয়সল নামে জনপ্রিয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া