শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

19 Years Later Omkara Movie s Cult Character Langda Tyagi Gets a Spin-Off

বিনোদন | ১৯ বছর পর ফিরছে ‘ল্যাংড়া ত্যাগী’! ‘ওমকারা’র স্পিন-অফের এই কুখ্যাত চরিত্রে ফের দেখা যাবে সইফকে?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৪০Rahul Majumder

২০০৬ সালে মুক্তি পেয়েছিল বিশাল ভরদ্বাজের কালজয়ী ছবি ‘ওমকারা’। শেক্সপিয়রের ওথেলো-র  ছায়ায় তৈরি সেই ছবিতে অজয় দেবগণ, করিনা কাপুর, সইফ আলি খান, কঙ্কনা সেনশর্মা, বিবেক ওবেরয়, বিপাশা বসু থেকে নাসিরুদ্দিন শাহ—সবাই দারুণ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন। তবে চরিত্রগুলির ভিড়ে যে  নিঃসন্দেহে কাল্ট মর্যাদায় পৌঁছে গিয়েছিলেন, তিনি হলেন সইফ আলি খান অভিনীত ‘ল্যাংড়া ত্যাগী’। ছবির মুক্তির ১৯ বছর পর, ফের আলোচনায় সেই চরিত্র। জোর খবর, প্রযোজক কুমার মঙ্গত পাঠক এবং অভিষেক পাঠক প্রস্তুতি নিচ্ছেন ‘ল্যাংড়া ত্যাগী স্পিন-অফ’ বানানোর।

 

 

সূত্রের খবর, ল্যাংড়া ত্যাগীর চরিত্র আজও ভারতীয় ছবির পপ-কালচারের অংশ। কয়েক বছর অন্তরই কোথাও না কোথাও সইফ অভিনীত এই চরিত্রের নাম আলোচনায়উঠে আসে। দর্শকের সেই ভালবাসা ও কৌতূহলকে মাথায় রেখেই নতুন গল্পে ফেরানো হচ্ছে তাঁকে। ছবির ভাবনাটা নাকি এমন, যা ওমকারার জগতকেই আবার নতুনভাবে সাজাবে।

 

কবে থেকে শ্যুটিং শুরু ল্যাংড়া ত্যাগীর স্পিন-অফের? চিত্রনাট্য লেখার কাজ ইতিমধ্যেই জোর কদমে চলছে। ২০২৬ সালের মধ্যেই ক্যামেরা অন করার পরিকল্পনা নিয়েছেন প্রযোজকরা। তা ছবিতে কি সইফ ফিরবেন ল্যাংড়া ত্যাগী হয়েই? না কি সেই চরিত্রে দেখা যাবে নতুন কোনও মুখ? সবচেয়ে বড় রহস্য এখানেই। সূত্র জানাচ্ছে, সইফ আলি খান আবার ফিরতে পারেন ‘ল্যাংড়া ত্যাগী’ হয়ে। তবে নির্মাতারা চাইলে একেবারেই নতুন কোনও তরুণ অভিনেতাকে কাস্ট করে ছবিটিকে রিবুটের আকারও দিতে পারেন। অর্থাৎ, এখনই ধোঁয়াশায় রাখা হয়েছে আসল চমক। তাহলে সইফ কি ফিরছেন ল্যাংড়া হয়ে না কি নতুন কোনও তরুণ অভিনেতার হাতে উঠবে ‘ল্যাংড়া ত্যাগী’র মশাল? এই উত্তর আপাতত গোপনই রেখেছেন নির্মাতারা।


এই মুহূর্তে কুমার মঙ্গল ও অভিষেক পাঠকের ব্যস্ততা কিন্তু এখানেই সীমাবদ্ধ নয়। তাঁদের হাতে রয়েছে বড় বড় প্রজেক্ট—‘দৃশ্যম ৩’, ‘শয়তান ’, ‘হাউজওয়াইফ’ সহ আরও একাধিক ছবি। তবে দর্শকের উত্তেজনার কেন্দ্রবিন্দু নিঃসন্দেহে ‘ল্যাংড়া ত্যাগী’। ১৯ বছর আগেও বড়পর্দায় সইফ ছিলেন বিশ্বাসঘাতকতা আর ধূর্ততার প্রতীক। আজও দর্শকের মনে সেই চরিত্রের ছাপ অমলিন। তাই প্রশ্ন একটাই—নতুন অবতারে ‘ল্যাংড়া ত্যাগী’ আবার কাকে দিয়ে দর্শককে শিহরিত করবেন নির্মাতারা?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া