মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৃষানু মজুমদার | ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৩২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানকে বাংলাদেশের হয়ে আর খেলতে দেওয়া হবে না। এহেন মন্তব্য করেছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
২৮ সেপ্টেম্বর নাম না করে শাকিব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, ''যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হল না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।''
সেই দিনই হাসিনার সঙ্গে ছবি পোস্ট করে শাকিব লেখেন, ''শুভ জন্মদিন।'' শাকিব ও আসিফ মাহমুদ সজীবের মধ্যে শুরু হয় বাকযুদ্ধ। এক প্রকার নিদান দিয়েই দিয়েছেন সজীব যে দেশের হয়ে খেলতে আর পারবেন না বাঁ হাতি অলরাউন্ডার। এভাবে যে তাঁর ক্রিকেট কেরিয়ার শেষ হবে, তা কেউ কল্পনাও করেননি।
বাসের ছাদে বসে ক্রিকেট খেলতে গিয়েছিল ছেলেটা। খেলতে নেমে প্রথম বলেই উইকেট নিয়েছিল। সেই ছেলেই পরে বিশ্বের একনম্বর অলরাউন্ডার হয়। বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের সম্পদ তিনি। তিনি শাকিব আল হাসান। বন্ধুমহলে যিনি ফয়সল নামে জনপ্রিয়।
শাকিব আল হাসান আসলে অন্তর্মুখী স্বভাবের একজন মানুষ। সামনে থেকে দেখলে মনে হয় কী ভীষণ রাগী, কী ভীষণ অ্যাটিটিউড! ভিতরে ভিতরে অত্যন্ত বিনয়ী একজন। সাহিত্যিক আনিসুল হক বলেছিলেন, ''শাকিব আল হাসান একজন জেদি মানুষ। তাই খেলার মাঠে ব্যাটসম্যান তাঁকে ছক্কা মারলে, তিনি ব্যাটসম্যানকে পরের বলে আউট করেন। আবার ব্যাট হাতে বোলার তাঁকে পরাস্ত করলে, তিনি পরের বলে ছক্কা হাঁকান। এরকম একজন জেদি ক্রিকেটার যে দৃঢ়চেতা হবেন, এটাই স্বাভাবিক। তাঁর দৃঢ়তাকে আমরা অনেক সময়েই ভুল বুঝি। মনে করি আমার, আপনার মতো তিনিও হাত জোড় করে থাকবেন।''
শাকিবের বাবা ফুটবল খেলতেন। বাবাকে দেখে ছেলেও শুরুর দিকে ফুটবল নিয়ে পড়ে থাকতেন। পরে ক্রিকেটে এলেন কেন? সাকিব রসিকতা করেন, ''উপমহাদেশে, এশিয়ায় ক্রিকেট খেললে টাকা পাওয়া যায়।''
বেপরোয়া পিচের সঙ্গে সন্ধি করতে দক্ষ তিনি। অচেনা পরিবেশের সঙ্গেও বন্ধুত্ব স্থাপনে পটু বাংলাদেশের তারকা। সেই তিনি বিকেএসপিতে পড়ার সময়ে বিভিন্ন জেলা-উপজেলার ছাত্রের সঙ্গে মিশেছেন। তাঁদের সঙ্গে আড্ডা দিয়েছেন। এভাবেই মানিয়ে নেওয়ার ক্ষমতা তাঁর মধ্যে গড়ে উঠেছিল সেই ছাত্রাবস্থা থেকেই। এবারই কেবল সন্ধি আর হল না।
বাংলাদেশ জাতীয় দলে ডাক পাওয়ার মুহূর্তে শাকিব নাকি শক্ড হয়েছিলেন। আবদুর রাজ্জাক সুযোগ পাননি। কিন্তু সুযোগ পেয়ে যান শাকিব। রাজ্জাকের সঙ্গে ভাল সম্পর্ক ছিল তারকার। তিনিই প্রথমটায় মেনে নিতে পারেননি রাজ্জাকের বাদ পড়া। সেই শাকিবের ক্রিকেট কেরিয়ার থেমে গেল।
আরও পড়ুন: এশিয়া কাপ বিতর্কের জের, ভারতের বিরুদ্ধে পাকিস্তান খেলুক আর চান না এই তারকা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি