শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

When Amitabh Bachchan Shielded Jisshu Sengupta From Rituparno Ghosh s Scolding on The Last Lear Set

বিনোদন | বারবার করছিলেন ভুল, শুটিংয়ের মধ্যেই ঋতুপর্ণ ঘোষের বকা খেয়ে কাঁপছিলেন যিশু! অভিনেতাকে কীভাবে বাঁচিয়েছিলেন ‘শাহেনশাহ’?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ২৬Rahul Majumder

বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ যিশু সেনগুপ্ত। টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা থেকে বড়পর্দার তারকা হয়ে ওঠার পথ মোটেই মসৃণ ছিল না তাঁর জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে যিশু ভাগ করে নিলেন এমন এক অভিজ্ঞতা, যেখানে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনই হয়ে উঠেছিলেন তাঁর রক্ষাকবচ।

 

২০০৭ সালে ঋতুপর্ণ ঘোষের ‘দ্য লাস্ট লিয়র’ ছবির শুটিং চলছিল। সেখানে অমিতাভের সঙ্গে তিন পাতার একটি দৃশ্য ছিল যিশুর। ছবিতে অমিতাভ ছিলেন মানসিকভাবে অসুস্থ এক থিয়েটার অভিনেতার চরিত্রে, আর যিশু সাংবাদিকের ভূমিকায়। শুটিংয়ের আগে দৃশ্যের মহড়ার সময়ে নার্ভাস হয়ে পড়েন যিশু। এবং এতটাই হয়ে পড়েন যে সংলাপ বলার সময় নিজের স্বাভাবিক গতি তিনগুণ বাড়িয়ে ফেলার পাশাপাশি একবার তো অমিতাভের সংলাপও বলে ফেলেন যিশু!

 

 

ফলস্বরূপ ভীষণ রেগে যান পরিচালক ঋতুপর্ণ ঘোষ। ঠিক তখনই অমিতাভ থামিয়ে দেন পরিচালকের বকুনি। শোনামাত্রই বিগ বি মুচকি হেসে ঋতুপর্ণকে বলেছিলেন, “কেন বকছেন ছেলেটাকে? ও কি অস্বীকার করতে পারবে যে আমি অমিতাভ বচ্চন?” সেই মুহূর্তে যিশুর মনে হয়েছিল অভিনয় ছেড়ে বাড়ি চলে যান। কিন্তু অমিতাভ তাঁকে বারবার রিহার্সাল করালেন— প্রায় ৩০ বার। ধীরে ধীরে তাঁর হাত ধরে আত্মবিশ্বাস ফিরিয়ে দিলেন।

 

কেন এরকম করেছিলেন অমিতাভ? যিশুর মতে, অমিতাভের যুক্তিটা ছিল অনেক গভীর—“যিশু, যে কথাটা বলব  তাতে খুব দুঃখ পেও না। আমি অমিতাভ বচ্চন, ঋতুপর্ণ ঘোষের সঙ্গে ছবি করছি। মানুষ মূলত আমাকে দেখতেই আসবে প্রেক্ষাগৃহে। কিন্তু দৃশ্যটা যদি আমার ভাল হয় আর তোমার খারাপ হয়, তাহলে গোটা দৃশ্যটাই ব্যর্থ হবে। সেই সঙ্গে ব্যর্থ হবে ছবিটা। তাই আমার দায়িত্ব তোমাকে ভাল পারফর্ম করানো।”

 

 

যিশুর কথায়, “এই কারণেই অমিতাভ আজও কিংবদন্তি—শুধু নিজের জন্য অভিনয় করেন না, সহঅভিনেতাদেরও আলোয় নিয়ে আসেন। এমনকী যখন ক্যামেরার সামনে থাকেন না, তখনও তিনি সংলাপ বলে ‘কিউ’ দেন, যাতে দৃশ্যের ছন্দ নষ্ট না হয়।”

 

বর্তমানে যিশুকে দেখা গিয়েছে ‘দ্য ট্রায়াল’ সিজন ২-এ (যেখানে আছেন কাজল, কুবরা শেঠ)।  যদিও এই শো পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আগামী দিনে তিনি আসছেন প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’ ছবিতে, যেখানে থাকবেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং ওয়ামিকা গাব্বি। সে ছবি মুক্তি পেতে চলেছে ২০২৬ সালের ২ এপ্রিল। পাশাপাশি রয়েছে কাজলের সঙ্গে ‘মহারাগ্নী: কুইন অব কুইন্স’।

অন্যদিকে অমিতাভ বচ্চন সম্প্রতি রাজিনীকান্ত অভিনীত তামিল ছবি ‘ভেট্টাইয়ান’-এ দেখা দিয়েছেন। এবার তিনি ফিরবেন নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এ.ডি’-এর সিক্যুয়েলে, অশ্বত্থামার চরিত্রে। শুট শুরু হবে চলতি বছরের ডিসেম্বরেই। এর ফাঁকে অবশ্যই দর্শকদের জন্য থাকছে তাঁর চিরচেনা আসন—‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’-এর সঞ্চালক হিসাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া