শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৫১Rahul Majumder
সম্প্রতি, সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট ও নাগ অশ্বিনের কল্কি ২৮৯৮ এ.ডি.— দু'টি বিগ বাজেট ছবিই ছেড়ে দিয়েছেন দীপিকা। সূত্রের দাবি, তিনি শুটিং–এ দৈনিক ৭–৮ ঘণ্টার কাজের সীমা, অত্যাধিক পারিশ্রমিক বৃদ্ধির দাবি এবং নিজের সহযোগী দলের সদস্যদের জন্য বিশেষ সুবিধা চেয়েছিলেন। প্রযোজকেরা রাজি না হওয়ায় আর এগোয়নি আলোচনা। পরিচালক ভাঙ্গা আবার সোশ্যাল মিডিয়ায় সরাসরি নাম না তুলে দীপিকাকে আক্রমণ করে লেখেন—“এটাই কি তোমার নারীবাদ?”— যা নিয়ে বিতর্ক আরও বাড়ে!
কিন্তু এর মাঝেই বেরোল আইএমডিবি ( IMDb) –এর ‘২৫ ইয়ার্স অফ ইন্ডিয়ান সিনেমা (২০০০–২০২৫)’ রিপোর্ট। সেখানে বিশ্লেষণ করা হয়েছে প্রতি বছরের সেরা ৫ জনপ্রিয় ভারতীয় ছবি। মোট ১৩০ ছবির মধ্যে ১০টিতে আছেন দীপিকা—এবং তাই তিনি এই তালিকায় জায়গা করে নিয়েছেন চতুর্থ স্থানে।
তালিকার শীর্ষে রয়েছেন শাহরুখ খান (২০টি ছবি), দ্বিতীয় আমির খান, তৃতীয় হৃতিক রোশন (১১টি করে ছবি)। আর দীপিকা পিছনে ফেলে দিয়েছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, সলমন খান, ঐশ্বর্যা রাই বচ্চন, করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটকেও!
নিজের নাম এই মর্যাদাপূর্ণ তালিকায় উঠে আসায় দীপিকা বলেন—“শুরু থেকেই আমাকে বলা হত কীভাবে একজন নারী তাঁর কেরিয়ার ঠিক করবেন, কীভাবে চালাবেন। কিন্তু আমি প্রশ্ন করতে ভয় পাইনি, নিয়ম ভাঙতে ভয় পাইনি। পরিবারের, অনুরাগীদের ভরসাই আমাকে সাহস দিয়েছে নিজের মতো সিদ্ধান্ত নিতে। আইএমডিবি-র (IMDb) এই ফলাফল প্রমাণ করছে সততা, স্বকীয়তা আর দৃঢ়তাই আসল।”
বর্তমানে দীপিকা ফের জুটি বাঁধছেন শাহরুখ খানের সঙ্গে— কিং ছবিতে, যেখানে থাকছেন সুহানা খানও। অর্থাৎ বিতর্কের ঝড় যাই হোক না কেন, দীপিকা আবারও প্রমাণ করলেন— তিনি শুধু বলিউডের নায়িকা নন, তিনি এক অন্যরকম ভরসার নাম।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি