মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৃষানু মজুমদার | ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ১৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: তিলক ভার্মা দুঃস্বপ্নের আরেক নাম পাকিস্তানে। এশিয়া কাপ ফাইনালে অভিষেক শর্মাকে ফিরিয়ে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন পাক ক্রিকেটাররা। তাঁরা ভুলে গিয়েছিলেন তিলক ভার্মার কথা। সেই তিলকই শেষ পর্যন্ত টিকে থেকে ভারতকে ম্যাচ জেতান।
গ্রুপ স্টেজ, সুপার ফোর এবং সবশেষে ফাইনাল। একই টুর্নামেন্টে তিন তিনবার পাকিস্তান বধ করল ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে পরপর দু’বার ঘরে এল এশিয়া কাপ।এবার তিলকের প্রশংসা করে পাকিস্তানের পেসার হ্যারিস রউফকে তীব্র কটাক্ষ করলেন রবিচন্দ্রন অশ্বিন। দেশের প্রাক্তন স্পিনার বলেন, ''তিলক ভার্মা স্টোল দ্য শো। বরফ শীতল স্নায়ুর অধিকারী তিলক। অনবদ্য ইনিংস। একসময়ে ভারতের পরিস্থিতি খুব ভাল ছিল না। হ্যারিস রউফকে ধন্যবাদ। আমরা খুব সহজেই ম্যাচটা জিতে যাই।''
আরও পড়ুন: কী হল ওয়েস্ট ইন্ডিজের? নেপালের কাছেও এখন বলে বলে হারছে ক্যারিবিয়ানরা
পাক পেসারের তীব্র সমালোচনা ধেয়ে এসেছে ওয়াসিম আক্রমের কাছ থেকেও। মেলবোর্ন হোক বা দুবাই। কখনও বিরাট কোহলি, কখনও তিলক ভার্মা। দুই তারকার নিশানায় একজনই। তিনি পাকিস্তানের হ্যারিস রউফ। বিশালাকায় মেলবোর্নে হ্যারিস রউফকে মারা কোহলির দুটো বিরাট ছক্কা ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে মনে থেকে যাবে চিরকাল। ৮ বলে ২৮ রান দরকার ভারতের। এই পরিস্থিতিতে কোহলি অতিমানব হয়ে ওঠেন।
রবিবারের দুবাইয়ে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান একসময়ে ম্যাচ নিয়ন্ত্রণ করতে শুরু করে দিয়েছিল। কিন্তু তিলক ভার্মা একার ক্যারিশমায় ম্যাচ বের করে আনেন। হ্যারিস রউফকে মারা তাঁর ছক্কার পরে ইরফান পাঠান বলতে শুরু করেন, ''আগে বিরাট কোহলি একা দাঁড়িয়ে থেকে ম্যাচ বের করেছে। সেই ভূমিকায় আজ তিলক ভার্মা।''
প্রতিবার হ্যারিস রউফ আক্রান্ত। পাক পেসারের তীব্র সমালোচনায় ওয়াসিম আক্রম। তিনি বললেন, ''হ্যারিস রউফ রান মেশিনে পর্যবসিত হয়েছে। বিশেষ করে ভারতের বিরুদ্ধে রানের পর রান দেয়। আমি একাই কেবল রউফের সমালোচনা করছি তা নয়, গোটা দেশ রউফের সমালোচনা করছে। ও লাল বলের ফরম্যাটে খেলেই না। ফলে ওর আর উন্নতিও হবে না।''
রউফকে টেস্টে দেখা যায় না। পাকিস্তানের হয়ে মাত্র একটি টেস্ট ম্যাচ তিনি খেলেছেন। তিনি খেলতেই চান না টেস্ট। আক্রম বলছেন, ''যে 'টেস্টে খেলতে চায় না তাকে দলে নেওয়ার দরকারই নেই। লাল বলের ফরম্যাটে খেলে না বলেই বলের উপরে কোনও নিয়ন্ত্রণ নেই। ওকে বলতে হবে, লাল বলের ফরম্যাটে না খেললে ক্রিকেট খেলার আর দরকার নেই।'' এবার আক্রমের সুরে একই কথা শোনা গেল অশ্বিনের গলাতেও।
এদিকে, খেলার মাঠে হেরে পাকিস্তানের সাংবাদিকরা সূর্যকুমার যাদবকে আক্রমণের রাস্তা নিল প্রেস কনফারেন্সে। তাতেও কি সূর্যকে থামানো গেল? পাক সাংবাদিকরা বাউন্সার দিয়েছিলেন ভারত অধিনায়ককে। সূর্য সেই বাউন্সার হুক করে গ্যালারিতে ফেলেন।
আরও পড়ুন: ক্রিকেট থেকেই ভারতকে বহিষ্কারের দাবি তুললেন প্রাক্তন পাক ক্রিকেটার, এশিয়া কাপ শেষ হয়েও হল না শেষ ...
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি