রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কী হল ওয়েস্ট ইন্ডিজের? নেপালের কাছেও এখন বলে বলে হারছে ক্যারিবিয়ানরা

কৃষানু মজুমদার | ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ৪৭Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ইতিহাস তৈরি করল নেপাল। টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল তারা। প্রথম ম্যাচে নেপালের কাছে হার মেনেছিল ক্যারিবিয়ানরাদ্বিতীয় ম্যাচও জেতায় নেপাল সিরিজ জিতে নিল

নেপাল প্রথমে ব্যাট করে ২০ ওভারে তুলেছিল ৬ উইকেটে ১৭৩ রান। নেপালের ইনিংসে সর্বোচ্চ রান করেন আসিফ। তাঁর ব্যাট থেকে আসে মূল্যবান ৬৮ রান। রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয় ৮৩ রানে। ৯০ রানে ম্যাচ জেতে নেপাল। তিন ম্যাচের সিরিজ ২-০-এ নেপাল এগিয়ে যাওয়ায় সিরিজ জিতে নিল তারা।

আরও পড়ুন: ক্রিকেট থেকেই ভারতকে বহিষ্কারের দাবি তুললেন প্রাক্তন পাক ক্রিকেটার, এশিয়া কাপ শেষ হয়েও হল না শেষ ...

শারজা ক্যারিবিয়ানরা ৮৩ রানে ধসে যাওয়ায় হতশ্রী এক রেকর্ডের মুখোমুখি হল। কোনও সহযোগী দেশের বিরুদ্ধে এই ৮৩ রান সর্বনিম্ন কোনও টেস্ট খেলিয়ে দেশের। ভারতে টেস্ট সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। ফলে বেশ কয়েকজনকে ছাড়াই নেপালের বিরুদ্ধে খেলছে ওয়েস্ট ইন্ডিজ। তবে তাই বলে নেপালের এই জয়কে খাটো করে দেখা ঠিক হবে না। প্রথম ম্যাচ ১৯ রানে জিতেছিল নেপাল। দ্বিতীয় ম্যাচ আরও ব্যবধানে জিতল

প্রথম ম্য়াচের মতো দ্বিতীয় ম্যাচে দারুণ ফিল্ডিং করতে দেখা গেল নেপালকে। দুর্দান্ত কয়েকটি ক্যাচ ধরেচেন নেপালের ফিল্ডাররা। আর কথায় বলে, ক্যাচ ধরো, ম্যাচ জেতো। ৪৭ বলে ৬৮ রান করে ম্যাচের সেরা হন নেপালের আসিফ। জরা ৩৯ বলে ৬৩ রান করেন। এই দু'জন জুটিতে ১০০ রান করেন।

বল হাতে নেপালের সফল বোলার মহম্মদ আদিল আলম। চার ওভার হাত ঘুরিয়ে ২৪ রানেবিনিময়ে চার-চারটি উইকেট নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষিত হয়েছে। ভারতের মাটিতে হবে দুই টেস্টের সিরিজঅধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমান গিল। দলে রাখা হয়নি বাংলার অভিমন্যু ঈশ্বরণকে। সহঅধিনায়কত্ব করবেন রবীন্দ্র জাদেজা। চোট সারিয়ে ফিরতে পারেননি ঋষভ পন্থ। জায়গা হয়নি শ্রেয়স আইয়ারেরও। সুযোগ পাননি বাংলার পেসার আকাশদীপও। অভিমন্যু ঈশ্বরনকেও নেওয়া হয়নি

বিসিসিআই-এর মুখ্য নির্বাচক অজিত আগরকর হৃদয় ভাঙলেন বাংলার ক্রিকেটপ্রেমীদের। অভিমন্যু সম্পর্কে জানিয়ে দিলেন তাঁর মতামত। আগরকর বলেছেন, ''অভিমন্যু সম্পর্কে বলি, ঘরের মাঠে তৃতীয় ওকজন ওপেনারের আর দরকার নেই আমাদের।''

ঈশ্বরন সুযোগ পেলেন না কেন? তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত ফাঁস করলেন গোপন রহস্য। তিনি বলছেন, ''অভিমন্যুর জন্য খারাপ লাগছেইংল্যান্ড সিরিজের পরে ওর বাবা কিছু কঠিন মন্তব্য করেছিলেনতার জন্যই হয়তো অভিমন্যুকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেওয়া হয়নিতবে রিজার্ভ একজন ওপেনারকে না নেওয়ার কারণ ব্যাখ্যা আগরকরের যুক্তিযুক্ত।''

কী বলেছিলেন ঈশ্বরনের বাবা? তিনি বলেছিলেন, ''গৌতম গম্ভীর ওকে আশ্বস্ত করেছিল। বলেছিল, দ্যাখো তুমি ঠিকঠাকই এগচ্ছো। তুমি সুযোগ পাবে। অনেকদূর যেতে হবে তোমাকে। একটা-দুটো ম্যাচের পরে তোমাকে বের করে দেওয়ার বান্দা আমি নই। তোমাকে আমি দীর্ঘ সুযোগ দেব। আমার ছেলে এটাই আমাকে জানিয়েছিল। সমস্ত কোচিং স্টাফ ওকে বলেছিল, এবার সুযোগ আসতে চলেছে। আমার ছেলে চার বছর অপেক্ষা করেছিল।'' ঈশ্বরনের বাবা রঙ্গনাথন এক ইন্টারভিউতে একথাই বলেছিলেন। শ্রীকান্তের মতো প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, ঈশ্বরনের বাবার বিস্ফোরণের জন্যই ছেলের জায়গা হয়নি

 শেষ বার ১৯৮৩ সালে ভারতে এসে টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার অধিনায়ক ছিলেন ক্লাইভ লয়েডওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৩-০ ব্যবধানে। ভারত চারটি টেস্ট সিরিজ জিতেছে তার পর। ১৯৮৭ এবং ১৯৯৪ সিরিজ ড্র হয়েছিল। ২০১৩ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে অবসর নিয়েছিলেন শচীন রমেশ তেন্ডুলকর। 

আরও পড়ুন: এশিয়া কাপ ফাইনালের ক্ষতে প্রলেপ পড়ছে না শোয়েবের, সব দোষ চাপালেন এর উপরে, বললেন 'নির্বোধের মতো...'...

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া