রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৃষানু মজুমদার | ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ২০Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান। আজ মহা অষ্টমীর দিন সেপাহান ক্লাবের সঙ্গে খেলা ছিল সবুজ-মেরুন ব্রিগেডের। মোহনবাগান ইরানে না যাওয়ায় তা নাম প্রত্যাহারেরই সামিল বলে মনে করছে এএফসি। এএফসি কাপের আর কোনও ম্যাচ খেলতে পারবে না মোহনবাগান। আহালের সঙ্গে ম্যাচটিও বাতিল বলে বিবেচিত হল। একপ্রকার বহিষ্কারই করা হল মোলিনার দলকে। এবার নিয়ে টানা দ্বিতীয়বার মোহনবাগান ইরান গেল না।
রবিবার সকালে যুবভারতীতে প্র্যাকটিস করে দুবাই হয়ে ইরানে যাওয়ার কথা ছিল দলের। কিন্তু বিদেশি ফুটবলারদের ভিসা সমস্যার জন্য তাঁদের ইরানে যাওয়া সম্ভব হবে না। মোহনবাগান ম্যানেজমেন্ট চেষ্টা করেও সেই সমস্যা মেটাতে পারেনি। শেষমেষ শুধু দেশীয় ফুটবলার নিয়ে ইরানে যেতে চায় না ম্যানেজমেন্ট।

আগের বছরও এমনই ঘটনা ঘটেছিল। তবে তখন যুদ্ধকালীন পরিস্থিতি ছিল। তাই প্লেয়ারদের নিরাপত্তার কথা ভেবে ইরানে দল পাঠানো হয়নি। এবারও বিদেশি এবং স্বদেশী ফুটবলাররা নিরাপত্তার কারণে ইরানে যেতে চায়নি। শনিবার নিজেদের মধ্যে বৈঠক করে তাঁরা। নিরাপত্তার বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হয়। এএফসির কাছে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছিল মোহনবাগান। শেষপর্যন্ত ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট।
এদিকে আইএফএ শিল্ডে খেলবে মোহনবাগান। গত শনিবার সন্ধেয় চিঠি পাঠিয়ে আইএফএকে জানিয়ে দেওয়া হয়। সিনিয়র দলই শিল্ড খেলবে। প্রথম দলের একাধিক ফুটবলার জাতীয় শিবিরে চলে যাওয়ায় প্রাথমিকভাবে শিল্ডে খেলতে চায়নি মোহনবাগান।
কোচ হোসে মোলিনার সঙ্গে আলোচনা করে ম্যানেজমেন্ট। মোলিনা শিল্ড খেলতে আগ্রহ প্রকাশ করেন। এই টুর্নামেন্টেকে সুপার কাপের প্রস্তুতি হিসেবে নিতে চান মোহনবাগান কোচ। ইস্টবেঙ্গল, গোকুলাম, নামধারী এফসির খেলা নিশ্চিত। খেলতে পারে পাঞ্জাব এফসিও। তাঁদের সঙ্গে কথা হয়েছে সচিব অনির্বাণ দত্তের। সুতরাং, শিল্ডেই আরও একটি ডার্বি হতে পারে। নিজেদের মাঠ, কিশোর ভারতী স্টেডিয়াম এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের ম্যাচ খেলতে চায় মোহনবাগান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি