রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৃষানু মজুমদার | ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ৫৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে পায়নি টিম ইন্ডিয়া। পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি’র থেকে ট্রফি নেবেন না তাও জানিয়েছিলেন আগেই সূর্যরা। কিন্তু তিনিই আসেন পুরস্কার দিতে। তাও ভারত ট্রফি নেয়নি। এখন প্রশ্ন ভারতের ট্রফি গেল কোথায়?
রবিবার শেষে জানা গিয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি মাঠ ছাড়ার সময় ট্রফি নিয়ে গিয়েছেন। দেখা গিয়েছিল, নকভি যখন মাঠ ছাড়ছেন, তখন একটি রুপোলি মোড়কে ট্রফি নিয়ে তাঁর পিছন পিছন আসছেন এসিসির কয়েক জন কর্তা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া পরিষ্কার বলে দিয়েছিলেন, নকভি ট্রফি নিয়ে পালিয়েছেন।
এখন, সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ট্রফিটি দুবাইয়ে এসিসি–র সদর দপ্তরে রয়েছে, যা দুবাইয়ে যে স্টেডিয়ামে ফাইনালে হল, সেখান থেকে মাত্র চার কিলোমিটার দূরে। এই বাড়িটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তরের কাছেই। ঘটনা হল, এশিয়া কাপ চলাকালীন বার বার জয় শাহের আইসিসি–র সঙ্গে মতবিরোধ হয়েছে মহসিন নকভির এসিসি–র। নকভিই ট্রফিটি এসিসি–র দপ্তরে লুকিয়ে রেখেছিলেন কি না, তা অবশ্য জানা যায়নি। এখনও স্পষ্ট নয়, ভারতীয় দলকে এসিসি ট্রফিটি আদৌ হস্তান্তর করবে কি না।
এর মধ্যেই জানা গেল, ট্রফি ভারতকে ফেরত দেওয়ার কথা বলেছেন নকভি। তবে চাপিয়েছেন একটা কঠিন শর্ত। তিনি নাকি আয়োজকদের জানিয়েছেন,ভারত চ্যাম্পিয়নের ট্রফি ও মেডেল পাবে তবে তার জন্য অনুষ্ঠানের আয়োজন করতে হবে এবং সূর্যকুমার যাদব ও তাঁর দলকে সংবর্ধনা করার সুযোগ দিতে হবে তাঁকে। তবে সেই সুযোগ নকভি পাবেন না।
রবিবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েও ট্রফি না পাওয়া নিয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, '‘চ্যাম্পিয়ন দল ট্রফি পাচ্ছে না, ক্রিকেট খেলা শুরু করার পর থেকে জীবনে এমন ঘটনা আমি দেখিনি। তবে আমার মতে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরাই আসল ট্রফি। সকলে বলছেন, ভারত এশিয়া কাপের চ্যাম্পিয়ন। এটাই আসল কথা।’'
এদিকে, রবিবার ম্যাচের পর সংবাদ সংস্থা এএনআই–কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব সইকিয়া বলেন, ‘'যেহেতু ভারত–পাকিস্তানের মধ্যে সংঘাতের পরিস্থিতি রয়েছে তাই আমরা এমন কারও কাছ থেকে পুরস্কার নেব না, যিনি পাকিস্তানের মন্ত্রী। নীতিগত ভাবে এই সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছিলাম। তার মানে এই নয় যে ভদ্রলোক ট্রফি ও মেডেল নিয়ে পালিয়ে যাবেন। এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। আশা করছি ভদ্রলোক দ্রুত ট্রফি ও মেডেল ভারতে ফেরত দিয়ে দেবেন।’'
নকভির বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানানো হবে জানিয়ে সইকিয়া বলে দেন, ‘'নভেম্বর মাসে দুবাইয়ে আইসিসি–র বৈঠক আছে। সেখানে আমরা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ জানাব।’'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি