রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৃষানু মজুমদার | ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ৩৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: নাটকের পর নাটক! এশিয়া কাপ জুড়ে বিতর্ক আর বিতর্ক। খেলাতে বিতর্ক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাই। ভারত চ্যাম্পিয়নের ট্রফি নিতে অস্বীকার করে। পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা আরও ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছেন। সর্বসমক্ষে তিনি রানার্স আপের চেক ছুড়ে ফেলে দিয়েছেন। ৭৫ হাজার মার্কিন ডলারের চেক সলমন আলি আঘার হাতে তুলে দেন মহসিন নকভি। মঞ্চ থেকে নেমে যাওয়ার সময়ে সলমন আলি আঘা সেই চেক ছুড়ে ফেলে দেন। তাঁর কাণ্ড দেখে মঞ্চে উপস্থিত সবাই হতবাক।
টানটান উত্তেজনার ফাইনালের শেষেও রইল টানটান নাটক। পাকিস্তানকে চরম শিক্ষা দিল ভারতীয় ক্রিকেটাররা। দুবাইয়ের রাতে সূর্যোদয়ের এক ঘণ্টা পরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে তখন ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের ধর্নুভাঙা পণ। কিছুতেই নকভির হাত থেকে তাঁরা ট্রফি নেবেন না। শেষমেশ চূড়ান্ত অসম্মানিত-অপমানিত নকভি ট্রফি নিয়েই চলে গেলেন। ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই উদযাপন করেন।
সূর্যকুমার যাদব সেই ট্রফি বিতর্ক প্রসঙ্গে বলেন, ''আমরা মোটেও দরজা বন্ধ করে দিইনি। ড্রেসিংরুমের ভিতরেও বসে থাকিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাউকে অপেক্ষাতেও রাখিনি। ট্রফি নিয়ে পালিয়ে গেল ওরা। এটাই আমি দেখেছি। কিছু লোক আমাদের ভিডিও করেছে। তবে আমরা ড্রেসিং রুমের ভিতরে যাইনি।''
ভারত অধিনায়ক পরিষ্কার করে দেন, তাঁদের উপরে ভারত সরকার বা বোর্ডের তরফ থেকে কোনও নিষেধাজ্ঞা ছিল না। এটা সম্পূর্ণ ভাবে ভারতীয় ক্রিকেট দলের সিদ্ধান্ত। সূর্য বলেছেন, ''প্রথমত, পরিষ্কার করে দিই, সরকার বা বিসিসিআই-এর পক্ষ থেকে টুর্নামেন্ট চলাকালীন আমাদের কিছু জানানো হয়নি। এও বলা হয়নি যে এর হাত থেকে ট্রফি নেবে না। আমরা মাঠেই সিদ্ধান্ত নিয়েছি। এসিসি আধিকারিকরা মঞ্চে ছিল আর আমরা নীচে দাঁড়িয়ে ছিলাম। আমি দেখেছি মঞ্চে ওরা কীসব যেন বলছে। কী বলছিল, সেটাও আমার জানা নেই। দর্শকদের মধ্যে অনেকেই গালমন্দ করছিলেন। তার পর আমাদের চোখে পড়ে ওদের কোনও প্রতিনিধি ট্রফি নিয়ে পালিয়ে গেল।''
বিসিসিআই বলছে, এসিসি প্রেসিডেন্ট নকভি ট্রফি চুরি করেছেন। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া বলছেন, ''আমরা নকভির হাত থেকে ট্রফি নেব না আগেই ঠিক করেছিলাম। তার মানে এটা নয় যে উনি ট্রফি নিয়ে পালিয়ে যাবেন। আশা করি দ্রুত ট্রফি আর মেডেলগুলো ভারতে ফিরিয়ে দেওয়া হবে।'’ সাইকিয়া জানিয়েছেন, ‘'নভেম্বরে আইসিসির কনফারেন্স। সেখানে এসিসি সভাপতির বিরুদ্ধে আমরা কঠোর অভিযোগ জানাব।’'
ভারতকে ট্রফি না দেওয়া হলেও বিসিসিআই থেকে ঘোষণা করা হয়েছে টিম ইন্ডিয়াকে ২১ কোটি টাকা দেওয়া হবে। যা এশিয়া কাপের পুরস্কার মূল্যের থেকে কয়েকগুণ বেশি হবে। সেই সঙ্গে পাকিস্তানকে খোঁচা দিয়ে লেখা হয়েছে, ‘'৩টে ধামাকা, শূন্য প্রত্যুত্তর, এশিয়া কাপ চ্যাম্পিয়ন, বার্তা পৌঁছে গিয়েছে।’'
আরও পড়ুন: এশিয়া কাপ ফাইনালের ক্ষতে প্রলেপ পড়ছে না শোয়েবের, সব দোষ চাপালেন এর উপরে, বললেন 'নির্বোধের মতো...'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি