শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'এবার যেন অন্যরকম পুজো...,' শুভশ্রী থেকে মধুমিতা, জীতু; সপ্তমী কার কেমন কাটছে? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: স্নিগ্ধা দে ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৪৮Snigdha Dey

ষষ্ঠী পেরিয়ে সপ্তমীতে দুর্গাপুজো। দেবী দুর্গার আরাধনার মেতে উঠেছেন টলি তারকারা। পরিবার হোক বা ভালবাসার মানুষের সঙ্গে, পুজোয় চুটিয়ে আনন্দ করছেন অভিনেতা-অভিনেত্রীরা। পরিবারকে নিয়ে পুজো মণ্ডপে দেখা এল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। 

 

ছেলেমেয়ে, ননদ, ভাগ্নীর সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। পুজোর চার দিন কোনও নিয়মে নিজেকে বাঁধতে ভালবাসেন না নায়িকা। এই সময় যত ইচ্ছা খাওয়া-দাওয়া, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ, আনন্দে মেতে থাকেন তাঁরা। রাজের বাড়িতে হয় বিশেষ খাওয়াদাওয়ার আয়োজন। ইন্ডাস্ট্রির অনেকেই উপস্থিত হন সেই জমায়েতে। এদিন হলুদ পোশাকে ছেলে ইউভান ও মেয়ে ইয়ালিনিকে সাজিয়েছিলেন অভিনেত্রী। একই রংমিলান্তিতে দেখা গেল রাজ ও শুভশ্রীকে। চোখে সানগ্লাস পরে আলাদা লুকে দেখা গেল তারকা জুটিকে।

 

 

 

 


প্রেমে পড়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার।‌ ছোটবেলার বন্ধু দেবমাল্যর সঙ্গেই জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন মধুমিতা। মাঝে মাঝেই নিজেদের মিষ্টি মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন যুগলে। এ ক্ষেত্রেও তার অন্যথা হল না। পুজোর সময় দেবমাল্য বেশ কিছু ছবি নিজেদের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে বাহুলগ্না নায়িকাকে। দেবমাল্য লেখেন, “অকৃত্রিম উন্মাদনা, শান্তি আর অনেক ভালবাসা।” প্রেমিককে উত্তর দিতে ভোলেননি মধুমিতাও। তিনিও বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়েছেন। শোনা যাচ্ছে, এই ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন মধুমিতা এবং দেবমাল্য।


ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেন টলিউডের জীতু কামাল। সব সময়, যে কোনও অনুষ্ঠানে সাজগোজে অন্যরকম কিছু ট্রাই করতে দেখা যায় জীতুকে। দুর্গাপুজোতেও তার অন্যথা হল না। ঘিয়ে-লাল ডোরা কাটা ডিজাইনার ধুতির সঙ্গে গাঢ় নীল রঙের পাঞ্জাবি ও সানগ্লাসে ধরা দিলেন জীতু। শুধু তাই-ই নয়, মণ্ডপে ছবি তোলার সময় মজা করে প্রতিমার সামনে দেবী দুর্গার ভঙ্গিতেই দাঁড়ালেন তিনি। 

 

আরও পড়ুন: মায়ের কোলে মিষ্টি হাসি ছোট্ট কাব্যর! সপ্তমীতে প্রথমবার মেয়েকে সামনে আনলেন কোয়েল, কেমন দেখতে হল খুদেকে?

 

 

 

 


অভিনেত্রী লহমা ভট্টাচার্যকে দেখা গেল বাবা-মার সঙ্গে সময় কাটাতে। একসঙ্গে সেজেগুজে ঠাকুর দেখার মজাই আলাদা, তা আরও একবার প্রমাণ করলেন অভিনেত্রী। সমাজমাধ্যমে বাবা-মার সঙ্গে ছবি ভাগ করে লহমা লেখেন, 'এ বছর দুর্গাপুজোর কিছু মুহূর্ত। বন্ধুবান্ধব, পরিবারকে নিয়ে থাকতে পারাই সবচেয়ে বড় কথা। সঙ্গে পাড়ার পুজোর আমেজ, অন্য কোনওকিছুর সঙ্গে এই আনন্দের তুলনা হয় না।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া