শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৫৭Soma Majumder
দ্বিতীয়বার মা হওয়ার পর গত জানুয়ারিতে ক্যামেরার সামনে আসেন কোয়েল মল্লিক। কয়েক দিন আগেই ছেলে কবীরের নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখেন কাব্য। সপ্তমীতে প্রথমবার মেয়েকে সামনে আনলেন অভিনেত্রী। দেবী দুর্গার সামনে মেয়েকে কোলে নিয়ে মিষ্টি ছবি পোস্ট করেছেন ‘টলি কুইন’।
২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেছিলেন কোয়েল। এরপর ২০২০ সালের বিবাহবার্ষিকীর দিন সকলকে মা হওয়ার সুখবর দেন তিনি। সেবছর ৫ মে কোয়েল-নিসপালের কোল আলো করে আসে কবীর। গত বছর ডিসেম্বরে মেয়ের মা হয়েছেন রঞ্জিত মল্লিক কন্যা। কিন্তু এতদিনে মেয়ের মুখ সামনে আনেননি অভিনেত্রী। কয়েক দিন আগে একরত্তির নাম প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন ছিল, তবে কি চলতি বছর পুজোয় মেয়ের মুখ দেখাবেন কোয়েল? জল্পনাই সত্যি হল।
আরও পড়ুনঃ পুজো মণ্ডপে দুই কনের আহ্লাদ, ষষ্ঠী রাত কীভাবে কাটালেন নন্দিনী-সাইনা?
দুর্গাপুজোর আবহে মেয়ের সঙ্গে আলাপ করালেন কোয়েল। ছেলে-মেয়ে ও নিসপালের সঙ্গে মল্লিক বাড়ির পুজোয় সপরিবারে ছবি পোস্ট করেন তিনি। একটি ছবিতে হালকা সি গ্রিন রঙের সিল্কের শাড়িতে মেয়েকে কোলে নিয়েছিলেন অভিনেত্রী। আরও একটি ছবিতে বাবার কোলে ছোট্ট কাব্য। ভাই-বোন দু’জনেই ম্যাচ করে পরে হলুদ পোশাক। কবীরের পরনে ছিল হলুদ পাঞ্জাবি ও সাদা পায়জামা আর বোন পরেছিল হলুদ ঘাগড়া ও মাথায় ছোট্ট ঝুঁটি। মিষ্টি হাসিতে সকলের মন ভুলিয়েছে কাব্যা।
অভিনেত্রী মেয়ের ছবি পোস্ট করার পরই উপচে পড়েছে শুভেচ্ছা বার্তা। মিমি চক্রবর্তী, পার্নো মিত্র সহ অসংখ্য মানুষ তারকা দম্পতিকে ভালবাসায় ভরিয়েছেন। মায়ের মতোই মেয়েকে দেখতে হয়েছে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিক নেটাগরিক।
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে মাতৃত্বের অনুভূতি নিয়ে কোয়েল বলেছিলেন, ‘খুব সুন্দর একটা অনুভূতি। সবচেয়ে সুন্দর অনুভূতিগুলো তো ভাষায় প্রকাশ করা যায় না। কবীরের জন্মের সময়ও একইরকম অনুভূতি ছিল। ভগবানের কী সৃষ্টি! এখন তো কবীর বড় হয়েছে। ও বোনের নাম দিয়েছে পুচকি। ওকে পুতুল ভেবে চটকায়। কী সুন্দর দিনগুলো কেটে যাচ্ছে’।
প্রতি বছর মল্লিক বাড়ির পুজোয় ভিড় জমান বহু মানুষ। রঞ্জিত মল্লিকের পরিবারকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা। কোয়েলও সপরিবারে পুজোয় অংশগ্রহণ করেন। কয়েকবছর ধরে ছেলে কবীরকে নিয়ে এই পুজোয় সামিল হন তিনি। এবার তাহলে উপরি পাওনা হিসেবে মেয়ে কাব্য! খুদের মুখ দেখানোর পরই সেই অপেক্ষায় আছেন অনুরাগীরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি