মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ট্রফি চুরির শেষ দেখে ছাড়বে ভারত, বিসিসিআই কড়া জবাব দেবে নকভিকে

রজত বসু | ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ১৭Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত। কিন্তু ট্রফিই পেলেন না সূর্যকুমার যাদব। বলে দিলেন, ‘‌চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হল না!‌ আমার এতদিনের ক্রিকেট কেরিয়ারে কোনওদিন এরকম দেখিনি।’‌  এরপরই ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সংযোজন, ‘‌আমার ট্রফি ড্রেসিংরুমে রয়েছে। যে ১৫ জন আমরা খেলছি, আমাদের সাপোর্ট স্টাফ সবাই আমার ট্রফি।’‌ আইসিসি চেয়ারম্যান মহসিন নকভির কাজে ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌ এতটা ক্ষুব্ধ যে এবার আইসিসিতে অভিযোগ জানাতে চলেছে তারা।


রবিবারের খেলায় ছিল চূড়ান্ত নাটক। কিন্তু খেলা শেষে নাটক হল তার চেয়ে ঢের বেশি। পুরস্কার বিতরণী পর্ব শুরু হল ঘণ্টাখানেক পর। ড্রেসিংরুম বন্ধ করে বসেছিলেন সলমল আলি আঘা–শাহিন আফ্রিদিরা। ভারতীয় বোর্ডের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হলেও পাক বোর্ডের চেয়ারম্যান তথা সেদেশের মন্ত্রী নকভির হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া। নকভি অবশ্য রবিবার পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে ছিলেন। তিনি যে ট্রফি দেওয়ার জন্য আটঘাট বেঁধেই এসেছেন, বুঝতে অসুবিধা হয়নি ভারতের। তাই আর ট্রফিই নিতে যাননি সূর্যকুমার যাদবরা। একটা টুর্নামেন্টে দু’টো দেশের তিনবার মুখোমুখি হওয়া এবং তাতে একটা দেশেরই বারবার বিজয়ী হওয়া যতটা না বিরল, প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দেশের ট্রফি নিতে যা যাওয়া তার থেকে কয়েকগুণ বেশি বিরল। আর সেই বিরল কাজটাই করল টিম ইন্ডিয়া।


ম্যাচের সেরা তিলক ভার্মা, প্রতিযোগিতার সেরা অভিষেক শর্মা বা সেরা গেমচেঞ্জার কুলদীপ যাদব ব্যক্তিগত পুরস্কার নিয়ে গেলেন। তবে তাঁরা যাবতীয় আলাপচারিতা সীমাবদ্ধ রাখলেন পুরস্কার নেওয়ার মধ্যেই। মঞ্চে নকভির উপস্থিতি একেবারেই অগ্রাহ্য করে চলে গেলেন তাঁরা। অভিষেকের পুরস্কার নেওয়ার পর্বেই শেষ হল অনুষ্ঠান। সঞ্চালক সাইমন ভুল বলেই দিলেন, ‘‌চ্যাম্পিয়ন টিম তাদের পুরস্কার গ্রহণ করতে আসবে না বলেই এশীয় ক্রিকেট কাউন্সিল থেকে আমাকে জানানো হয়েছে। অতএব এই অনুষ্ঠান শেষ এখানেই করছি।’‌ অদ্ভুতভাবে নকভির বদলে আর কোনও এসিসি কর্তাকে দিয়ে ট্রফি দেওয়ার কথা ভাবাই হল না। ট্রফি না পেয়ে সূর্যকুমাররা ট্রফি ছাড়াই সেলিব্রেট করলেন সেভাবে, যেমনটা রোহিত শর্মা করেছিলেন ২০২৪ টি–২০ বিশ্বকাপ জিতে। যদিও হাতে ট্রফি ছিল না।


এদিকে ট্রফি এবং ভারতীয়দের মেডেল নিয়ে মহসিন নকভি ফিরে যান নিজের হোটেলরুমে। বিসিসিআই বলছে, এসিসি প্রেসিডেন্ট নকভি ট্রফি চুরি করেছেন। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া বলছেন, ‘‌আমরা নকভির হাত থেকে ট্রফি নেব না আগেই ঠিক করেছিলাম। তার মানে এটা নয় যে উনি ট্রফি নিয়ে পালিয়ে যাবেন। আশা করি দ্রুত ট্রফি আর মেডেলগুলো ভারতে ফিরিয়ে দেওয়া হবে।’‌ সাইকিয়া জানিয়েছেন, ‘‌নভেম্বরে আইসিসির কনফারেন্স। সেখানে এসিসি সভাপতির বিরুদ্ধে আমরা কঠোর অভিযোগ জানাব।’‌ 

এদিকে, ভারতকে ট্রফি না দেওয়া হলেও বিসিসিআই থেকে ঘোষণা করা হয়েছে টিম ইন্ডিয়াকে ২১ কোটি টাকা দেওয়া হবে। যা এশিয়া কাপের পুরস্কার মূল্যের থেকে কয়েকগুণ বেশি হবে। সেই সঙ্গে পাকিস্তানকে খোঁচা দিয়ে লেখা হয়েছে, ‘৩টে ধামাকা, শূন্য প্রত্যুত্তর, এশিয়া কাপ চ্যাম্পিয়ন, বার্তা পৌঁছে গিয়েছে।’

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া