শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | পুজো মণ্ডপে দুই কনের আহ্লাদ, ষষ্ঠী রাত কীভাবে কাটালেন নন্দিনী-সাইনা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: স্নিগ্ধা দে ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৩৭Snigdha Dey

জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'র গল্প দর্শককে মাঝেমধ্যেই মনে করিয়ে দিয়েছে কালজয়ী উপন্যাস নৌকাডুবির কথা‌। তবে এই ধারাবাহিকের গল্প কিন্তু এগিয়েছে একেবারে ভিন্ন ধারায়। নৌকাডুবির অনুপ্রেরণায় তৈরি হলেও এই ধারাবাহিক বলছে ভিন্ন গল্প। গল্পের মোড়ে এখন লাজবন্তী ও বনলতার জীবন ওলটপালট হয়ে গিয়েছে। দু'জনেরই যাদের সঙ্গে বিয়ে হয়েছিল, ঘটনাচক্রে একে অপরের বরের সঙ্গে বদলাবদলি হয়ে গিয়েছে। 

 


গ্রামের অসহায় মেয়ে লাজু ও শহুরে শিক্ষিত মেয়ে বনলতার কাহিনি বেশ মনে ধরেছে দর্শকের। এই দুই চরিত্রে দর্শক দেখছেন সাইনা চট্টোপাধ্যায় ও নন্দিনী দত্তকে। গল্পে একে অপরের সঙ্গে সেভাবে সাক্ষাৎ হয়নি ঠিকই। তবে পর্দার বাইরে ইতিমধ্যেই নন্দিনী-সাইনা দারুণ বন্ধু হয়ে উঠেছে। ধারাবাহিক করতে গিয়ে নায়ক-নায়িকা বা দুই নায়িকার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এ আর নতুন কী? তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী নন্দিনী-সাইনা। 

 


কারণ, এই মেগার শুরুর আগে থেকেই নেটপাড়ায় ধরা পড়েছে দু'জনের বন্ধুত্বের ছবি‌। মাঝেমধ্যেই মেকআপ রুমে জমে যায় দুই নায়িকার আড্ডা। এবার শুটিং থেকে ছূ্টি মিলতেই পুজোর আনন্দে মেতে উঠলেন তাঁরা। ষষ্ঠীর রাতেই আবারও একসঙ্গে দেখা মিলল পর্দার দুই কনের। পুজোর মণ্ডপে সেজেগুজে ঘুরতে দেখা গেল তাঁদের। সেই ছবি সমাজমাধ্যমে নিজেরাই ভাগ করে নিয়েছেন।

 

 

 

 

 

নন্দিনী-সাইনাকে একসঙ্গে আবারও দেখে দারুণ খুশি অনুরাগীরা। সমাজমাধ্যমে লাজু ও বনলতাকে দেখে পুজোর শুভেচ্ছায় ভরিয়েছেন নেটিজেনরা। আবার অনেকেই তাঁদের বন্ধুত্বে যেন নজর না লাগে, সেই কথাও বলেছেন। আসলে ইন্ডাস্ট্রিতে একটা কথা প্রচলিত আছে যে দুই নায়িকা কখনওই ভাল বন্ধু হতে পারে না। তবে অনেকেই এই ধারনাকে ভেঙে দিয়েছেন। তার আরও এক উদাহরণ হয়ে উঠেছেন নন্দিনী-সাইনা।

 

আরও পড়ুন: 'গোরা' ও 'এলা'র গল্পে গৌরব-শোলাঙ্কি, নতুন রূপে কবে ফিরছেন প্রিয় অনস্ক্রিন জুটি?

 


প্রসঙ্গত, লাজবন্তীর বিয়ে হয় গ্রামের সহজ-সরল ছেলে সুদেবের সঙ্গে। অন্যদিকে, বনলতার বিয়ে হয় শহরের অনুভবের সঙ্গে। ঘটনাচক্রে আলাদা হয়ে যায় চারজনের পথ। ভুল করে লাজুকে নিয়ে বাড়িতে আসে অনুভব। অন্যদিকে, বনলতা আসে সুদেবের সঙ্গে গ্রামের বাড়িতে। এরপর ধীরে ধীরে সবটা বদলে যেতে থাকে। কী হবে লাজবন্তী ও বনলতার ভবিষ্যৎ? সেই নিয়েই এগোচ্ছে গল্প।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া