শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | লাল শাড়িতে সাবেকি কোয়েল, সবুজ আভা ছড়ালেন মিমি, ষষ্ঠীতে টলি নায়িকারা আর কে কেমন সাজলেন?

নিজস্ব সংবাদদাতা | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ২২Snigdha Dey

পুজোর বাদ্যি বেজেছে, শারদ উৎসবের শুরু। ষষ্ঠীর সকাল থেকেই মণ্ডপে ভিড়, পুজোর আমেজে মেতে উঠেছেন তারকারাও। বাড়ির পুজোর জন্য একেবারে লাল আভায় সেজে উঠেছেন 'টলি কুইন' কোয়েল মল্লিক। সমাজমাধ্যমে নায়িকার ভাগ করে নেওয়া একগুচ্ছ ছবিতে ধরা পড়েছে তাঁর ষষ্ঠীর সাবেকি সাজ। 


এদিন লাল শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরেছেন কোয়েল। হাতে সোনার চুড়ি ও শাঁখা-পলা। গলায় ভারী সোনার হার, কানে গোল কানপাশা আর খোঁপায় জুঁইয়ের মালা। একদম সাবেকি সাজে এদিন পুজোয় সামিল হয়েছেন কোয়েল। 

 

 

ষষ্ঠীর সাজে সবুজকে বেছে নিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। পুজোর সকালে সবুজ শাড়ি ও সবুজ ব্যাকলেস ব্লাউজে সেজেছিলেন তিনি। সঙ্গে ছিল মানানসই গয়না। চুলে টপ নট করে একেবারে মোহময়ী রূপে মিমি ধরা দিয়েছেন ষষ্ঠীর সকালে। এই ছবি নিজেই সমাজমাধ্যমে ভাগ করে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা। 

 

আরও পড়ুন: 'ও তো আমার মেরুদণ্ড ছিল,' 'লতাদিদি'র ৯৬তম জন্মদিনে আবেগপ্রবণ বোন আশা ভোঁসলে, কী বললেন বর্ষীয়ান গায়িকা?

 

 

 


এ বছর বড়পর্দায় নুসরত জাহানের একটিই আবেদন, ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না’। বাস্তবে তিনি নিজের শহর ছেড়ে দিল্লিতে! নায়িকা নিজেই জানিয়েছেন, রাজধানীর ২৫ বছরের পুজোয় শামিল হতে পেরে খুশি তিনি। সোনালি টিস্যু শাড়িতে দারুণ সেজেছেন অভিনেত্রী। 

 

 

 

 

 

অন্যদিকে, ছবির প্রচার আর ষষ্ঠী পুজো, একসঙ্গে সারলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এদিন পুজো মণ্ডপে প্রদীপ প্রজ্জ্বলনে দেখা গেল তাঁকে। 'দেবী চৌধুরানী'র প্রচারের মাঝেই পুজো পরিক্রমা করছেন তিনি। সমাজমাধ্যমে ষষ্ঠীর দিন শ্রাবন্তী নিজের প্রচার ও প্রতিমা দর্শনের ভিডিও ভাগ করেন। সঙ্গে লেখেন, 'মানুষের অফুরন্ত ভালবাসায় আমি আপ্লুত, আমি অভিভূত। আপনাদের আশীর্বাদে দেবী চৌধুরানী মন জয় করছে সকলের, যারা এখনও দেখেননি আজই দেখে আসুন আপনার নিকটবর্তী সিনেমাহলে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া