শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ৪৩-এ পা রণবীরের! বয়স বেড়ে যাওয়া নিয়ে কী বললেন নায়ক, দিলেন বিশেষ চমক

সংবাদ সংস্থা মুম্বই | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ২১Sanchari Kar

রণবীর কাপুর রবিবার ৪৩-এ পা দিলেন। তিনি যদিও সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকেন, তবে ভক্তদের চমকে দিয়ে এবার তাঁর একটি বিরল ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে। তার লাইফস্টাইল লেবেল ‘আর্কস’এর মাধ্যমে শেয়ার করা এই ক্লিপে রণবীরকে দেখা গিয়েছে সরাসরি ভক্তদের উদ্দেশে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে। আরও চমক হিসেবে শোনা গিয়েছে মেয়ে রাহা কাপুরের কণ্ঠস্বর, যা ভিডিওটিকে আরও বিশেষ করে তুলেছে।

রণবীরের লাইফস্টাইল ব্র্যান্ড ‘আর্কস’ তাদের ইনস্টা স্টোরিতে এই ভিডিও বার্তাটি শেয়ার করেছে। ভিডিওয় রণবীর বলেন, “হাই, আমি একটু সময় নিয়ে সকলকে ধন্যবাদ জানাতে চাই জন্মদিনে যে ভালবাসা আর শুভেচ্ছা পাচ্ছি তার জন্য। আজ আমার ৪৩ বছর পূর্ণ হল। দেখতেই পাচ্ছেন, দাড়িতে পাক ধরেছে, প্রতি বছরই তা আরও বাড়ছে। কিন্তু আমার মনে প্রচুর কৃতজ্ঞতা—আমার পরিবার, বন্ধু, কাজ, আর সবচেয়ে বেশি আপনাদের প্রতি। এত সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারাই আমাকে এতটা বিশেষ অনুভব করান।”

পিছনে ছোট্ট রাহার মিষ্টি ডাক ভেসে আসার সেই সূক্ষ্ম অথচ স্পষ্ট শব্দ ভক্তদের মন গলিয়ে দেয়। রণবীর সাধারণত নিজের ব্যক্তিগত জীবন আড়ালেই রাখেন। কিন্তু এই খোলামেলা ঝলক তাঁর অফ-স্ক্রিন দুনিয়ার এক বিরল চমক এনে ভক্তদের আনন্দে ভরিয়ে দিয়েছে।

 

 

 

জানা গিয়েছে, রণবীর এবং তাঁর পরিবার একটি ছোট ছুটিতে গিয়েছিলেন এবং রবিবার সকালে প্রাইভেট চার্টার বিমানে মুম্বই ফিরে এসেছেন। রণবীরের কোনও অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই বলে এই ভিডিওটি ভক্তদের কাছে ছিল একেবারে অপ্রত্যাশিত আনন্দের চমক।
রণবীরের মা নীতু কাপুরও ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীর এবং আলিয়ার সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালবাসা। তোমাকে পেয়ে আমি কৃতজ্ঞ ও ধন্য।’

রণবীরকে পরবর্তীতে দেখা যাবে আলিয়া এবং ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা ভন্সালির বহুল প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’এ। ছবিটি আগামী বছরের ২০ মার্চ মুক্তি পাওয়ার কথা। শোনা যাচ্ছে, এই ছবিটি রাজ কাপুরের ক্লাসিক ‘সঙ্গম’ থেকে অনুপ্রাণিত, যেখানে যুদ্ধের পটভূমিতে এক আবেগঘন প্রেমের ত্রিকোণ কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে।

নিখিল তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতেও রামের ভূমিকায় অভিনয় করবেন রণবীর। ছবিতে সাই পল্লবী সীতা এবং দক্ষিণী তারকা ইয়াশ রাবণের ভূমিকায় অভিনয় করবেন। এর প্রথম কিস্তি আগামী বছর দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া