শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | হাতে বন্দুক তুলে ধুন্ধুমার! ‘কিং’ মুক্তির আগেই ফাঁস শাহরুখের দৃশ্য? কী কী দেখা গেল

সংবাদ সংস্থা মুম্বই | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ২৪Sanchari Kar

শাহরুখ খানের ‘কিং’-এর সেট থেকে নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, অভিনেতা যেন একটি ডক বা জাহাজের কাছে দাঁড়িয়ে আছেন। তাঁর পরনে কালো স্যুট এবং চোখে ডার্ক সানগ্লাস।

সবচেয়ে চোখে পড়ার বিষয় হল, শাহরুখ বাঁ হাতে একটি বন্দুক ধরে। এবং সেটি কারও দিকে তাক করা। যা একটি উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্যের ইঙ্গিত দেয়। এই লিক হওয়া ছবি ভক্তদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। অনেকেই বলছেন তাঁর এই লুক মনে করিয়ে দিচ্ছে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিকে। সকলেই মুখিয়ে আছেন সিনেমার রোমাঞ্চকর অ্যাকশন দেখার জন্য।

উল্লেখ্য যে, ছবির নির্মাতারা শাহরুখের নতুন লুক পুরোপুরি গোপন রাখছেন। আগে যখন তাঁর প্রথম ছবি সেট থেকে অনলাইনে ছড়িয়ে পড়েছিল, তখন টিম ভক্তদের অনুরোধ করেছিল ছবিগুলো শেয়ার বা পুনরায় পোস্ট না করতে এবং অফিসিয়াল প্রকাশের জন্য অপেক্ষা করতে। তাঁরা চেয়েছিলেন, ভক্তরা যেন পুরো রোমাঞ্চ এবং সারপ্রাইজ উপভোগ করতে পারেন এবং ছবির জাদু অটুট থাকে।

 

 

প্রথমে ‘কিং’ পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ। তাঁর প্রস্থানের পর পরিচালকের আসনে বসেন সিদ্ধার্থ আনন্দ। যিনি শাহরুখের ‘পাঠান’ ছবিটিও পরিচালনা করেছেন। ‘দ্য আর্চিজ’-এর পর এই ছবির হাত ধরেই ফের পর্দায় ফিরছেন সুহানা।

কয়েক দিন আগেই শাহরুখের আরও একটি লুক নেটমাধ্যমে ঘোরাফেরা করছিল। সল্ট-অ্যান্ড-পেপার হেয়ারস্টাইল, কালো সানগ্লাস আর ট্যাটুতে বাদশা যেন অচেনা! তার এই ‘কুল লুক’ ইতিমধ্যেই সবার নজর কেড়েছে। মনে করা হচ্ছে, ছবিতে এভাবেই তাঁকে দেখা যাবে।

অন্য এক ভিডিওয় দেখা যায়, শাহরুখ ওভারসাইজড এক কালো হুডি পরে ক্যামেরার ফ্ল্যাশ থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। গাড়ি থেকে নামার সময় তাঁর ম্যানেজার পূজা দাদলানিকেও পাশে দেখা গিয়েছিল। 

জানা গিয়েছে, ছবিতে শাহরুখ এমন একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করেছেন, যে তার শিষ্যকে প্রশিক্ষণ দিচ্ছে। আর সেই শিষ্যের ভূমিকায় দেখা যাবে সুহানাকে। বাবা-মেয়ের যুগলবন্দি দেখতে মুখিয়ে দর্শক।

ছবিতে শাহরুখ-সুহানার সঙ্গে আছেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর এবং অভয় বর্মার মতো নামকরা অভিনেতারা। এমন শক্তিশালী তারকাসমৃদ্ধ কাস্ট নিয়ে ‘কিং ’ দর্শকদের জন্য নিয়ে আসছে অ্যাকশন, আবেগ আর হাই-ভোল্টেজ ড্রামায় ভরা এক বিশেষ অভিজ্ঞতা।

‘পাঠান’, ‘জওয়ান’-এর পর ফের টানটান অ্যাকশন থ্রিলারে নজর কাড়বেন শাহরুখ। কয়েক দিন আগেই ‘জওয়ান’-এর জন্য পেলেন জাতীয় পুরস্কার। আপাতত ‘কিং’ নিয়ে প্রস্তুতি তুঙ্গে। দেশ-বিদেশ ঘুরে চলছে ছবির শুটিং। ২০২৬ সালে মুক্তি পাবে অ্যাকশন-থ্রিলারটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া