শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | আনন্দ-উৎসবের মাঝেও মন খারাপের কালো মেঘ! কার কথা ভেবে চোখ ছলছল রানি-কাজলের

সংবাদ সংস্থা মুম্বই | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৪৬Sanchari Kar

প্রত্যেক বছর যিনি হইহই করে চারদিক মাতিয়ে রাখেন, এই বছর তিনি আর নেই। তাঁর না থাকাই যেন উৎসবের মাঝেও বিষণ্ণতা এনে দিয়েছে মুখোপাধ্যায় পরিবারে। প্রয়াত কাকু দেব মুখোপাধ্যায়কে স্মরণ করে চোখে জল তিন বোনের। কাজল, রানি মুখোপাধ্যায় এবং তানিশা মুখোপাধ্যায় শনিবার তাঁদের পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন। উদযাপনের সঙ্গেই তাঁরা শ্রদ্ধা জানিয়েছেন দেবকে। প্রতি বছর দারুণ জাঁকজমক এবং আড়ম্বরের সঙ্গে দুর্গাপুজো আয়োজনের জন্য পরিচিত দেব চলতি বছর মার্চে প্রয়াত হন। তাই এই বছরের উদযাপন তাঁর অনুপস্থিতিতে সেই কোলাহল, স্মৃতি এবং আবেগের মিশ্রণ বহন করছে।

দেব পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা। কাজল এবং রানির সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। দুই নায়িকাই ছিলেন তাঁর কাছের কন্যাসম। প্রত্যেক বছরই তাঁদের একসঙ্গে আনন্দে মেতে ওঠার দৃশ্য চাক্ষুষ করতেন অনুরাগীরা। এবার সেই আনন্দ যেন কিছুটা হলেও ফিকে। 

এক সাক্ষাৎকারে কাজলের বোন তানিশা তাঁদের পরিবারে দুর্গাপুজোর তাৎপর্য সম্পর্কে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, দেব ছিলেন পরিবারের সেই সদস্য যিনি প্রতি বছর পুজো মণ্ডপের আয়োজনের দায়িত্ব সামলাতেন। যাবতীয় ভার বহন করতেন নিজের কাঁধে।

 

 

 

“এটা আমাদের পরিবারের জন্য দুঃখের সময়। উত্তেজনাতেও কিছুটা ভাটা পড়েছে। কারণ এই বছরে আমাদের পরিবারে তিনটি মৃত্যু ঘটেছে। আমাদের দেবু কাকা, যিনি প্রতি বছর দুর্গাপুজোর আয়োজন করতেন, আর নেই, তাই এইবার পুজায় উপস্থিত হওয়া আমাদের জন্য কিছুটা কঠিন। তবে আনন্দও আছে, কারণ আমরা তাঁর স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছি।”

তানিশা আরও জানান, দেব সব সময় আশা করতেন যে প্রতি বছর পুজোর আয়োজন আরও সুন্দর হয়ে উঠবে। সময়ের সঙ্গে বাড়বে জাঁকজমক, আনন্দ। তাঁর সেই ইচ্ছাকে সম্মান জানাতে বিশেষ পরিকল্পনা করছে পরিবার। যার মধ্যে রয়েছে কিছু বিশেষ উদ্যোগও।
অভিনেত্রী আরও বলেন, “দেব মুখার্জি চেয়েছিলেন দুর্গাপুজোর সময় আরও বেশি সংখ্যক মানুষ খাবার পান। তাই এই বছর আমরা উৎসব চলাকালীন সময়ে অনেক মানুষের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করছি।”

প্রতি বছরই মুখার্জি পরিবারের এই পুজো মুম্বইয়ের অন্যতম আকর্ষণ, আর এবার উৎসবের শুরুতেই এই দুই তুতো বোন কাজল এবং রানিকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়েছেন তাঁদের অনুরাগীরা। শাড়িতে টুইনিং করতেও দেখা গেল এই দুই 'কুছ কুছ হোতা হ্যায়' নায়িকাকে। পুজোর মূল পর্ব শুরু হওয়ার আগেই এই দুই অভিনেত্রী প্যান্ডেলে এসে দুর্গা প্রতিমার সামনে প্রার্থনা করেন এবং ছবিও তোলেন। উৎসবের সহ-আয়োজক হিসাবে রানি প্রতি বছরের মতোই এবারেও ব্যস্ত ছিলেন অতিথিদের আপ্যায়ন এবং পুজোর আয়োজন তদারকি করতে। দেব না থাকলেও তাঁর ইচ্ছাপূরণে কোনও খামতি রাখছেন না কাছের মানুষেরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া