শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৫২Rahul Majumder
বলিউডের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। একটা দীর্ঘ সময় ধরে বলিপাড়ার প্রথম তিন তারকা-অভিনেত্রীর নামের তালিকায় ঘোরাফেরা করত তাঁর নাম। সম্প্রতি, সেরা অভিনেত্রী হিসেবে কেরিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন তিনি। এমন আবহেই এক আবেগঘন স্মৃতি ভাগ করে নিলেন তিনি দিল্লির এক অনুষ্ঠানে।
রানি জানালেন, ২০০৫ সালে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ছবি 'ব্ল্যাক'। ওই ছবিতে রানির পারফরম্যান্স নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল জনতামহলে। সমালোচকরাও অকুন্ঠ প্রশংসায় ভরিয়ে দিয়েছিল অভিনেত্রীকে। সেই সময় রীতিমতো গুঞ্জন শুরু হয়েছিল যে তিনি এরকম নজরকাড়া অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জিতবেনই! কিন্তু ভাগ্যের পরিহাসে তা হয়নি।
সেই প্রসঙ্গেই রানির বক্তব্য, “ 'ব্ল্যাক' আমার জীবনের অন্যতম সেরা কাজ। আমার তখন মাত্র ২৫ বছর বয়স। চারদিকে আলোচনা হচ্ছিল আমার ঝুলিতে জাতীয় পুরস্কার নিশ্চিত। কিন্তু যখন পেলাম না, তখন বুঝলাম—সব সময় নিজের সেরাটা দিলেও ভাগ্য সবসময় পাশে দাঁড়ায় না।”
রানির এই না-পাওয়া তীব্র আঘাত দিয়েছিল তাঁর পরিবারকেও। বিশেষত তাঁর বাবা, পরিচালক রাম মুখোপাধ্যাযকে। অভিনেত্রীর কথায়, “আমার বাবা মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। উনি একপ্রকার ধরেই নিয়েছিলেন 'ব্ল্যাক'-এর জন্য সেই বছর জাতীয় পুরস্কার পাচ্ছি আমি। তাই আমার পুরস্কার না পাওয়াটা ওঁর কাছে এটা ছিল একটা বিরাট বড় ধাক্কা। শুধু বাবা নয়, এই ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালিও ভীষণ হতাশ হয়েছিলেন।”
তবে সময়ের সঙ্গে দৃষ্টিভঙ্গি বদলেছে। রানি বললেন, “আজ মনে হয়, যেটা হওয়ার সেটা হবেই। হবেই! তখন হয়তো পুরস্কার পাইনি, কিন্তু দেশবাসীর ভালবাসা আর দর্শকের হাততালিই ছিল আমার কাছে সবচেয়ে বড় সম্মান।”
সঞ্জয় লীলা বনশালি পরিচালিত 'ব্ল্যাক'–এ রানি অভিনয় করেছিলেন 'মিশেল'-র নামে এক নারীর চরিত্রে—যিনি জন্মান্ধ, বধির ও মূক। তাঁর শিক্ষক দেবরাজ (অমিতাভ বচ্চন)–এর সঙ্গে সম্পর্কই ছিল ছবির গল্পের কেন্দ্রবিন্দু। ছবির গল্প আদতে অনুপ্রাণিত হয়েছিল হেলেন কেলারের জীবন থেকে। 'ব্ল্যাক' অবশ্য নিজের ঝুলিতে একাধিক জাতীয় পুরস্কার পুরেছিল - সেরা অভিনেতা (অমিতাভ), সেরা হিন্দি ছবি ও সেরা পোশাক বিভাগে।
এবার বহু বছর পর অবশেষে রানির ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কার। 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে দুরন্ত অভিনয়ের জন্য প্রথমবারের মতো সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।
এখন দর্শকদের অপেক্ষা রানির নতুন চমকের। আগামী ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে 'মর্দানি ৩'—অ্যাকশন ঠাসা এই ছবিতে 'দবং' পুলিশ অফিসারের রূপে ফের দেখা যাবে রানিকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি