শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | অঙ্কুশের প্রযোজনায় নায়িকা হবেন মিমি চক্রবর্তী! ফের একসঙ্গে রোমান্টিক ছবি নিয়ে আসছেন দুই তারকা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: স্নিগ্ধা দে ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ০৭Snigdha Dey

শুক্রবার, চতুর্থীতে ছিল উইন্ডোজ প্রোডাকশনের পুজোর ছবি 'রক্তবীজ ২'-এর প্রিমিয়ার। এই ছবিতে অঙ্কুশ হাজরা ও মিমি চক্রবর্তী একে অপরের প্রতিদ্বন্দ্বী।‌ তবে পর্দার বাইরে দু'জনের দারুণ সম্পর্ক। একসঙ্গে থাকলেই দুই বন্ধুর খুনসুটি ধরা পড়ে। প্রিমিয়ারেও তার ব্যতিক্রম হল না‌। 

 

 

'রক্তবীজ ২'এর প্রিমিয়ারে অঙ্কুশ-মিমির দেখা হতেই খুনসুটি শুরু। এই জুটিকে এর আগে বহু ছবিতে রোম্যান্স করতে দেখেছেন দর্শক। তাই অনুরাগীদের আবেদন, এরপর আবারও একসঙ্গে অঙ্কুশ-মিমির জুটিকে পর্দায় দেখতে চান তাঁরা। কবে আবার একসঙ্গে রোমান্টিক ছবির নায়ক-নায়িকা হবেন তাঁরা? এর জবাব দিলেন মিমি চক্রবর্তী নিজেই। 

 

 


মিমির কথায়, "আমি কি জানি! অঙ্কুশ তো প্রযোজক, ওকে বলুন ওর ছবিতে আমায় নিতে।" মিমির কথা শুনে চুপ থাকলেন না অঙ্কুশ। অভিনেতার কথায়, "ঠিকাছে, আগে বল তুই ফ্রী-তে অভিনয় করবি।" মিমিও বলেন, "এ কী! ফ্রী-তে কেন করতে যাব?" দুই তারকার মধ্যে এ নিয়ে খুনসুটি চললেও দু'জনের কেউই খোলসা করলেন না যে, কবে আবারও জুটিতে দর্শক দেখবেন তাঁদের। আসলে আপাতত সদ্য মুক্তি পাওয়া 'রক্তবীজ ২' নিয়েই ব্যস্ত তাঁরা। তাই এই ছবির প্রচারে এসে অন্য ছবি বা আগামী ভাবনা নিয়ে মুখ খুলতে নারাজ তারকারা। 


এই ছবিতে মিমি জুটি বেঁধেছেন আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে। অন্যদিকে, অঙ্কুশকে দেখা যাচ্ছে কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে। তবে মিমি ও অঙ্কুশকে একসঙ্গে পর্দায় দেখার আর্জি অনুরাগীদের জারি রয়েছে। 

 

আরও পড়ুন: অঙ্কুশকে জড়িয়ে ধরে চুমু আবিরের! 'রক্তবীজ ২'-এর প্রিমিয়ারে দুই নায়কের কাণ্ড দেখে কী করলেন মিমি?

 

প্রসঙ্গত, ‘রক্তবীজ-’এ যেমন রয়েছেন তাবড় তাবড় তারকা, তেমনই রয়েছে গুলি-বোমা-বন্দুক। ট্রেলার দেখে বুঝতে অসুবিধা হয় না, প্রথম ছবির কাহিনি অনুসরণ করেই এগোবে এই ছবির গল্প। ভারত বাংলাদেশের কূটনৈতিক এবং রাজনৈতিক টানাপোড়েন দেখানো হবে ছবিতে। যখনই ভারত বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্বের দিকে যায় তখনই শুরু হয় নতুন চক্রান্ত। এখানে দেখানো হয়েছে তেমনই।সকলেই জানেন, রক্তবীজ-এ ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি তৈরি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রের আদলে। অনেকেই মনে করছেন, তাঁর জীবনের ছায়া রয়েছে ছবিতে।  

 


মিমি-অঙ্কুশ পর্দায় প্রতিদ্বন্দ্বী। এত বছর আদ্যোপান্ত প্রেমের ছবি করে এই প্রথম পর্দায় লড়াইয়ের ময়দানে মুখোমুখি হবেন নায়ক-নায়িকা। অঙ্কুশ জিহাদি, মিমি ডাকাবুকো পুলিশ অফিসার। কেমন হবে তাঁদের দ্বৈরথ? সেই জবাব মিলছে বড়পর্দায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া