শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সপ্তাহে পেতেন এক হাজার টাকা! বিনিময়ে মহিলা প্রযোজকের সঙ্গী কী করার শর্ত সইফকে?

সংবাদ সংস্থা মুম্বই | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৩৪Sanchari Kar

সইফ আলি খান। মনসুর আলি খান পটৌডি এবং শর্মিলা ঠাকুরের পুত্র। বাবা নামী ক্রিকেটার, মা কিংবদন্তী অভিনেত্রী। নবাব পরিবারে তিনি যে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন, তা নতুন করে বলে দিতে হয় না। তবু সাফল্যের পথ ছিল না মসৃণ। কেরিয়ারের শুরুতে লড়াই করতে হয়েছে নবাব-পুত্রকেও। ওঠাপড়ার আঁচ তাঁর গায়েও লেগেছে। এক সাক্ষাৎকারে সেই কথাই জানিয়েছিলেন তিনি।

মাত্র ২১ বছর বয়সে তিনি অমৃতা সিংকে ভালবেসে বিয়ে করেছিলেন। আর ২৫ বছর বয়সে প্রথম বাবা হয়েছিলেন। শুরু থেকেই তাঁর কাঁধে আর্থিক দায়িত্ব ছিল। এমন এক সময় ছিল সইফ যখন সপ্তাহে মাত্র এক হাজার টাকা পেতেন। কিন্তু তার সঙ্গে ছিল এক অদ্ভুত শর্ত। তিনি জানিয়েছেন, এক মহিলা প্রযোজক প্রতি সপ্তাহে তাঁকে এক হাজার দিতেন। কিন্তু টাকাটি নেওয়ার সময় নায়ককে তাঁর গালে দশবার চুম্বন করতে হত।

তারকা মা-বাবার সন্তান সইফের বলিউড যাত্রা সহজ হবে বলেই ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু বাস্তবে তা হয়নি মোটেই। কেরিয়ারের শুরুর দিকে বেশিরভাগ সময় সেকেন্ড লিড-এর চরিত্র করেছেন তিনি। অভিনয় করেছেন একের পর এক ‘নিম্ন মান’-এর ছবিতে।

সইফ বলেন, “আমি দ্বিতীয়, তৃতীয় লিডের চরিত্র করেছি... কিছু ছবি ছিল যেগুলি ভালই, আমাকে টিকে থাকতে সাহায্য করেছিল। কিন্তু এরপর এমন সময় এল যখন একের পর এক খুবই খারাপ ছবি আসে।”
সইফ নয়ের দশককে তাঁর ‘নেট প্র্যাকটিস’-এর যুগ হিসাবে বর্ণনা করেছেন—কাজ নিয়ে পরীক্ষানিরীক্ষা চালানো, ভুল করা এবং তার মাধ্যমে শেখার অধ্যায়। 

শর্মিলা-পুত্র জানান, সম্প্রতি তিনি নিজের কেরিয়ারের প্রথম দু’দশকের সমস্ত ছবি ইউটিউবে পুনরায় দেখেছেন। অতীতকে পিছনে ফিরে দেখেই সইফ বুঝেছেন, অভিনেতা হিসাবে তিনি কতটা রাস্তা পার করে এসেছেন। 

অভিনেতার কথায়, “মানুষ বলে, তোমার এত সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু আমি মোটেই সব সেরা ছবিগুলি পাই নি। বা প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগও আসেনি।”
২০০০-এর শুরুতে সইফের কেরিয়ারে একটি মাইলফলক আসে। ‘লাভ কে লিয়ে কুচ ভি করেগা’ এবং ‘দিল চাহতা হ্যায়’  মতো ছবি তাঁকে সাধারণ রোম্যান্টিক হিরো-এর ছাঁচ থেকে মুক্তি দেয়। ২০০৬ সালে ‘ওমকারা’তে ‘ল্যাংড়া ত্যাগী’র চরিত্রে অভিনয় করেন তিনি।  পুরস্কারও পান। সকলকে বুঝিয়ে দেন যে তিনি চেনা ছকের বাইরে জটিল এবং স্তরযুক্ত চরিত্রে অভিনয় করতেও সক্ষম।

তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সইফকে। একের পর এক নিরীক্ষামূলক ছবিতে কাজ করেছেন তিনি। পাশাপাশি বাণিজ্যিক ছবিতেও অভিনয় করেছেন। ওটিটি-তেও তাঁর অবাধ বিচরণ। আপাতত অভিনেতার হাতে একগুচ্ছ কাজ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া