মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Vivek Oberoi on Fallout with Salman Khan on Aishwarya Rai Bachchan controversy 

বিনোদন | সলমন ঠিক কতটা প্রতিশোধপরায়ণ? ঐশ্বর্যকে নিয়ে 'টাইগার'-এর সঙ্গে ঝামেলার পর কীভাবে সবকিছু হারিয়েছিলেন? ফের বিস্ফোরক বিবেক!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৪৬Rahul Majumder

বলিউডের শুরুর দিকেই তাঁকে বলা হচ্ছিল ইন্ডাস্ট্রির ‘নেক্সট বিগ স্টার’। 'কোম্পানি', 'সাথিয়া'— একের পর এক টানা হিট ছবিতে এক ঝলকেই নজর কাড়েন বিবেক ওবেরয়। কিন্তু ২০০৩ সালের সেই এক কনফারেন্স যেন এক নিমেষে সব বদলে দিল তাঁর কেরিয়ারের গতি। সালমান খানের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের সামনে আসেন বিবেক। শোনা যায়, তখনই ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। বিস্ফোরক অভিযোগে কেঁপে ওঠে গোটা বলিউড। ফল? ধীরে ধীরে একসময়ের প্রতিশ্রুতিমান নায়ক হয়ে পড়েন একঘরে।

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে মুখ খুললেন বিবেক। এতদিন বাদে ফিরে তাকিয়ে এখন তিনি নাকি শুধু হাসেন। অভিনেতার গলায়, “ওই দৃষ্টিভঙ্গি তখন আসে না, অনেক পরে আসে। এখন পুরোনো ঘটনা মনে করলে না রাগ হয়, না কষ্ট। কিন্তু যা আজও ভুলতে পারি না— মায়ের চোখের জল, বাবার চেহারার সেই অভিব্যক্তি। সেসব মুহূর্তই আসল ক্ষত তৈরি করে।”

 

অভিযোগের পর একে একে বন্ধ হয়ে যায় তাঁর হাতে থাকা সিনেমাগুলো। প্রযোজক-পরিচালকরা সরে যান। প্রকাশ্যে কিছু না বলা হলেও, বলিউডের ‘সবচেয়ে প্রভাবশালী’ এক নায়কের বিরুদ্ধে যাওয়াতেই নাকি ডুবতে হয় বিবেককে। অভিনেতার কথায়, “সেই সময়ে চারদিক থেকে বয়কট হচ্ছিলাম। কেউ কাজ দিতে চাইছিল না, আগে সই করা ছবিগুলো থেকেও আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। এর পর শুরু হয় হুমকির ফোন। শুধু আমাকে নয়, বাবা-মা, বোনকেও ফোনে হুমকি দেওয়া হতো।”

 

ব্যক্তিগত জীবনও ভেঙে পড়েছিল এই ঝড়ে। বিষণ্ণতায় ডুবে যান অভিনেতা। স্মৃতিচারণে বিবেক বললেন, “একেবারে মায়ের কাছে গিয়ে কেঁদেছিলাম। বারবার প্রশ্ন করতাম— ‘আমার সঙ্গেই এসব কেন হচ্ছে?’ মা তখন বলেছিলেন, ‘তুমি কি এই প্রশ্ন করেছিলে যখন পুরস্কার জিতছিলে, ভক্তরা তোমাকে ঘিরে ধরছিল, একের পর এক ছবি পেয়ে যাচ্ছিলে?’”

 

আজ ব্যবসায়িক দুনিয়ায় সফল বিবেক, এখনও সিনেমায় কাজ করেন বটে, তবে আর কখনও ফেরেননি সেই ‘নেক্সট বিগ স্টার’ আভায়। 'শুটআউট অ্যাট লোখাণ্ডওয়ালা' (২০০৭), 'প্রিন্স' (২০১০), 'কৃষ ৩' (২০১৩)— পর্দায় নজর কাড়লেও, বলিউডের মূল স্রোত তাঁকে আর পুরোপুরি আপন করেনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া