শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ২৮Rahul Majumder
বলিউডের অন্যতম বহুচর্চিত সম্পর্কের খাতায় প্রায় উঁচুতে লেখা রয়েছে সলমন খান এবং ঐশ্বর্য রাইয়ের প্রেমের গল্প। ১৯৯৯ সালে সঞ্জয় লীলা বনশালির ‘হম দিল দে চুকে সনম’ ছবির শুটিং সেটেই শুরু হয় তাঁদের রোম্যান্স। রূপোলি পর্দার রসায়ন গড়িয়েছিল বাস্তবে, আর ভক্তদের কাছে তাঁরা হয়ে উঠেছিলেন ইন্ডাস্ট্রির সবথেকে চর্চিত ও গ্ল্যামারাস কাপল। কিন্তু ২০০২ সালে হঠাৎ ভেঙে যায় সেই সম্পর্ক।
তার এক বছর পর, ২০০৩ সালে পরিচালক সতীশ কৌশিকের ছবি ‘তেরে নাম’-এ ভাঙা হৃদয়ের, আবেগপ্রবণ ও একরোখা প্রেমিকের চরিত্রে অভিনয় করেন সলমন। সম্প্রতি, এক সাক্ষাৎকারে 'তেরে নাম' ছবির টাইটেল ট্র্যাকের গীতিকার সমীর আঞ্জান জানালেন সেই ছবির শুটিংয়ের সময়ের সলমনের অজানা কাহিনি।
সমীরের কথায়, “‘তেরে নাম’-এর টাইটেল ট্র্যাকটি কিন্তু কোনওভাবেই সলমনকে মাথায় রেখে লেখা হয়নি। কিন্তু ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিচ্ছেদের দুঃখে গানটা যেন তাঁর বাস্তব কাহিনিই হয়ে দাঁড়িয়েছিল। প্রতিটি শট দেওয়ার আগে সলমন হিমেশ রেশমিয়ার কাছে গানটা গাইতে চাইতেন, আর তা শুনেই কেঁদে ফেলতেন!”
বিশেষত এই গানের লাইন— “কিউঁ কিসি কো ওয়াফা কে বদলে ওয়াফা নাহি মিলতি”— সলমনের ব্যক্তিগত জীবনের যন্ত্রণাকেই যেন প্রকাশ করত। সমীর আরও যোগ করেন, “ ছবির সেটেই সলমন গানটা শুনে চোখের জল ফেলতেন, তারপর শট দিতে যেতেন। আসলে, তখনও তাঁর বিচ্ছেদের ক্ষত ছিল একেবারে টাটকা।”
যেখানে দর্শক ‘তেরে নাম’-কে ভেবেছিলেন নিছক এক মেলোড্রামাটিক প্রেমকাহিনি, আসলে সেই ছবিটি যেন ছিল সলমনের নিজের জীবনের প্রতিচ্ছবি। তাঁর চোখের জল আর ভালবাসার মানুষকে হারানোর ক্ষত মিশে গিয়েছিল অভিনয়ের মধ্যে।
আজও বলিউডের ইতিহাসে সলমন–ঐশ্বর্যের সম্পর্ক অন্যতম আলোচিত অধ্যায়। সেই বিচ্ছেদের পর সলমন আজও থেকে গিয়েছেন অবিবাহিত, অন্যদিকে ২০০৭ সালে ঐশ্বর্য বিয়ে করেন অভিষেক বচ্চনকে। এখন তাঁদের কন্যা আরাধ্যা-কে নিয়েই সুখের সংসার তাঁদের।
অন্যদিকে, গীতিকার সমীর আঞ্জান আজও বলিউডের এক কিংবদন্তি। তিন দশকেরও বেশি সময় ধরে ৫০০-রও বেশি ছবিতে লিখেছেন চার হাজারেরও বেশি গান, । তবু ‘তেরে নাম’-এর শুটিংয়ের এই ঘটনা প্রমাণ করে দেয়—কিছু গান নিছক সুর বা কথা নয়, বরং এক অভিনেতার ব্যক্তিগত ক্ষত–বেদনাই হয়ে ওঠে অমর সৃষ্টির প্রেরণা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি