শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | প্রয়াত বিখ্যাত হেয়ারস্টাইলিস্ট হাবিব আহমেদ! জুবিনের মৃত্যুর পর বিস্ফোরক ম্যানেজার, রইল বিনোদনের খুঁটিনাটি

সংবাদ সংস্থা মুম্বই | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ১২Sanchari Kar

টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

প্রয়াত হাবিব আহমেদ

প্রয়াত বিখ্যাত হেয়ারস্টাইলিস্ট হাবিব আহমেদ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আজও তাঁর বিশেষ হেয়ারকাটের জন্য বিখ্যাত। সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি এ পি জে  আব্দুল কালামও তাঁর মাঝখান সিঁথি করা চুলের স্টাইলের জন্য পরিচিত ছিলেন। কিন্তু এই আইকনিক হেয়ারস্টাইলের নেপথ্যে যিনি ছিলেন তিনি হাবিব।

তাঁর ছেলে এবং খ্যাতনামা হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিব ইনস্টাগ্রামে এই দুঃখজনক খবরটি জানিয়েছেন। তিনি জানিয়েছেন  তাঁর বাবা ছিলেন একজন পরামর্শদাতা এবং শিল্পী। যাঁর প্রভাবে চিরতরে বদলে দিয়েছে হেয়ারস্টাইলিং জগতকে।

১৯৪০ সালের ২ অক্টোবর উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরের কাছে জলালাবাদে জন্মগ্রহণ করেন হাবিব আহমেদ। তিনি এমন এক পরিবারে জন্মেছিলেন, যাঁদের পরিচিতি ছিল সাজসজ্জা ও হেয়ারগ্রুমিং জগতের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাঁর বাবা নাজির আহমেদ ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড লিনলিথগো ও লর্ড মাউন্টব্যাটেনের কেশসজ্জা করেছেন। পরে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে তিনি হয়ে ওঠেন রাষ্ট্রপতিদের আস্থাভাজন হেয়ারস্টাইলিস্ট।

বিস্ফোরক জুবিনের ম্যানেজার

গায়ক জুবিন গর্গের মর্মান্তিক মৃত্যুর কয়েক দিন পর অবশেষে তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা গায়কের বিশাল সঙ্গীত ভাণ্ডার এবং সেখান থেকে প্রাপ্ত আয়ের মালিকানা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন। এক খোলা চিঠিতে তিনি জানান, জুবিনের প্রায় ৩৮ হাজার রেকর্ড করা গানের অধিকাংশই বিভিন্ন প্রযোজনা সংস্থা এবং মিউজিক কোম্পানির মালিকানাধীন।

সিদ্ধার্থ লিখেছেন, “জুবিন দার প্রায় সব গানই, এমনকি সবচেয়ে বড় হিট গানগুলোও, ওঁর জীবনে আমার  আসার আগেই তৈরি হয়েছে। তিনি প্রায়ই আক্ষেপ করতেন যে, প্রযোজক এবং রেকর্ড লেবেলগুলো কোটি কোটি টাকা রোজগার করলেও, তিনি নিজে সামান্য পারিশ্রমিক পেতেন। চাইলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে এ তথ্য যাচাই করা যাবে।”

ম্যানেজার আরও জানান যে, ২০২১ সালে জুবিন  তাঁর পরবর্তী কাজগুলোর ওপর মালিকানা গড়ে তোলার উদ্দেশ্যে জুবিন গর্গ মিউজিক এলএলপি প্রতিষ্ঠা করেছিলেন। এই ব্যবসায়িক সংস্থায় তিনিও অংশীদার ছিলেন।

তিনি বলেন, “এলএলপি থেকে এখন পর্যন্ত মাসে কয়েক হাজার টাকার বেশি আয় হয়নি। পুরো টাকাই এখনও কোম্পানির অ্যাকাউন্টে জমা রয়েছে, কোনো উত্তোলন করা হয়নি। জুবিন দা প্রতিষ্ঠানের ৬০ শতাংশ শেয়ারের মালিক ছিলেন, আর আমি এটিকে আমার দায়িত্ব মনে করি যে, তাঁর পরিবার যেন ন্যায্যভাবে এই অংশীদারিত্ব উত্তরাধিকারসূত্রে পায়।”

ম্যানেজার আরও জানান যে, ২০২১ সালে জুবিন তাঁর পরবর্তী কাজগুলোর উপর মালিকানা গড়ে তোলার উদ্দেশ্যে জুবিন গর্গ মিউজিক এলএলপি প্রতিষ্ঠা করেছিলেন। এই ব্যবসায়িক সংস্থায় তিনিও অংশীদার ছিলেন।

তিনি বলেন, “এলএলপি থেকে এখন পর্যন্ত মাসে কয়েক হাজার টাকার বেশি আয় হয়নি। পুরো টাকাই এখনও কোম্পানির অ্যাকাউন্টে জমা রয়েছে, তোলা হয়নি। জুবিনদা প্রতিষ্ঠানের ৬০ শতাংশ শেয়ারের মালিক ছিলেন, আর আমি এটিকে আমার দায়িত্ব মনে করি যে, তাঁর পরিবার যেন ন্যায্যভাবে এই অংশীদারিত্ব উত্তরাধিকারসূত্রে পায়।”

রণবীরের প্রশংসায় মহেশ

মহেশ ভাট প্রায়ই তাঁর জামাই রণবীর কাপুরের প্রশংসা করে থাকেন। পরিচালকের ছোট মেয়ে আলিয়া ভাটের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। রণবীরকে মহেশ বলিউডের সবচেয়ে পারিবারিক মনোভাবাপন্ন অভিনেতা মনে করেন। এক সাক্ষাৎকারে মহেশ রণবীরের মনোযোগ দিয়ে শোনার ক্ষমতার প্রশংসা করেন। তিনি আরও জানান যে, তাঁর জামাই বেশ জ্ঞানীও।

মহেশ বলেন, “রণবীর খুবই গুছনো ছেলে, এবং ইন্ডাস্ট্রিতে আমি এতটা পারিবারিক মনোভাবাপন্ন কাউকে দেখিনি। সে নিজের বাড়ি এবং মেয়েকে ভীষণ ভালবাসে। সে খুব ভালভাবে পড়াশোনাও করেছে, যদিও সেটা কেউ ঠিক মতো জানে না।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া