বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সম্পূর্ণা চক্রবর্তী | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ২২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: যাবতীয় বিতর্কের পর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। এই নিয়ে তৃতীয়বার। দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল মুখোমুখি ভারত-পাকিস্তান। বৃহস্পতিবার কার্যত সেমিফাইনালে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৫ রান তোলে পাকিস্তান। শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফের দাপটে শেষ হয়ে যায় বাংলাদেশ। জয়ের পর স্ট্যান্ডে পাকিস্তানের ফ্যানদের সঙ্গে হাত মেলান হ্যারিস রউফ। সেখানে আবেগতাড়িত হয়ে পড়ে ফ্যানরা। সেখানে যেনতেন প্রকারণে ভারতকে হারানোর অনুরোধ করেন একজন সমর্থক।
জয়ের পর পাকিস্তানের সমর্থকের সঙ্গে আলাদা করে কথা বলেন হ্যারিস রউফ। ভারতকে হারানোর অনুরোধ জানান সমর্থকরা। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে কান্নায় ভেসে যান এক সমর্থক। তাঁকে বলতে শোনা যায়, 'বদলা নিতে হবে। ভারতকে ছেড়ে দেওয়া যাবে না। ভগবানের দিব্যি।' হ্যারিস রউফ সমর্থকদের উদ্দেশে ফ্লায়িং কিস ছুড়ে দেয়। এশিয়া কাপে প্রচুর সমালোচনার মুখে পড়ে রউফ। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে বিভিন্ন অঙ্গভঙ্গি করে সমালোচনার মুখে পড়েন পাকিস্তানের বোলার।
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে প্রথম ম্যাচ শান্তিপূর্ণ হলেও, সুপার ফোরে প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র বাইশ গজে সীমিত থাকেনি। শাহিবজাদা ফারহান এবং হ্যারিস রউফের আচরণ নিয়ে তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া। পাকিস্তানের দুই প্লেয়ারের কাণ্ডকারখানার সমালোচনা করেন ক্রিকেট পণ্ডিতরা। এশিয়া কাপে ভারতের কাছে পরপর দুটো ম্যাচে হেরেছে পাকিস্তান। আবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। রবিবার খেতাবি লড়াইয়ে আবার দুই দল মুখোমুখি হলে, ভারতকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি