শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | দেবীপক্ষে প্রথমবার ছেলের মুখ দেখালেন পরম-পিয়া, কী নাম রাখলেন একরত্তির?

নিজস্ব সংবাদদাতা | ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ২৩Snigdha Dey

চলতি বছর ভালবাসা দিবসে সন্তান আসার সুখবর দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। জুন মাসেই প্রথম সন্তানের মা-বাবা হওয়ার অপেক্ষায় ছিলেন তারকা দম্পতি। অপেক্ষার অবসান হয়েছিল পয়লা জুনেই। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পিয়া। ছেলের বাবা হয়েছেন পরমব্রত। এতদিন ছেলের মুখ না দেখালেও এবার একরত্তিকে সামনে আনলেন পরম-পিয়া।

 

 

শুক্রবার দেবীপক্ষে ছেলের দুটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন পিয়া। দুটি ছবিতেই দেখা মেলে খুদের। প্রথম ছবিতে একটি হালকা নীল রঙের জামা পরে বিছানায় শুয়ে থাকতে দেখা যায় তাঁকে। আর একটি ছবিতে বাবার কোলে মেলে পরম-পুত্রের। দুটি ছবি শেয়ার করে পিয়া তাঁদের ছেলের নামও সকলকে জানান। তিনি ও পরম তাঁদের ছেলের নাম রেখেছেন গানের সুরের নাম নিষাদ।

 

 

ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে পরম-পত্নী পিয়া লেখেন, ‘নিষাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। সঙ্গীতের সপ্তম সুর, যাকে দুঃখে স্পর্শ করতে পারে না। ওর ডাক নাম নডি। ও কি আদুরে না?

 

আরও পড়ুন: পুজোর আগেই শেষ 'কথা'র শুটিং! শেষবার কবে ছোটপর্দায় দেখা যাবে এভি ও কথাকে?


 
পরম-পিয়ার ছেলের জন্মের খবর প্রথম সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পিয়ার সহকর্মী, প্রখ্যাত মনোবিদ রত্নাবলী রায়। রবিবার পোস্টে রত্নাবলী পিয়াকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'আমরা সকলে অত্যন্ত খুশি। 'জুনিয়র ভাল আছে।'

 

 

 

 

 

রবিবার ছেলেকে প্রথমবার পরমব্রত সমাজমাধ্যমে লিখেছিলেন, "আমাদের প্রথম সন্তান পৃথিবীতে এসেছে, যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন।" এই লেখার সঙ্গে অভিনেতা দু'টি হাতের উপর ছোট্ট পায়ের ছবি ভাগ করে নিয়েছিলেন।‌ ওই পোস্টে ছেলেকে 'জুনিয়র' বলেও আদুরে ডাকনাম দিয়েছিলেন পরমব্রত।

 

 


প্রসঙ্গত, ২০২৩-এর নভেম্বরে গোপনে খুব কাছের কয়েকজন মানুষদের নিয়ে বাড়িতেই আইনি বিয়ে সারেন পরম-পিয়া। তবে বিয়ের আগে তাদের প্রেম নিয়ে দু'জনেই জানিয়েছেন, তাঁরা শুধুই ভাল বন্ধু। বিয়ের পরও অবশ্য বন্ধুত্ব অটুট, তবে পরিবারে এবার বন্ধুর সংখ্যা বাড়ল। পরম-পিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বহু টলি তারকা থেকে নেটিজেনরাও। ছোট্ট নিষাদের ছবি দেখে টলি তারকারাও তাকে ভালবাসা জানিয়েছেন। বাদ যাননি নেটিজেনরাও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া