শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ইতিহাসের মাইল ফলক রচনার শুভারম্ভ, মুক্তির প্রাক্কালে 'দেবী চৌধুরানী'কে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব সংবাদদাতা | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩ : ০৫Snigdha Dey

বহু প্রতীক্ষিত বাংলা ছবি 'দেবী চৌধুরানী'র মুক্তির প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবির কলাকুশলীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁর এই বার্তা ছবির টিমে এনে দিয়েছে এক নতুন উৎসাহ ও উদ্দীপনা। এই ছবি সারা দেশের দর্শকের সামনে এই ঐতিহাসিক কাহিনি তুলে ধরতে প্রস্তুত।

 

 

 

 

 

শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী' নির্মিত হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর উপন্যাস অবলম্বনে। ছবির কাহিনি ঘিরে রয়েছে এক অসাধারণ যাত্রা—কীভাবে প্রফুল্ল রূপান্তরিত হন সন্ন্যাসী বিদ্রোহের কিংবদন্তি নারী বিদ্রোহী নেত্রী দেবী চৌধুরানী হিসেবে।

 

 

 

 

ছবিতে ভবানীচরণ পাঠকের ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নাম ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, কিঞ্জল নন্দ, বিবৃতি চট্টোপাধ্যায় ও দর্শনা বণিক।

 

 

আরও পড়ুন: মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে স্নান করতে চেয়েছিলেন এই বলি নায়ক! সহ-অভিনেতার আবদার শুনে কী করেছিলেন অভিনেত্রী?

 

 

মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা যেন বিশেষ প্রেরণা হয়ে উঠেছে এই ছবির পুরো টিমের কাছে। ২৬শে সেপ্টেম্বর ২০২৫, সারা দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'দেবী চৌধুরানী'।

 

 

 

উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। চলতি বছর ১৩ অগস্ট টিজারটি প্রথম প্রকাশ পায় সমাজমাধ্যমে। মুক্তির পর থেকেই দর্শক মুগ্ধ হয়েছেন ছবির ভিজ্যুয়াল সৌন্দর্য, বিপ্লবী আবহ ও শক্তিশালী সংলাপে। সেই আবেগের রেশ পৌঁছে গিয়েছিল স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারে।

 

 

 

এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টাইমস স্কয়ারে টিজার উন্মোচিত হওয়াকে জীবনের এক বিশেষ মুহূর্ত বলে উল্লেখ করেছেন তাঁরা।

 

 

 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “স্বাধীনতা দিবসে দেবী চৌধুরানীর টিজার নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে প্রদর্শিত হওয়া নিঃসন্দেহে গর্বের মুহূর্ত। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের গল্পকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা আমাদের কাছে ঐতিহাসিক।”

 

 

 

 

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কথায়, “এটি আমাদের দলের কাছে অত্যন্ত আবেগঘন অভিজ্ঞতা। আমরা এক টুকরো ভুলে যাওয়া ইতিহাসকে ফিরিয়ে আনছি। আন্তর্জাতিক পরিসরে টিজার প্রদর্শিত হওয়া নিঃসন্দেহে গর্বের।”

 

 

 

 

বাংলা সিনেমার ইতিহাসে নতুন পালক যোগ করল ‘দেবী চৌধুরানী’। ইন্দো-ইউকে যৌথ প্রযোজনার এই ছবি খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে। ছবিটি যে শুধু বাঙালির নয়, গোটা বিশ্বের দর্শকের কাছে স্বাধীনতার আবেগ পৌঁছে দেবে, সেই আশা করছেন সংশ্লিষ্ট সকলেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া