শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ০২Rahul Majumder
বলিউডের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে বারবার। কখনও শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের কুখ্যাত ক্রুজ ড্রাগস মামলায় নেতৃত্ব, কখনও বিতর্কিত অভিযোগ। এবার ফের আলোচনার কেন্দ্রে প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) অফিসার সমীর ওয়াংখেড়ে।
তাঁর অভিযোগ—নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত সাত এপিসোডের ওয়েব সিরিজ “ব্যা**ডস অফ বলিউড ” তাঁকে এবং গোটা অ্যান্টি-ড্রাগ এজেন্সিকে কুৎসিতভাবে চিত্রিত করেছে। এই অভিযোগের ভিত্তিতে যে কাণ্ড এবার করলেন এনসিবি-র প্রাক্তন আধিকারিক তা দেখে চোখ কপালে তোলা থেকে হাসাহাসি শুরু হয়েছে নেটপাড়ায়।
ফের আরিয়ান খান-কে নিজের নিশানায় রাখলেন সমীর ওয়াংখেড়ে। ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টে মামলা ঠুকেছেন এই এনসিবি-র প্রাক্তন আধিকারিক। দাবি করেছেন ২ কোটি টাকা ক্ষতিপূরণ, সঙ্গে সিরিজটির বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা! তাঁর বক্তব্য—“এই সিরিজ ইচ্ছাকৃতভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য বানানো হয়েছে। এতে এনসিবি-সহ গোটা এন্টি-ড্রাগ এজেন্সির প্রতি জনমানসে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”
বিতর্কের সূত্রপাত ঠিক কথা থেকে? ব্যাডস অফ বলিউড সিরিজের প্রথম পর্বেই দেখা যায়—একজন চেঁচামেচি করা অফিসার, নিজেকে ‘ড্রাগ-বিরোধী যুদ্ধের সৈনিক’ বলে পরিচয় দিচ্ছেন। তিনি নাকি “এনসিজি”-র সঙ্গে যুক্ত, বলিউডের পার্টিতে ঢুকে অভিনেতাদের ড্রাগস সংস্কৃতি নিয়ে তোপ দাগছেন।কিন্তু আসল বিস্ফোরণ ঘটায় তাঁর লুক—সাদা শার্ট, কালো ট্রাউজার, হেয়ারস্টাইল—সবকিছুই নাকি ওয়াংখেড়ের হুবহু প্রতিরূপ।

এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা—এ কি তাহলে ওয়াংখেড়েকে নিশানা করেই তৈরি চরিত্র? যদিও নির্মাতারা এখনও পর্যন্ত সরাসরি কিছু স্বীকার করেননি।
মামলায় কাদের জড়ালেন ওয়াংখেড়ে?
তাঁর করা মানহানির মামলায় রয়েছেন—
নেটফ্লিক্স
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট (শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা সংস্থা),
এবং আরও কয়েকটি যুক্ত সংস্থা।
ওয়াংখেড়ের দাবি, এই সিরিজ “ভিত্তিহীন, ক্ষতিকারক ও কুৎসাপূর্ণ”।
দ্বিতীয় বিতর্ক: রণবীর কাপুরের দৃশ্য।
শুধু ওয়াংখেড়ে নন, সিরিজটির শেষ পর্বে রয়েছে আরও এক চরম বিতর্ক। অভিনেতা রণবীর কাপুরকে দেখা গেছে ই-সিগারেট ব্যবহার করতে, অথচ স্ক্রিনে আইনানুগ সতর্কীকরণ নেই। এবার তাতে ঝাঁপিয়েছে মানবাধিকার কমিশন। কমিশনের সদস্য প্রিয়ঙ্ক কানুনগো মুম্বই পুলিশ কমিশনারকে লিখিতভাবে জানিয়েছেন—রণবীর, নেটফ্লিক্স ও প্রযোজক সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি