শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৫৫Rahul Majumder
এইমুহূর্তে ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ও বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস ১৯’। সেই শোয়ের চলতি সপ্তাহে আসছে এক বড়সড় পরিবর্তন। শো–এর প্রধান আকর্ষণ সলমন খান থাকছেন না উইকএন্ড কা ভার-এর দুই পর্বে। কারণ—তাঁর শারীরিক চোট। সূত্রের খবর, নিজের আগামী ছবি ব্যাটেল অফ গল ওয়ান–এর সুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পান সলমন। সেই আঘাত এতটাই মারাত্মক যে, শুক্রবারের শুটিংয়ে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।
বলি তারকা সলমন খান মানেই ‘বিগ বস’-এর প্রাণ। তাঁর বিশেষ ভঙ্গিমা, কড়া প্রশ্ন আর হাস্যরস মেশানো সঞ্চালনা ছাড়া বিগ বসের ‘উইকএন্ড কা ভার’ ভাবাই যায় না। কিন্তু চলতি সপ্তাহে দর্শকরা পাচ্ছেন বড়সড় ধাক্কা। খবর, সলমন নিজের আসন্ন ছবি ‘ব্যাটেল অফ গলওয়ান’–এর শ্যুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন। চোট এতটাই গভীর যে এই সপ্তাহের শুটে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। ফলে বাধ্য হয়েই নির্মাতারা খুঁজেছেন বিকল্প।
জোর খবর, এই পরিস্থিতিতে বিগ বসের সঞ্চালকের আসনে বসতে চলেছেন বলিউডের বহুমুখী প্রতিভা ফারাহ খান। যদিও চ্যানেলের তরফে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে সূত্রের খবর, ফারাহ ইতিমধ্যেই শো-এর প্রস্তুতি নিচ্ছেন। দর্শকরা কেন উত্তেজিত, তার উত্তর মিলছে দুই সপ্তাহ আগেই। তখন ফারাহ খান অস্থায়ীভাবে বিগ বস–এর মঞ্চে দাঁড়িয়েছিলেন। তাঁর স্পষ্টভাষী, অকপট এবং বিন্দুমাত্র রাখঢাকহীন মন্তব্য প্রতিযোগীদের কাঁপিয়ে দিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে গিয়েছিল, নেটিজেনরা বলেছিলেন—“সলমনের পর কেবল ফারাহই পারেন বিগ বসের এই মঞ্চ জমিয়ে তুলতে।”

এ সপ্তাহে ঘরের সবচেয়ে বিতর্কিত নাম দু’টি—সঙ্গীত পরিচালক আমাল মালিক ও মডেল বাসির আলি। তাঁদের অশ্লীল ভাষা, আক্রমণাত্মক আচরণ নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রবল সমালোচনা। শো–এর অন্দরের এক সূত্রের দাবি, ফারাহ খান এই দুই প্রতিযোগীকে কড়া ভাষায় সাবধান করবেন। কারণ তিনি স্পষ্টভাষী—কারও ভুল হলে চোখে আঙুল দিয়ে তা দেখাতে তাঁর দ্বিধা নেই। দর্শকরা তাই অপেক্ষা করছেন, ফারাহর মুখোমুখি হলে আমাল–বাসির কীভাবে প্রতিক্রিয়া দেন!
বিগ বসের ঘরে উত্তেজনার পারদও তুঙ্গে। কারণ বাদ পড়ার মনোনয়নের তালিকায় রয়েছেন ছ’জন প্রতিযোগী! ‘বিগ বস ১৯’–এর বাদ পড়ার মনোনয়নের তালিকায় এবার ছ’জন প্রতিযোগীর নাম উঠেছে। বাড়ির ভেতর উত্তেজনার পারদ চরমে। কে কাকে টার্গেট করছে, কে কাকে বাঁচাতে চাইছে—এই টানাপড়েনেই সপ্তাহ কাটছে। এরই মাঝে ফারাহর প্রবেশ গোটা পর্বটাকে করে তুলতে পারে বিস্ফোরক। তাঁর মুখে যে ‘নির্ভেজাল সত্যি’ প্রতিযোগীদের শুনতে হবে, তাতে দর্শক নিশ্চিত আরও নাটক, আরও ঝামেলা-বিবাদ দেখতে পাবেন।
সলমন অনুপস্থিত হলেও তাই বিনোদনে ঘাটতি হবে না বলেই মনে করা হচ্ছে। সলমন খান হয়তো এবার মঞ্চে থাকছেন না, কিন্তু ফারাহ খান যে নিজের ছাপ রাখবেন, তা একপ্রকার নিশ্চিত। তাঁর খোলামেলা দৃষ্টিভঙ্গি, হাস্যরসের টাচ আর কঠিন প্রশ্নবাণ—সব মিলিয়ে এই ‘উইকএন্ড কা ভার’ যে দারুণ চর্চিত হতে চলেছে, তাতে কোনও সন্দেহ নেই।
বলিউডের সুপারস্টার আঘাতপ্রাপ্ত হয়ে যখন শো থেকে সরে দাঁড়ালেন, তখনই মাঠে নামছেন একেবারে অন্য ধাঁচের ফারাহ খান। দর্শকের চোখ এখন একটাই দিকে—সলমনের অনুপস্থিতি কি টের পাবেন তাঁরা? নাকি ফারাহই আবার নতুন রং ছড়িয়ে দেবেন বিগ বস-এর মঞ্চে?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি