শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Twinkle Khanna and Kajol s talk show opens with Aamir-Salman candidly discussing friendship breakups and dreams of fatherhood

বিনোদন | ‘আমার বাচ্চা হবেই, আর খুব শিগগিরই হবে’ আমিরকে পাশে বসিয়ে বড় ঘোষণা অবিবাহিত সলমনের! সন্তানের মা কে?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ০৮Rahul Majumder

টুইঙ্কল খান্না আর কাজল একসঙ্গে হাজির হচ্ছেন প্রাইম ভিডিওর টক শো ‘টু মাচ’ নিয়ে। বৃহস্পতিবারই মুক্তি পাচ্ছে এর প্রথম পর্ব। আর সেই শুরুর দিনেই দুই তারকা অতিথি—আমির খান আর সলমন খান। বলিউডে বহু বছর ধরে তাঁদের নিয়ে গল্পগুজবের শেষ নেই। একদিকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান, অন্যদিকে বলিউডের ‘ভাইজান’ সলমন খান। দু’জনের মধ্যে বন্ধুত্ব, প্রতিদ্বন্দ্বিতা, দূরত্ব–সবকিছু নিয়েই ভক্তদের আগ্রহ তুঙ্গে। আর সেই সব কৌতূহলের জবাব মিলল প্রাইম ভিডিওর ঝকঝকে নতুন টক শো ‘টু মাচ’-এর প্রথম পর্ব।

 

টুইঙ্কল খান্না আর কাজল একসঙ্গে সঞ্চালনার দায়িত্বে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রিমিয়ার হওয়া পর্বেই দেখা গেল দুই খান-কে একেবারে অকপট মেজাজে।সলমনকে নিয়ে যে তাঁর প্রাথমিকভাবে ভুল ধারণা ছিল, আমিরের অকপট স্বীকারোক্তি। শো–তে বসে আমির খান নিজের মনের দরজা খুলে দিলেন। জানালেন, রীনা দত্তর সঙ্গে বিচ্ছেদের সময়ই আসলে তিনি প্রথম সলমনের কাছাকাছি আসেন। ‘আন্দাজ আপনা আপনা’–এর শুটিংয়ের সময় সালমানের সময়ানুবর্তিতা না মানা নিয়ে তাঁর প্রচুর ক্ষোভ ছিল।

 

 

আমিরের স্বীকারোক্তি— “শুরুতে সলমনকে খানিক অপছন্দ-ই করতাম। আন্দাজ আপনা আপনা–এর সময় ও ঠিক সময়ে আসত না, আমরা সমস্যায় পড়তাম। আমি তখন অনেক কড়া মেজাজের ছিলাম।” পাশ থেকে সলমন বলে ওঠেন, “আরে, তখন আমি দিনে তিনটে শিফটে কাজ করতাম। বড় জোর ঘন্টা পাঁচেক ঘুমোনোর সময় পেতাম। আমার হাতে তখন গোটা ১৫ ছবি আর  ওই একটাই ছবি। তার উপর টেকের আগে এই ব্যাটা এত মহড়া দিত সেসব দৃশ্যের, বিরক্ত লাগত, তাই একটু ঘুমিয়ে নিতাম আর শুটিংয়ের একদম আগে সেটে হাজির হতাম।” সলমনের মুখে এহেন কথা শুনে একচোট হেসে নেন আমির। তারপর অবশ্য ফের মুখ খোলেন — “কিন্তু রীনার সঙ্গে বিচ্ছেদের সময় সলমন আমার বাড়িতে রাতে খেতে এল, আর সেখান থেকেই আমাদের বন্ধুত্ব দারুণ জমে ওঠে।”

 


অন্যদিকে সলমন খানও এই পর্বে থাকলেন একেবারে খোলামেলা। নিজের সব সম্পর্ক, ব্যর্থতা আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আলোচনা করলেন। নিজের সম্পর্ক ভাঙনের গল্প তুলে ধরে বললেন— “যখন একজন সঙ্গী অন্যজনের চেয়ে দ্রুত এগোয়, তখনই দূরত্ব তৈরি হয়। নিরাপত্তাহীনতা ঢুকে পড়ে সম্পর্কে। তাই দু’জনকে সমানভাবে বেড়ে উঠতে হয়। আর যদি না মেলে, তবে সেটা হয় না। দোষ থাকলে সেটা আমার।”

 

শুধু অতীত নয়, ভবিষ্যতের ইচ্ছেও জানালেন ‘ভাইজান’। স্পষ্ট ভাষায় বললেন— “আমার বাচ্চা হবেই, আর খুব শিগগিরই! সন্তান আমার হবেই।”

শো-এর ঝলকের পরতে পরতে উঠে এল দুই সঞ্চালিকা টুইঙ্কল–কাজলের রসায়ন। শুধু অতিথিদের অকপট স্বীকারোক্তিই নয়, শো–তে টুইঙ্কল আর কাজলের স্বতঃস্ফূর্ত রসায়নও নজর কাড়ছে দর্শকদের। তাঁদের সপ্রতিভ প্রশ্নে অতিথিরা হয়ে উঠছেন আরও সহজ, আরও খোলামেলা।তাই শোয়ের প্রথম পর্বে দুই খান তারকার ব্যাক্তিগত জীবনের এতসব না-শোনা খোলাসা দর্শকদের নিঃসন্দেহে বেঁধে রাখবে।

কবে, কোথায় দেখা যাবে ‘টু মাচ’ ? প্রথম পর্ব মুক্তি পেয়েছে ২৫ সেপ্টেম্বর প্রাইম ভিডিওয়। এরপর থেকে প্রতি বৃহস্পতিবারই আসবে নতুন পর্ব।বলিউডের দুই মহাতারকার এমন অকপট কথোপকথন খুব কমই শোনা যায়। তাই ‘টু মাচ’–এর প্রথম পর্ব ইতিমধ্যেই দর্শকদের মধ্যে চরম আগ্রহ তৈরি করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া