শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা মুম্বই | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৩০Sanchari Kar
টুইঙ্কল খান্না এবং কাজলের চ্যাট শো ‘টু মাচ’–এর একটি পর্বে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন আমির খান। জানিয়েছেন, প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি যে কঠিন সময়টা পার করেছেন, তা সহজ ছিল না মোটেই। তিনি জানান, প্রায় চার বছর সময় লেগেছিল নিজের মনকে সেই বিচ্ছেদের আঘাত থেকে পুনরায় স্থিতিশীল করতে। রীনার পর কিরণের সঙ্গে ঘর বাঁধেন আমির। কিন্তু শেষমেশ সেই সম্পর্কও ভেঙে যায়। ২০২১ সালে বিচ্ছেদঘোষণা করেন তাঁরা। দু’বার বিচ্ছেদ মানসিক ভাবে ভেঙে দেয় আমিরকে। সেই অভিজ্ঞতাকে ‘ট্রম্যাটিক’ বলে বর্ণনা করেছেন তিনি।
শোয়ে তাঁর রোমান্টিক অভিজ্ঞতা নিয়ে আলোচনা করার সময় টুইঙ্কল বলেন, “আমরা (টুইঙ্কল এবং অক্ষয়) অনেক দিন ধরে একসঙ্গে আছি, আর এখন আমরা তোমার জীবনের নতুন অধ্যায়ের মাধ্যমে নতুন করে সব কিছুর আমেজ উপভোগ করছি। ৬০ বছর বয়সেও তোমার রোম্যান্স এখনও ফুটছে।”
আমির বলেন, “এটি নিয়ে দু’টি দৃষ্টিভঙ্গি আছে। তোমরা কেউ আমার মতো ট্রম্যাটিক ব্রেকআপের মুখোমুখি হয়নি। আমি রীনা এবং কিরণের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলাম। ঠিক বলতে গেলে, ‘ছিলাম’ বলা সঠিক নয়। আমি এখনও রীনা এবং কিরণের সঙ্গে খুব ঘনিষ্ঠ। যখন তুমি কারও সঙ্গে এত দীর্ঘ সময়—যেমন ১৬ বছর জীবন কাটাও, তখন এমনই হয়… রীনা এবং আমি একসঙ্গে বড় হয়েছি।”
তিনি আরও যোগ করেন, “যখন কোনও সম্পর্কের জন্য অনেক কিছু তুমি সহ্য করো এবং তা সফল হয় না, তা খুব কষ্ট দেয়। সেই থেকে নিজেকে সুস্থ করতে সময় লাগে। আমার চার বছর লেগেছিল পুনরায় এগোতে। এটা এমন একটা অভিজ্ঞতা, যা তোমরা কেউ মোকাবিলা করোনি।”
দু’বার বিয়ে করেন আমির খান। ১৯৮৬ সালে রীনা দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ বন নায়ক। তাঁদের দুই সন্তান জুনেদ এবং ইরা। ২০০২ সালে তাঁরা আলাদা হয়ে যান। এরপর ২০০৫ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা। তাঁদের একটি ছেলে—আজাদ। ২০২১ সালে আমির এবং কিরণ তাদের বিচ্ছেদের ঘোষণা করেন। তবে তাঁরা এখনও সন্তানকে যৌথভাবে লালন-পালন করছেন। দুই স্ত্রীর সঙ্গেই এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির। কন্যা ইরার বিয়েতে দুই প্রাক্তন স্ত্রীকে নিয়েই আনন্দে মেতে উঠেছিলেন অভিনেতা।
নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে সবার সামনে নিয়ে এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে বিয়ে প্রসঙ্গে আমির বলেন, “আমরা যে সম্পর্কে আছি, তা তো সবাই মোটামুটি এখন জানেই। একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা আমাদের এক করে দিয়েছে। বিয়ে তো একটা নিয়ম মাত্র। মনে মনে বিশ্বাস করি, গৌরী ও আমি এখন বিবাহিত। তাই ভবিষ্যতে আমাদের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেব কিনা, তা নিয়ে এখনও ভাবিনি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি