শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: সংসার ভাঙবেন না! কাকে ধমক রাখির? ঠোঁটে সিগারেট! ছবি ছড়াতেই ইরাকে তোপ

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ জানুয়ারী ২০২৪ ১২ : ৩৬
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

শাশুড়িকে ধমক!
অঙ্কিতা লোখান্ডের শাশুড়িকে ধমকালেন রাখি সাওয়ন্ত। এক ভিডিও বার্তায় সাফ বললেন, ‘‘বৌমাও কারও মেয়ে। এভাবে প্রকাশ্যে তাঁকে অপমান করবেন না। ঘর ভাঙবেন না। শুধুই ছেলের হয়ে বলবেন না। ভিকি-অঙ্কিতাকে শান্তিতে সংসার করতে দিন। দয়া করে কাবাবে হাড্ডি হবেন না।’’ তাঁর এও ভর্ৎসনা, তিনি ভিকির বাড়িতে গিয়েছিলেন। তখন তিনি তাঁর মায়ের মুখোমুখি হয়েছিলেন। মনে হয়েছিল, যেন দেবী! আজ তাঁর এত পরিবর্তন থেকে খুব খারাপ লাগছে তাঁর। 

সিগারেট থেকেই কটাক্ষ
ধুমধাম করে সপ্তাহ দুই ধরে বিয়ে সারলেন। সমস্ত নিয়ম, ধর্ম, আচারবিধি মেনে। বাবাও একমাত্র মেয়ের এই সাধে সমর্থন যুগিয়েছেন। ইরা খান তাই ভেবেছিলেন, তাঁর বোধহয় সাতখুন মাপ। কিন্তু হল কই? বিয়ের আগে তোলা কিছু ছবি আমির খানের মেয়ে প্রকাশ্যে এনেছেন। কোথাও তিনি শরীরচর্চায় মগ্ন। কখনও বন্ধুদের সঙ্গে উদযাপনের মেজাজে। একটি বিউটি পার্লারের ছবি। চুলে কালার করছেন তিনি। ঠোঁটে সিগারেট! দেখেই চোখ কপালে অনুরাগীদের। এভাবে প্রকাশ্যে সিগারেট নিয়ে ছবি। নেট ব্যবহারকারীদের একাংশের ক্ষোভ, এভাবেই ধূমপানকে সমর্থন জানালেন আমির-কন্যা।

গেরোয় ‘অ্যানিমেল’
একদিকে হাজার কোটির ক্লাবে ‘অ্যানিমেল’। অন্য দিকে, ছবির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে আদালতের দ্বারস্থ সিনে ১ স্টুডিও। সংস্থার পক্ষ থেকে আদালতে আইনজীবী অমিত সিব্বাল আবেদন জানিয়েছেন, ছবিমুক্তির এখনও ৭০ দিন কাটেনি। তার আগে মুনাফা ভাগাভাগির বার্তা পাঠানো হয়েছে সিনে ১ স্টুডিও। এই প্রসঙ্গে তাঁর আরও বক্তব্য, চার বছর ধরে আর্থিক লেনদেন নিয়ে মাথা ঘামায়নি সংস্থা। কারণ, টি সিরিজ কোনও সমস্যা করেনি। এবং বখরার সমবণ্টনে স্বীকৃতি দিয়েছিল। তাই বিশ্বাসের উপরে নির্ভর করে সিনে ১ স্টুডিও বিনা অনুমতিতে ছবিমুক্তির বিষয়ে কোনও আপত্তি জানায়নি। কিন্তু এই ছবির ক্ষেত্রে সেই চুক্তিভঙ্গ হওয়ায় সংস্থা আইনের পথে হাঁটতে বাধ্য হচ্ছে।

সানি-ববি রামায়ণে, লারা কৈকেয়ী!
নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ মার্চ মাসেই শুটিং ফ্লোরে যাচ্ছে। খবর, ছবিতে সানি-ববি দেওল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছে। কোন ভূমিকায় তাঁদের দেখা যাবে? জানা যাচ্ছে, পরিচালক সানিকে হনুমান এবং ববিকে কুম্ভকর্ণের ভূমিকায় নিতে চলেছেন। একই ভাবে তিনি বেছেছেন লারা দত্তকেও। লারাকে দশরথের তৃতীয় স্ত্রী কৈকেয়ীর চরিত্রে দেখা যাবে। রাম-সীতা যথাক্রমে রণবীর কাপুর-সাঁই পল্লবী।

একতা-বিক্রান্ত জোট
বিধুবিনোদ চোপড়ার ‘টুয়েলভথ ফেল’ সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে বিক্রান্ত মেসিকে। তাই আগামী কাজের বেলায় তিনি আরও বেশি মনোযোগী। শোনা যাচ্ছে, একতা কাপুর রাজনৈতিক থ্রিলার আনতে চলেছেন। পটভূমিকায় সাল ২০০০-এর এক মর্মান্তিক সত্য ঘটনা। যা অনেক দিন ধরে ভেবেও তাকে পর্দায় তুলে ধরার সাহস পাচ্ছিলেন না একতা। অবশেষে ২৩ বছর পরে সেই সত্যি পর্দায় ফুটে উঠতে চলেছে। পরিচালনায় রঞ্জন চন্দেল। সেখানেই মুখ্য ভূমিকায় দেখা যাবে বিক্রান্তকে। থ্রিলারের নাম এখনও ঠিক হয়নি।



  














  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া