শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | জটিল রোগে যন্ত্রণায় কাতর সলমন! বাদশার চোখে গুরুতর আঘাত, রইল বলিউডের হালহকিকত

সংবাদ সংস্থা মুম্বই | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ২০Sanchari Kar

টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

বিক্রান্তের ‘দোস্তানা’

বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি এবার নতুন অবতারে হাজির হতে চলেছেন ‘দোস্তানা ২’র মাধ্যমে। সম্প্রতি তিনি এই ছবিতে নিজের ভূমিকার কথা নিশ্চিত করেছেন। এই ছবির মাধ্যমেই তিনি প্রথমবার ধর্ম প্রোডাকশনের সঙ্গে কাজ করতে চলেছেন। ‘দোস্তানা ২’র মূল কাস্টে ছিলেন কার্তিক আরিয়ান, জাহ্নবী কাপুর এবং  লক্ষ্ম্য লালওয়ানি। যিনি এই ছবির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছিলেন। তবে পরে পুরো কাস্ট পরিবর্তন করা হয়। ছবিতে এখন অভিনয় করবেন বিক্রান্ত এবং লক্ষ্ম্য।

এক সাক্ষাৎকারে বিক্রান্ত তাঁর ভূমিকার কথা নিশ্চিত করে জানান, এই ছবিতে দর্শকরা তাঁকে একেবারেই নতুন রূপে দেখতে পাবেন। বিক্রান্ত বলেন,
“খুব শিগগিরই আমায় ওই ভূমিকায় দেখতে পাবেন। আমার মনে হয় খবরটা ইতিমধ্যেই বাইরে চলে এসেছে। আমি জানি না কেন এ নিয়ে এত দিন কথা বলিনি। হ্যাঁ, আমি দোস্তানা ২ করছি। এটাই আমার প্রথম ধর্ম প্রোডাকশনসের সিনেমা।”

তিনি আরও জানান, ছবিতে তাঁর জন্য একেবারেই ভিন্ন অবতার অপেক্ষা করছে। বিক্রান্তের কথায়, “ওই ছবিতে আমায় দারুণ সব ডিজাইনার পোশাক পরতে দেখা যাবে। করণ (জোহর) স্যার নিশ্চিত করবেন যাতে আমি সুন্দর পোশাক পরি আর সেই ফ্যান্সি সানগ্লাসগুলোও পরি। শুটিং হবে ইউরোপের কোথাও।”

সলমনের যন্ত্রণা

বলিউড সুপারস্টার সলমন খান সম্প্রতি আমির খানের সঙ্গে উপস্থিত হয়েছিলেন টুইঙ্কল খান্না এবং কাজলের নতুন চ্যাট শো ‘টু মাচ’-এর প্রথম পর্বে। সেখানেই তিনি জানালেন, ‘পার্টনার’ ছবির শুটিং চলাকালীন প্রথমবার তিনি ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ভয়াবহ যন্ত্রণার সম্মুখীন হয়েছিলেন।

হোস্ট টুইঙ্কল এবং কাজলের সঙ্গে আলাপচারিতায় সলমন বলেন, “এটার সঙ্গে বাঁচতে শিখতে হয়। অনেকেই বাইপাস সার্জারি, হার্টের অসুখ বা আরও অনেক কিছুর সঙ্গে বেঁচে আছেন। আমার যখন ট্রাইজেমিনাল নিউরোলজিয়া হয়েছিল, তখন ব্যথাটা এতটাই অসহনীয় ছিল যে, সেটা নিজের সবচেয়ে বড় শত্রুর জন্যও কামনা করব না। টানা সাড়ে সাত বছর এই কষ্ট আমাকে ভোগ করতে হয়েছে। প্রতি চার-পাঁচ মিনিট অন্তর হঠাৎ ব্যথা শুরু হতো, কথা বলার সময়ও হত। জলখাবার খেতে প্রায় দেড় ঘণ্টা লেগে যেত, তারপর সরাসরি রাতের খাবারে চলে যেতাম। একটা সাধারণ অমলেট খেতেও আমাকে নিজেকে জোর করতে হত, ব্যথা সহ্য করতে হত, যাতে কোনও ভাবে খাওয়াটা শেষ করা যায়।”

আহত বাদশা

র‍্যাপার এবং গায়ক বাদশা সম্প্রতি একাধিক ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তাঁর চোখে আঘাত লেগেছে। তবে এই আঘাতের সঠিক কারণ তিনি প্রকাশ করেননি। প্রতিবেদনে বলা হয়েছে যে, তাঁর বাম চোখে কর্নিয়ার অ্যাব্রেশন-এর চিকিৎসা করা হয়েছে।
জানা গিয়েছে, বাদশাহর প্রথম আঘাত পান তাঁর উত্তর আমেরিকা ট্যুরের শেষ পর্যায়ে। শেষ অনুষ্ঠানে পারফর্মেন্সের শুরুতেই কিছু একটা তাঁর চোখে চলে যায়, যা তাঁকে অস্বস্তিতে ফেলে। তবুও তিনি পুরো অনুষ্ঠান শেষ করেন।

সূত্রটি আরও জানিয়েছে, “যে ভারতীয় ডাক্তারকে তিনি দেখিয়েছেন, তিনি বুঝতে পেরেছিলেন কিছু সমস্যা আছে। পরে এটি কর্নিয়ার অ্যাব্রেশন ধরা পড়ে এবং তিনি নিয়মিত অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করিয়েছেন। চিকিৎসক তাঁকে পাঁচ দিন চোখে প্যাচ পরে রাখার পরামর্শ দিয়েছেন।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া