শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'সোহাগে আদরে' ফিরছেন অরুণিমা! কোন চ্যানেলে নতুন নায়কের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী?

স্নিগ্ধা দে | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৪ : ১০Snigdha Dey

নিত্য নতুন গল্পের ভিড়ে ফিকে হয়ে যাচ্ছে সমাজচিত্র। পারিবারিক কূটকাচালি নিয়েই এগোয় এখন ধারাবাহিকের গল্প। বহু বিবাহের রেশ টেনে এনে জায়গা করে নেয় সাংসারিক অশান্তির কাহিনিও। তবে এবার দর্শকের নজর কাড়তে আসছে এক অন্যরকম গল্প। নাম 'সোহাগে আদরে'। নিবেদনে সান বাংলা। 

 

 

 

 

এই গল্পটি সোহাগ নামে এক নিঃস্বার্থ তরুণীর জীবনকে ঘিরে, যার জীবন অপ্রত্যাশিতভাবে মোড় নেয় যখন তাকে জোর করে সূর্যের সাথে বিয়ে দেওয়া হয়। সূর্য একজন ব্যবসায়ী যার মায়ের প্রতি গভীর ক্ষোভ রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এগোয় তাদের প্রেম। এদিকে শুরু হয় পারিবারিক দ্বন্দ্বও। 

 

 

 

সোহাগের পবিত্র হৃদয় এবং যত্নশীল স্বভাব তাকে তার পরিবারের স্তম্ভ করে তোলে, যার জন্য সে যে কোনওকিছু করতে প্রস্তুত। সূর্য একটি জটিল চরিত্র—মূলত তার একটা বেদনাদায়ক অতীত রয়েছে। বিশেষ করে তার মায়ের সঙ্গে তার টানাপোড়েনের কারণে। কী হবে সোহাগ ও সূর্যের ভবিষ্যৎ? সেই উত্তর দিতে আসছে এই মেগা।

 

 

 

'সোহাগে আদরে' ধারাবাহিকে অভিনেত্রী অরুণিমা হালদার 'সোহাগ'-এর ভূমিকায় অভিনয় করেছেন। এবং 'সূর্য'র চরিত্রে শুভরঞ্জন মুখোপাধ্যায়।

 

 

অরুণিমাকে দর্শক এর আগে 'কাছে আয় সই', 'মন দিতে চাই', 'কাজল নদীর জলে'র মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখেছেন। এছাড়াও 'বেলাশেষে', 'বেলাশুরু'র মতো ছবিতে ও ওয়েব সিরিজেও নজর কেড়েছেন অরুণিমা। 

 

 

 

আজকাল ডট ইন-কে অরুণিমা নতুন এই চরিত্র নিয়ে বলেন, "সোহাগ নামের সঙ্গে এই চরিত্রটির খুব মিল রয়েছে। এই মেয়েটি খুব তাড়াতাড়ি অন্যকে আপন করে নিতে পারে। পরিবারের জন্য স্বার্থ ত্যাগ অনেকেই করেন, তবে সোহাগ নিজের কথা প্রায় ভুলে গিয়ে শুধুমাত্র পরিবারের জন্য দিন যাপন করে। তবে এই মেয়েটির মধ্যে প্রতিবাদী সত্তাও রয়েছে। কেমন হবে সোহাগের জার্নি, তা দেখার জন্য তো অবশ্যই এই ধারাবাহিক দেখতে হবে।"

 

 

আরও পড়ুন: Exclusive: সহ-অভিনেত্রীর ফ্যান পেজের সঙ্গে রেষারেষি! চলছে ব্যক্তিগত আক্রমণও? সত্যিটা সামনে এনে কী বললেন নন্দিনী দত্ত?

 

 

এতদিন অরুণিমাকে পর্দায় দারুণ ভালবাসা দিয়েছেন দর্শক। এবার নতুন নায়কের সঙ্গে তাঁর কেমিস্ট্রি কতটা মন জয় করতে পারবে দর্শকের সেটাই দেখার। খুব তাড়াতাড়ি সান বাংলার পর্দায় সম্প্রচারিত হতে চলেছে এই মেগা‌। ইতিমধ্যেই চলছে শুটিং।তবে এই মুহূর্তে সম্প্রচারের দিনক্ষণ সামনে আসেনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া