বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: টালিগঞ্জ টেকনিশিয়ানদের একাংশের কর্মবিরতি? আমরা আলোচনায় বসছি: স্বরূপ বিশ্বাস

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ জানুয়ারী ২০২৪ ১১ : ৫২
সপ্তাহের দ্বিতীয় দিনেই টালিগঞ্জ স্টুডিওপাড়ায় কর্মবিরতির ডাক! টেকনিশিয়ানদের একটি বিভাগ ইলেকট্রিশিয়াদের নিয়ে গঠিত। ২৩ জানুয়ারি গিল্ডের পরিচালন সমিতির নির্বাচন। গুঞ্জন, সেই বিভাগের নাকি অভিযোগ, নির্বাচনে মনোনয়ন জমা না দিতে দেওয়া এবং নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার প্রতিবাদে এই কর্মবিরতি। এতেই নাকি কেজো দিনে শুটিং পাড়ায় আংশিক স্তব্ধতা। বন্ধ একাধিক ছবি এবং ধারাবাহিকের শুটিং। এও গুঞ্জন, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘আমার বস’-এর শুটিংও নাকি এই কর্মবিরতিতে থমকে! আজকাল ডট ইনের তরফ থেকে উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে প্রযোজনা সংস্থা জানিয়েছে, খবরটি সম্পূর্ণ মিথ্যে। শুট জোরকদমেই চলছে।

প্রকৃত ঘটনা কী? জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল টেকনিশিয়ান গিল্ডের প্রথম সারির কর্তাব্যক্তির সঙ্গে। নামপ্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি যদিও বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, তেমন গুরুত্বপূর্ণ কিচ্ছু ঘটেনি। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির হুমকিতে সমস্যা বাঁধে ইলেকট্রিশিয়ানদের সঙ্গে। তার থেকে বচসা এবং বিপত্তি। আলোচনায় ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তবে কর্মবিরতির খবর একেবারেই ভুয়ো। সব কাজ স্বাভাবিক চলছে। কোনও শুট বন্ধ নেই।

আজকাল ডট ইন কথা বলেছিল ফেডারেশনের প্রধান স্বরূপ বিশ্বাসের সঙ্গেও। তিনি গতকাল গঙ্গাসাগর মেলায় ছিলেন। গত রাতেই তাঁর কাছে খবর পৌঁছোয়। তিনি জানান, মঙ্গলবার ফিরে বিষয়টি দেখছেন। আজকাল ডট ইনকে তিনি বলেন, ‘‘এটি গিল্ডের এক অংশের সমস্যা। ফেডারেশন এর সঙ্গে কোনও ভাবেই যুক্ত নয়। তবে সংগঠনের নজরে যখন ব্যাপারটা এসেছে তখন আমরা অবশ্যই আলোচনায় বসব।’’ তাঁর এও মত, আশা, আলোচনার মাধ্যমেই সমাধানের রাস্তা বেরিয়ে আসবে।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া