শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | কুণাল ঘোষের বায়োপিকে মূল চরিত্রে রাহুল? কী বললেন অভিনেতা

সঞ্চারী কর | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৫১Sanchari Kar

কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। বঙ্গরাজনীতির অন্যতম বর্ণিল ব্যক্তিত্বও বটে। তাঁর জীবনে ঘটনার ঘনঘটা। বিতর্ক সর্বক্ষণের সঙ্গী। এহেন মানুষকে কেন্দ্র যদি জীবনীচিত্র তৈরি হয়, নিজের ভূমিকায় কাকে দেখতে চাইবেন তিনি? প্রশ্ন রেখেছিল আজকাল ডট ইন। উত্তরে কুণাল স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর ইচ্ছা, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় যেন বড়পর্দায় জীবন্ত করে তোলেন তাঁর চরিত্রকে। তৃণমূল নেতা বলেন, “ওর (রাহুল) অভিনয় আমার খুবই পছন্দ। আমার বায়োপিক তৈরি হলে ও যদি, আমার চরিত্রে অভিনয় করে, আমার খুব ভাল লাগবে।”

কুণালের এহেন মন্তব্যে যারপরনাই আনন্দিত রাহুল। বাস্তবে দু’জনের রাজনৈতিক মতাদর্শের আকাশ–পাতাল ফারাক হলেও, তৃণমূল নেতার চরিত্র বড়পর্দায় ফুটিয়ে তুলতে কোনও আপত্তিই নেই বলেই জানিয়েছেন অভিনেতা। আজকাল ডট ইন-কে রাহুল বলেন, “শিল্পী হিসাবে আমার কাছে অত্যন্ত সম্মানের। আপনাদের কাছ থেকে বিষয়টি শুনে আমার দিনটা ভাল হয়ে গেল।”

কুণালের জীবনের নানা অধ্যায় সম্পর্কে যথেষ্ট অবগত রাহুল। বাংলার রাজনীতির মঞ্চে কুণালের মতো চরিত্র সত্যিই বিরল—সেই কথাও স্বীকার করেছেন অভিনেতা। তাঁর কথায়, “ওঁর একটা বৈচিত্রময় জীবন আছে। একটা দীর্ঘ সফল সাংবাদিক জীবনও আছে। তিনি যে এত গুণী অভিনেতা থাকা সত্ত্বেও আমাকে বেছে নিয়েছেন, এটা শুনেই আমার দিনটা ভাল হয়ে গেল।”

খ্যাতির পাশাপাশি একের পর এক বিতর্কও ঘিরে থেকেছে কুণালকে। কখনও বিরোধী শিবিরের নেতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, কখনও বা অভিনয়ে হাতেখড়ির খবর—সব সময়ই তিনি থেকেছেন শিরোনামে। এমন বহুমাত্রিক ব্যক্তিত্বকে পর্দায় রূপ দেওয়া কি একজন অভিনেতার কাছে চ্যালেঞ্জিং? বা কোথাও কোনও ঝুঁকি বা সমস্যা আছে বলে মনে হয়? রাহুলের সহজ উত্তর, “একেবারেই সমস্যার নয়। তা হলে একজন অভিনেতা দিল্লি ক্রাইমস নামক সিরিজের প্রথম সিজনে নির্ভয়ার ধর্ষকের ভূমিকায় অভিনয় করতে পারলে, কুণালদা তো অতি সফল একজন সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। আমার কাছে তাঁর চরিত্রে অভিনয় করা একেবারেই সমস্যাজনক নয়। বেন কিংসলেকে যে গান্ধীজির মতো হতেই হবে, এমন কোনও কথা নেই। তাই কুণালদার চরিত্রে অভিনয় করতে পারলেও আমার খুবই ভাল লাগবে।”

রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও কুণালের আহ্বানে সাড়া দিতে দ্বিধা করেননি রাহুল। তাঁর শিল্পীসত্তা বরং তাগিদ দেয়, কুণালের মতো এক বর্ণময় ব্যক্তিত্বকে পর্দায় নতুন করে জীবন্ত করে তুলতে। তবে এ কেবল সম্ভাবনার ইঙ্গিত—আসলে এমনটা আদৌ ঘটবে কি না, তার জবাব দেবে সময়ই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া