শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ২৯Rahul Majumder
বলিউডের 'বাদশা' শাহরুখ খানের ছেলে হয়েও অভিনয়ের জগতে পা রাখলেন না আরিয়ান খান। বরং বেছে নিলেন ক্যামেরার পেছনের আসন—একজন পরিচালক হিসেবে। তাঁর প্রথম প্রজেক্ট ‘দ্য ব্যাডস অফ বলিউড’ মুক্তি পেয়েই ঝড় তুলেছে সমালোচক এবং দর্শক মহলে। ২৮ বছরের তরুণ এই নির্মাতার ঝলক দেখে অনেকেই প্রশংসায় ভরালেও, নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন— “আদৌ কি আরিয়ান খান নিজে এই এতবড় প্রজেক্ট পরিচালনা করেছেন?” আবার কারও কারও এও প্রশ্ন, “আরিয়ানের পক্ষে কি একাই এত বড় প্রজেক্ট সামলানো সম্ভব?”
শোনামাত্রই ‘ঘোস্ট ডিরেক্টর’ তত্ত্ব উড়িয়ে দিলেন সিরিজের অন্যতম প্রধান অভিনেত্রী অন্যা সিং। শো–এর অন্যতম অভিনেত্রী অন্যা সিং কিন্তু একেবারেই পাত্তা দিচ্ছেন না এসব সন্দেহকে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন— “মানুষ সবসময় অন্যকে নিচে নামানোর সুযোগ খোঁজে। আসলে, মানুষ সবসময় কাউকে টেনে নামানোর সুযোগ খোঁজে। আরিয়ানকে নিয়ে যে সব কথা হচ্ছে, তার কোনও ভিত্তি নেই। এই প্রজেক্টে ও যতখানি মন দিয়েছে, ততটাই কৃতিত্ব ওর প্রাপ্য। কিন্তু আরিয়ানকে নিয়ে যা বলা হচ্ছে, তা সত্যি নয়। সকাল ৭টা থেকে রাত ১১টা—একটানা অক্লান্ত পরিশ্রম করেছে সে। হাসিখুশি, ঠান্ডা মাথা আর অবিশ্বাস্য এনার্জি নিয়ে কাজ করেছে।”
অন্যার কথায়, আরিয়ান চাইলে অভিজ্ঞ টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করতে পারতেন, কিন্তু তিনি ইচ্ছে করে তরুণ লেখক ও সিনেমাটোগ্রাফারদের নিয়ে নিজের ভিশনকেই সামনে রেখেছেন। “এত সাহসী পদক্ষেপ খুব কমই নেয়। সমালোচনার ঝড় আসবে জেনেও নিজের লক্ষ্য থেকে এক ইঞ্চি নড়েনি আরিয়ান। এজন্যই আমি ওকে ভীষণ শ্রদ্ধা করি,” বলেন অন্যা।
তবে সিরিজের চমকপ্রদ ক্লাইম্যাক্স গোপন রেখেছিলেন আরিয়ান। কারণ সবচেয়ে আলোড়ন ফেলেছে সিরিজের ক্লাইম্যাক্স। চমকে দেওয়া টুইস্ট নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই তুমুল আলোচনা চলছে। কিন্তু জানেন কি, এমনকী কাস্টের বেশিরভাগ সদস্যও শুটিংয়ের দিন পর্যন্ত জানতেন না ফাইনাল টুইস্ট কী!
অন্যা জানান—“আমরা কখনও চিত্রনাট্যে ক্লাইম্যাক্স পড়িনি। শুটিংয়ের দিন সকালে আমাদের শুধু শোনানো হয়েছিল। মাসের পর মাস আমরা কিছুই জানতাম না। হয়তো ববি স্যার, মোনা ম্যাম আর মনোজ স্যার ছাড়া আর কেউ পুরো গল্প জানতেন না। আমাদের শাহরুখ স্যারের ভ্যানে নিয়ে যাওয়া হয়েছিল। সবাই আন্দাজ করছিলাম, কিন্তু কিছুই ধরতে পারিনি। আরিয়ানের ক্ষেত্রে আপনি কখনোই আগেভাগে বুঝতে পারবেন না কী আসছে!”
ওয়েব সিরিজটিতে অন্যান্যের পাশাপাশি অভিনয় করেছেন ববি দেওল, মোনা সিং, মনোজ পাহওয়া, রাজত বেদি, গৌতমী কাপুর, মনীশ চৌধুরী। শুধু তাই নয়, বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বলিউডের মহাতারকারা—শাহরুখ খান, সলমন খান, আমির খান, করণ জোহর, রণবীর কাপুর, রণবীর সিং প্রমুখ।
নেটফ্লিক্সে স্ট্রিমিং হওয়া এই শো এখন বলিউড মহলে সবচেয়ে আলোচিত কনটেন্ট, আরিয়ান খানের প্রথম ডিরেক্টোরিয়াল ভেঞ্চারকেই করে তুলেছে একটি দুর্দান্ত শুরু।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি