শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৩৭Sanchari Kar
ফের পর্দায় আসছেন কোয়েল মল্লিক। দর্শকদের উপহার দেবেন নতুন ছবি। নাম ‘স্বার্থপর’। তৃতীয়ায় মুক্তি পেল মোশন পোস্টার। ভাই-বোনের সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত হবে গল্প। প্রথম ঝলক থেকেই তা স্পষ্ট।
কোয়েলকে দেখা গেল একেবারে আটপৌরে সাজে। তাঁর পরনে লাল পাড় ঘিয়ে শাড়ি। দু’হাতে জ্বলজ্বল করছে লাল পলা। আভাস মিলছে, নায়িকার চরিত্রটি পর্দায় ধরা দেবে নিখাদ ঘরোয়া চালে। ছবিতে কোয়েলের দাদার চরিত্রে থাকছেন কৌশিক সেন। পোস্টারে দেখা যাচ্ছে, দাদার কপালে পরম স্নেহে ফোঁটা দিচ্ছে বোন। আর আবহে কোয়েলের কণ্ঠস্বরে ভেসে আসছে, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/যমের দুয়ারে পড়ল কাঁটা’। ছবিটি পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু। গল্প লিখেছেন সন্দীপ ভট্টাচার্য। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস।
বিগত কয়েক বছরে রহস্যধর্মী ছবির হাত ধরেই পর্দায় এসেছেন কোয়েল। গোয়েন্দা রূপে ধরা দিয়েছেন দর্শকের কাছে। বক্স অফিসে সাফল্যও পেয়েছেন। তবে এবার স্বাদ বদল করতে পারিবারিক গল্প বেছে নিয়েছেন নায়িকা। ‘স্বার্থপর’-এর পরতে পরতে জড়িয়ে থাকবে আবেগ, সম্পর্কের টানাপোড়েন। যা হয়তো সব বাড়িরই না-বলা আখ্যান। দীর্ঘ সময় পর আবারও ‘ঘরের মেয়ে’ হয়ে ধরা দেবেন টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। ছবির মোশন পোস্টার অন্তত তেমনই আভাস দিচ্ছে।
কোয়েলকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সোনার কেল্লায় যকের ধন’-এ। চলতি বছরের মে মাসে মুক্তি পায় ছবিটি। জয়সলমীরে শুট হয়েছিল রহস্য-রোমাঞ্চে ভরপুর ছবিটি। দর্শকদের থেকে ভাল সাড়া পেয়েছিল এটি। কোয়েলের সঙ্গে এই ছবিতে দেখা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায় এবং গৌরব চক্রবর্তী।
‘যকের ধন’ এর পাশাপাশি ‘মিতিন মাসি’ ফ্র্যাঞ্চাইজিতেও টানা কাজ করে গিয়েছেন কোয়েল। এক সময়ের ‘রোম্যান্টিক’ নায়িকা মারকাটারি অ্যাকশনও করেছেন পর্দায়। তবে এবার দর্শকদের নস্টালজিয়ায় বুঁদ করতে প্রস্তুত তিনি। তাই বেছে নিয়েছেন পরিবারকেন্দ্রিক ছবি। জানা গিয়েছে, ‘স্বার্থপর’-এ একটি গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করবেন রঞ্জিত মল্লিকও। বহু দিন পর ফের পর্দায় বাবা-মেয়ের যুগলবন্দি চাক্ষুষ করবে দর্শক। অতীতে ‘নাটের গুরু’, ‘প্রেমের কাহিনী’র মতো একাধিক সুপারহিট ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা।
‘স্বার্থপর’-এর সঙ্গীত পরিচালনায় দায়িত্বে জিৎ গঙ্গোপাধ্যায়। এক সময় কোয়েল অভিনীত বহু ছবির গান তৈরি করেছেন তিনি। তালিকায় রয়েছে, ‘প্রেমের কাহিনী’, ‘মন মানে না’, ‘হিরো’, ‘বন্ধন’, ‘সাত পাকে বাঁধা’-র মতো ব্লকবাস্টার ছবি।
দিন দুয়েক আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে কোয়েল লেখেন, ‘আমাদের পরবর্তী ছবির মুক্তি নিয়ে পরিকল্পনা চলছে। আপনাদের সঙ্গে তারিখটা ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছি। ‘স্বার্থপর’ এমন এক ছবি, যা আমার হৃদয়ের খুব কাছে’।
ছবিটি মুক্তির তারিখ যদিও এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে কোয়েলকে আরও একবার পরিবারকেন্দ্রিক ছবিতে পর্দায় চাক্ষুষ করতে মুখিয়ে দর্শক
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি