শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ২৬Rahul Majumder
বলিউডের দর্শকপ্রিয় রোমান্স ম্যাজিশিয়ান পরিচালক মোহিত সুরি এবং যশ রাজ ফিল্মসের কর্তা অক্ষয় বিদ্বানী আবার একসঙ্গে বড়পর্দায় আসছেন। মাস তিনেক আগে মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’ ছবিটি শুধু সিনেমাহলেই নয়, সোশ্যাল মিডিয়াতেও আলোচনার কেন্দ্রে ছিল। সেই ছবির মুখ্য দুই নায়ক-নায়িকা আহান পাণ্ডে এবং অনিত পাড্ডা–র পারফরম্যান্সকে নতুন প্রজন্মের প্রেমিক-প্রেমিকা হিসেবে দর্শক খুব পছন্দ করেছেন, আর তাদের ডেবিউকে ‘এই সময়ের সবচেয়ে বড় লঞ্চ’ হিসেবে মনে করা হচ্ছে।
ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ‘সাইয়ারা’–এর প্রায় ঐতিহাসিক সাফল্যের পর মোহিত সুরি এবং যশ রাজ ফিল্মস আবার একসঙ্গে কাজ করছেন। ফিসফাস, ‘সাইয়ারা’-র পর মোহিতের কাছে বহু ছবির প্রস্তাব এসেছে, মোটা অঙ্কের টাকার চেক প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু মোহিত এবং যশ রাজ ফিল্মস সৃজনশীল অংশীদারিত্ব চালিয়ে যেতে চায় এবং সাইয়ারা–এর সাফল্যকে কাজে লাগাবে।

মোহিতের এই নতুন ছবিও ‘সাইয়ারা’–এর মতো অক্ষয় বিদ্বানী প্রযোজনা করবেন এবং আদিত্য চোপড়া উপস্থাপনা করবেন। সূত্রের খবর অনুযায়ী, ছবির মূল গল্প ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে, আর মোহিত ও তাঁর লেখকদল এখন সেটিকে পূর্ণাঙ্গ চিত্রনাট্যে রূপান্তর করবেন।
সেই সূত্র আরও জানিয়েছে, মোহিত সুরি এবং যশ রাজ ফিল্মস বড়পর্দায় আবার ‘সাইয়ারা’র মতো জাদু তৈরি করতে চান। এই ছবিও নাকি আরেকটি প্রেমের গল্প হবে, যা দর্শকদের জন্য এক নতুন জগৎ উন্মোচন করবে। ‘সাইয়ারা’–এর মতো, এটিও হবে একটি মিউজিক্যাল ছবি। মোহিত এবং অক্ষয়ে প্রেমের গল্পকে আবার দর্শকের আলোচনায় ফিরিয়ে নার পরিকল্পনা এঁটেছেন। আদিত্য চোপড়াও এই ধরণের ছবিকে আরও চেখে দেখতে আগ্রহী।
মোহিতের এই নতুন ছবিটি নাকি ২০২৬ সালের মাঝামাঝি সময়ে ফ্লোরে যাবে, এবং কাস্টিং প্রক্রিয়া আগামী বছরের শুরুতে শুরু হবে। সূত্র জানিয়েছে, চিত্রনাট্যের প্রথম খসড়া চূড়ান্ত হওয়ার পরই কাস্টিং শুরু হবে। আদিত্য চোপড়া, মোহিত সুরি এবং অক্ষয় বিদ্বানী মূল ধারণায় একমত হয়েছেন এবং এখন সেটিকে চিত্রনাট্যের রূপ দিতে শুরু করবেন।
দর্শকরা ইতিমধ্যেই অপেক্ষা করতে শুরু করেছেন— মোহিত সুরি এবং যশ রাজ ফিল্মস-এর এই জুটি রোমান্স ও মিউজিকাল প্রেমের গল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, এবং ‘সাইয়ারা’–এর জাদু আবার বড় পর্দায় জীবন্ত হবে স্বাগত জানানোর জন্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি